-
বিজেপির রাজনীতি নেতিবাচক ও ধ্বংসাত্মক: প্রিয়াঙ্কা গান্ধী
মে ০৪, ২০১৯ ০৬:৫৪ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, বিজেপি রাজনীতি নেতিবাচক, ধ্বংসাত্মক ও বেদনাদায়ক। গতকাল (শুক্রবার) সন্ধ্যায় এক বেসরকারি টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে তিনি ওই মন্তব্য করেছেন।
-
বিজেপি সন্ত্রাসবাদী দল, ওদের নিষিদ্ধ করা উচিত: ফিরহাদ হাকিম
মে ০২, ২০১৯ ১৭:৫৪ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার সীমান্ত শহর বনগাঁয় রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ও কোলকাতার মেয়র ফিরহাদ হাকিম বিজেপিকে হটানোর লক্ষ্যে রাজ্যে তৃণমূল প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়েছেন। আজ (বৃহস্পতিবার) বনগাঁর জ্ঞান বিকাশিনী সঙ্ঘের ময়দানে এক বিশাল জনসমাবেশে তিনি এ আহ্বান জানান।
-
লোকসভা নির্বাচনে বিজেপি ৪০০ আসনে জয়ী হবে: আদিত্যনাথের দাবি
এপ্রিল ২৭, ২০১৯ ০৭:৪৪ভারতে লোকসভা নির্বাচনে বিজেপি চারশ’ আসনে জয়ী হবে দাবি করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপি’র ফায়ারব্রান্ড নেতা যোগি আদিত্যনাথ। গতকাল (শুক্রবার) কুশীনগরে দলীয় এক সমাবেশে ভাষণ দেয়ার সময় তিনি ওই দাবি করেন। ভারতে লোকসভার মোট ৫৪৩ আসন রয়েছে।
-
বিজেপি বিপজ্জনক দল, ওরা যা খুশি তাই করে: মমতা
এপ্রিল ২৬, ২০১৯ ১৭:০৮ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছেন, পাঁচ বছরের মধ্যে সাড়ে চার বছর ধরে মোদি বিদেশে ঘুরে বেড়িয়েছেন। লোকসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (শুক্রবার) পশ্চিমবঙ্গের আসানসোলে দলীয় সমাবেশে ভাষণ দেয়ার ওই মন্তব্য করেন।
-
আমরাই দিল্লির সরকার গড়ব, বিজেপিকে আমরা হারাবোই: মমতা
এপ্রিল ২৫, ২০১৯ ১৫:৪৪ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছেন, 'আমরাই দিল্লির সরকার গড়ব, আর বিজেপিকে আমরা হারাবোই কারণ ওরা থাকলে দেশে আগুন জ্বলবে, দাঙ্গা হবে, দেশের মানুষ খেতে পাবে না।'
-
ভারতের স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার টিকিয়ে রাখতে মোদিকে হটাতে হবে: মমতা
এপ্রিল ২৪, ২০১৯ ১৩:৩৫ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমাদের একটাই শপথ, প্রতিজ্ঞা ও অঙ্গীকার, ‘মোদি হটাও, দেশ বাঁচাও’। আগামীদিন যদি ভারতের স্বাধীনতা রাখতে হয়, গণতন্ত্র রাখতে হয় সংবিধান রাখতে হয় মনে রাখবেন মোদিকে বিদায় না করলে কোনও মানুষের অধিকার থাকবে না।’ লোকসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (বুধবার) শ্রীরামপুরে দলীয় সমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
-
বিজেপির মৃত্যুঘণ্টা বেজে গেছে, এবার দিল্লিতে পরিবর্তন হবে: মমতা
এপ্রিল ২৩, ২০১৯ ১৫:০২ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সমালোচনা করে বলেছেন, বিজেপির মৃত্যুঘন্টা বেজে গেছে, এবার দিল্লিতে পরিবর্তন হবে। লোকসভা নির্বাচন উপলক্ষে আজ (মঙ্গলবার) তিনি খানাকুলে দলীয় সমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
-
বিজেপিকে হারাতে হবে, এটাই আমাদের একদফা কর্মসূচি: মমতা
এপ্রিল ২৩, ২০১৯ ০৬:৫৪ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সমালোচনা করে বলেছেন, বিজেপিকে হারাতে হবে, এটাই আমাদের একদফা কর্মসূচি। লোকসভা নির্বাচন উপলক্ষে গতকাল (সোমবার) তিনি পূর্ব-বর্ধমানের রায়নাতে দলীয় সমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
-
মুসলিমদের ধ্বংস করতে মোদিকে ভোট দেয়ার আহ্বান বিজেপি নেতার
এপ্রিল ২০, ২০১৯ ০৯:১৮ভারতের উত্তর প্রদেশের বিজেপি নেতা রঞ্জিত বাহাদুর শ্রীবাস্তব বলেছেন, মুসলিমদের ধ্বংস করতে চাইলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভোট দিন। লোকসভা নির্বাচন উপলক্ষে গত (বৃহস্পতিবার) উত্তর প্রদেশের বারাবাঁকিতে এক নির্বাচনী সমাবেশে ভাষণ দেয়ার সময় তিনি ওই মন্তব্য করেন।
-
দাঙ্গা দিয়ে যাদের হাতেখড়ি তাঁরা আজকে দেশ চালাচ্ছে: মমতা
এপ্রিল ১৭, ২০১৯ ১১:৫৪ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘মোদি বাবুরা জানেন সারা ভারতে তাঁরা হারবেন। সেজন্য বাংলায় এধার-ওধার করে ঘুরে বেড়াচ্ছে। বড় বড় ভাষণ দিয়ে বেড়াচ্ছেন। অনেক আসন পাওয়ার আশা করছেন বাংলায়। এখানে হিন্দু-মুসলিমের মধ্যে দাঙ্গা বাধাবে।’