-
বিজেপি হিন্দুত্বের কার্ড খেলে সফল হয়েছে: ওয়াইসি
মে ২৪, ২০১৯ ১৪:১৩অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, দেশে হিন্দুদের থেকে নয়, হিন্দুত্ববাদ থেকে বিপদ রয়েছে। লোকসভা নির্বাচনে হিন্দুত্ববাদী বিজেপির বিপুল জয়ের পরে আজ (শুক্রবার) এক বেসরকারি টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে তিনি ওই মন্তব্য করেছেন।
-
লোকসভা নির্বাচন: পশ্চিমবঙ্গে ২ থেকে বেড়ে বিজেপির ১৮ আসনের নেপথ্যে
মে ২৪, ২০১৯ ০৮:০৫ভারতে লোকসভা নির্বাচনে বিজেপি বিপুলভাবে জয়ী হওয়ার পাশাপাশি পশ্চিমবঙ্গে এবার তারা অত্যন্ত ভালো ফল করেছে। সর্বভারতীয় ক্ষেত্রে লোকসভার ৫৪২ আসনের মধ্যে বিজেপি ৩০৩ আসনে জয়ী হয়েছে। প্রধান বিরোধীদল কংগ্রেস মাত্র ৫২ আসনে জয়ী হয়েছে।
-
এই জয় গণতান্ত্রিক বিশ্বে সবচেয়ে বড় ঘটনা: নরেন্দ্র মোদি
মে ২৩, ২০১৯ ১৯:২৬ভারতের ১৭তম লোকসভা নির্বাচনের ফলাফলে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের ভূমিধস জয়কে ‘গণতান্ত্রিক বিশ্বে সবচেয়ে বড় ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
-
ভারতে লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে, বিজেপি এগিয়ে
মে ২৩, ২০১৯ ০৭:৪৯ভারতে লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে। প্রথম দেড় ঘণ্টার ভোট গণনার পর দেখা গেছে ৫৪২টি আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিও জোট ৩২৮টিতে এগিয়ে আছে। আর কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট এগিয়ে আছে ১০৬টি আসনে। বাকি আসনগুলোয় এগিয়ে আছে অন্যান্য দল। পশ্চিমবঙ্গে তৃণমূল ২৫, বিজেপি ১৬ এবং কংগ্রেস একটি আসনে এগিয়ে আছে।
-
সিপিএম ও কংগ্রেস বিজেপিকে ক্ষমতায় আনতে চাচ্ছে: ফিরহাদ হাকিম
মে ১৪, ২০১৯ ১৬:১০ভারতের পশ্চিমবঙ্গের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ও কোলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, "এ রাজ্যে ‘মীরজাফর’ হল সিপিএম ও কংগ্রেস, ওরা বিজেপিকে ক্ষমতায় আনতে চাচ্ছে।" লোকসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (মঙ্গলবার) বসিরহাটে দলীয় প্রার্থী নুসরত জাহানের সমর্থনে এক সমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
-
সিপিএম ও বিজেপি একই মুদ্রার এপিঠ-ওপিঠ: মমতা
মে ১৩, ২০১৯ ১৪:২২ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সিপিএম ও বিজেপি একই মুদ্রার এপিঠ ওপিঠ। বিজেপিকে দেশ থেকে উৎখাত করতে হবে। তিনি আজ (সোমবার) পশ্চিমবঙ্গের নামখানায় দলীয় সমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
-
বিজেপি হলো তৃণমূলের প্রাণভোমরা, একে অপরের পরিপূরক: মুহাম্মাদ সেলিম
মে ১৩, ২০১৯ ১০:৩১ভারতের পশ্চিমবঙ্গে সিপিআই(এম) পলিটব্যুরোর সদস্য মুহাম্মদ সেলিম বলেছেন, ‘বিজেপি হলো তৃণমূলের প্রাণভোমরা। একে অপরের পরিপূরক।' লোকসভা নির্বাচন উপলক্ষে গতকাল (রোববার) তিনি বসিরহাটে নির্বাচনি সমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
-
বিজেপির বিরুদ্ধে ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নেয়ার হুঁশিয়ারি মমতার
মে ১২, ২০১৯ ১২:৫৬‘লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য সরকারের সমান্তরাল সরকার চালাচ্ছেন নরেন্দ্র মোদি। অনেক মুখ বুজে সহ্য করে আছি। অনেক ভদ্রতা করছি। আমাদের ভদ্রতাকে কেউ যেন দুর্বলতা মনে না করে। একদিন আসবে যারা আজকে এ কাজগুলো করছে প্রত্যেকটার ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নেব।’ এভাবেই আজ (রোববার) কেন্দ্রীয় বিজেপি সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
-
বিজেপি লোকসভা নির্বাচনে গো-হারা হারবে: মমতা
মে ০৮, ২০১৯ ১২:২২ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি লোকসভা নির্বাচনে গো-হারা হারবে। কোথাও কোনো আসন পাবে না এটা মাথায় রাখবেন।
-
বিজেপিকে ক্ষমতা থেকে না সরালে দেশ বাঁচবে না: মমতা
মে ০৬, ২০১৯ ০৭:১৯ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী বিজেপিকে দেশের ‘সবচেয়ে বড় বিপদ’ বলে অভিহিত করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়। লোকসভা নির্বাচন উপলক্ষে গতকাল (রোববার) গোয়ালতোড়ে দলীয় সমাবেশে ভাষণ দেয়ার সময় তিনি ওই মন্তব্য করেন।