-
এনআরসি এনে অনুপ্রবেশকারীদের বেছে বেছে বহিষ্কার করব: অমিত শাহ
জুলাই ০২, ২০১৯ ১৪:৫৪ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সভাপতি অমিত শাহ বলেছেন, এনআরসি এনে আমরা অনুপ্রবেশকারীদের বেছে বেছে বহিষ্কার করব। তিনি আজ (মঙ্গলবার) সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
-
দুর্বৃত্তদের গুলিতে তৃণমূল নেতা নিহত, অভিযোগের আঙুল বিজেপির দিকে
জুন ২৯, ২০১৯ ১৩:১০ভারতের পশ্চিমবঙ্গে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে দিলীপ রাম নামে এক তৃণমূল নেতা নিহত হয়েছেন। আজ (শনিবার) সকালে হুগলী জেলার ব্যান্ডেল স্টেশনে তাকে গুলি করা হয়। ওই ঘটনার নেপথ্যে বিজেপির মদদ থাকার অভিযোগ করেছে তৃণমূল। যদিও বিজেপি ওই অভিযোগ অস্বীকার করেছে। এর প্রতিবাদে তৃণমূলের পক্ষ থেকে আগামীকাল (রোববার) ২৪ ঘণ্টার জন্য ব্যান্ডেল বনধের ডাক দেয়া হয়েছে।
-
'পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করে প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করছেন মমতা'
জুন ২৫, ২০১৯ ১৩:০৬ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি ও মেদিনীপুরের এমপি দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে কটাক্ষ করে বলেছেন, মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করে প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করছেন। তিনি আজ (মঙ্গলবার) সংসদের নিম্নকক্ষ লোকসভায় ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
-
কোলকাতায় বিজেপির বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করে দিল পুলিশ
জুন ১২, ২০১৯ ১০:৫৩ভারতের পশ্চিমবঙ্গের সন্দেশখালিতে দলীয় কর্মী হত্যার প্রতিবাদে ও রাজ্যে আইনশৃঙ্খলা অবনতির অভিযোগে পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় বিজেপির বিক্ষোভ মিছিল হয়েছে। আজ (বুধবার) ব্যারিকেড ভেঙে ওই মিছিল কোলকাতা পুলিশের সদর দফতর লাল বাজারের দিকে এগোনোর চেষ্টা করলে পুলিশ পানি কামান ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তা ব্যর্থ করে দিয়েছে। বিজেপি নেতা ও এমপি অর্জুন সিং অবশ্য লাল বাজার অভিযান সফল হয়েছে বলে দাবি করেছেন।
-
তৃণমূলের হাতে থাকা ভাটপাড়া পৌরসভা দখল করল বিজেপি
জুন ০৪, ২০১৯ ১১:৪৯ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের হাতে থাকা ভাটপাড়া পৌরসভা দখল করেছে বিজেপি। আজ (মঙ্গলবার) বর্তমান বোর্ডের বিরুদ্ধে অনাস্থা ভোট দিয়ে সরকারিভাবে বোর্ডের দখল নেয় বিজেপি। পৌরপ্রধান নির্বাচিত হন তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেয়া অর্জুন সিংয়ের ভাইপো সৌরভ সিং।
-
পশ্চিমবঙ্গে বিজেপির বিক্ষোভের মুখে তৃণমূল নেতারা, পুলিশের লাঠিচার্জ
জুন ০১, ২০১৯ ১৪:৪৮ভারতের পশ্চিমবঙ্গে 'জয় শ্রীরাম' ধ্বনি দেয়া বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল নেতারা। আজ (শনিবার) ওই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভকারীদের সরাতে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয় ও একপর্যায়ে পুলিশকে লাঠি নিয়ে তেড়ে যেতে হয়।
-
ফের তৃণমূলে ধস, এবার বিজেপিতে গেলেন লাভপুরের বিধায়ক মনিরুল
মে ২৯, ২০১৯ ১৫:১৮ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেয়ার হিড়িক পড়ায় কার্যত দলটিতে ধস নেমেছে। আজ (বুধবার) লাভপুরের তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম, বীরভূম জেলা যুব তৃণমূলের সভাপতি ও সাবেক বিধায়ক গদাধর হাজরা, বীরভূম যুব তৃণমূলের সাধারণ সম্পাদক মুহাম্মাদ আসিফ ইকবাল, জেলার নেতা নিমাই দাস দিল্লিতে বিজেপিতে যোগ দিয়েছেন।
-
‘মিশন ২০২১’ : পশ্চিমবঙ্গে ১৮০ আসনের টার্গেট দিলেন অমিত শাহ
মে ২৭, ২০১৯ ০৮:৪৮ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলের জন্য রাজ্যটিতে ১৮০ আসনে জয়ের টার্গেট বেঁধে দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সরকার গড়তে ম্যাজিক ফিগার ১৪৮। ২০২১ সালে এখানে বিধানসভা নির্বাচন হবে। তার আগেই বাংলার দলীয় নেতাদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন অমিত শাহ।
-
বিজেপি সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে ভোটে জিতেছে: মমতা
মে ২৬, ২০১৯ ০৬:৪৩ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে ভোটে জিতেছে। হিন্দু- মুসলিমের মধ্যে ভাগাভাগি করে ভোটে জিতেছে। লোকসভা নির্বাচনের ফল পর্যালোচনা করতে গতকাল (শনিবার) বিকেলে কোলকাতায় দলীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি ওই মন্তব্য করেন।
-
নদিয়ায় যুবক খুন: প্রতিবাদে বিজেপির রেল ও সড়ক অবরোধ
মে ২৫, ২০১৯ ১৪:৩৩ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার চাকদায় সন্তু ঘোষ নামে এক যুবককে গুলি করে হত্যার প্রতিবাদে রেল ও সড়ক অবরোধ করেছে বিজেপি। এতে মানুষজন ব্যাপক দুর্ভোগে পড়েন। বিজেপির অভিযোগ, ওই হত্যার নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে। যদিও তৃণমূল ওই অভিযোগ অস্বীকার করেছে।