• বিজেপির সঙ্গে সমঝোতা ব্যর্থ: ৩৯ আসনে প্রার্থী ঘোষণা করলেন ওমপ্রকাশ

    বিজেপির সঙ্গে সমঝোতা ব্যর্থ: ৩৯ আসনে প্রার্থী ঘোষণা করলেন ওমপ্রকাশ

    এপ্রিল ১৬, ২০১৯ ১৩:৩০

    ভারতের উত্তর প্রদেশে ক্ষমতাসীন বিজেপির সহযোগী ‘সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি’ রাজ্যে ৩৯ লোকসভা আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। বিজেপি’র সঙ্গে আসন সমঝোতার চেষ্টা ফলপ্রসূ না হওয়ায় আজ (মঙ্গলবার) দলটির প্রধান ও রাজ্যের মন্ত্রী ওমপ্রকাশ রাজভর প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। এরফলে রাজ্যটিতে ক্ষমতাসীন বিজেপি ধাক্কা খেয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

  • ভোট না দিলে ‘অভিশাপ’ দেয়ার হুমকি: বিজেপি প্রার্থীর বিরুদ্ধে মামলা

    ভোট না দিলে ‘অভিশাপ’ দেয়ার হুমকি: বিজেপি প্রার্থীর বিরুদ্ধে মামলা

    এপ্রিল ১৩, ২০১৯ ০৫:৫২

    ভারতে লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে ভোট না দিলে ‘অভিশাপ’ দেয়ার হুমকি দেয়ায় বিজেপি প্রার্থী সাক্ষী মহারাজের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল (শুক্রবার) উত্তর প্রদেশের সোহরামউ থানা এলাকার শেষপুরে এক নির্বাচনি সমাবেশে ভাষণ দেয়ার সময় ভোটাররা ভোট না দিলে ‘অভিশাপ’ দেয়ার হুঁশিয়ারি দেন সাক্ষী মহারাজ।

  • এবারের নির্বাচন বিজেপিকে ভারত থেকে বিদায় করার নির্বাচন: মমতা

    এবারের নির্বাচন বিজেপিকে ভারত থেকে বিদায় করার নির্বাচন: মমতা

    এপ্রিল ১০, ২০১৯ ১৩:৩২

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘এবারের নির্বাচন খুব গুরুত্বপূর্ণ নির্বাচন। ভারতের মাটি থেকে বিজেপিকে রাজনৈতিকভাবে বিদায় করার নির্বাচন। বিজেপিকে বাংলা থেকে দূর করার নির্বাচন।’

  • রাফায়েল চুক্তি নিয়ে ফের শুনানিতে রাজি সুপ্রিম কোর্ট, বিপাকে মোদি সরকার

    রাফায়েল চুক্তি নিয়ে ফের শুনানিতে রাজি সুপ্রিম কোর্ট, বিপাকে মোদি সরকার

    এপ্রিল ১০, ২০১৯ ১১:৪৬

    ফ্রান্স থেকে রাফায়েল যুদ্ধবিমান ক্রয়ে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে ফাঁস হয়ে যাওয়া গোপন রিপোর্টকে ভারতের সুপ্রিম কোর্ট প্রামান্য নথি হিসেবে দেখতে রাজি হওয়ায় এবং এ ব্যাপারে সরকারি আপত্তি খারিজ হওয়ায় ভারতের কেন্দ্রীয় সরকার বড় ধাক্কা খেয়েছে।

  • ছত্তিসগড়ে মাওবাদী হামলায় বিজেপি বিধায়কসহ নিহত ৫, মোদি-রাহুলের শোক

    ছত্তিসগড়ে মাওবাদী হামলায় বিজেপি বিধায়কসহ নিহত ৫, মোদি-রাহুলের শোক

    এপ্রিল ০৯, ২০১৯ ১৭:৩৮

    ভারতের ছত্তিসগড়ে মাওবাদীদের হামলায় বিজেপি বিধায়ক ভীমা মাণ্ডভি ও  নিরাপত্তা বাহিনীর চার জওয়ান নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার) বিকেলে দন্তেওয়াড়ার বিজেপি বিধায়ক ভীমা মাণ্ডভির গাড়িবহরে ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ঘটালে ওই পাঁচজন নিহত হন।

  • বিজেপি আবার ক্ষমতায় এলে আপনাদেরকে ভিটে ছাড়া করবে: অভিষেক

    বিজেপি আবার ক্ষমতায় এলে আপনাদেরকে ভিটে ছাড়া করবে: অভিষেক

    এপ্রিল ০৩, ২০১৯ ১৫:৫৯

    ভারতের পশ্চিমবঙ্গের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি সরকারের সমালোচনা করে বলেছেন, বিজেপি আবার ক্ষমতায় এলে আপনাদেরকে ভিটে ছাড়া করবে। লোকসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (বুধবার) কুচবিহারে দলীয় জনসভায় ভাষণ দেয়ার সময় উপস্থিত জনতার উদ্দেশ্যে ওই মন্তব্য করেন।

  • বিজেপির স্বৈরাচারী কার্যকলাপ তুলে ধরতে হবে: বামফ্রন্ট চেয়ারম্যান

    বিজেপির স্বৈরাচারী কার্যকলাপ তুলে ধরতে হবে: বামফ্রন্ট চেয়ারম্যান

    এপ্রিল ০৩, ২০১৯ ০৭:২১

    ভারতের পশ্চিমবঙ্গের বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু মানুষের সামনে বিজেপির স্বৈরাচারী কার্যকলাপ তুলে ধরার আহ্বান জানিয়েছেন। গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি ওই আহ্বান জানান।  

  • মোদি মিথ্যে কথা বলেন, বিজেপি আর না: তৃণমূল নেত্রী চন্দ্রিমা

    মোদি মিথ্যে কথা বলেন, বিজেপি আর না: তৃণমূল নেত্রী চন্দ্রিমা

    মার্চ ৩১, ২০১৯ ১৫:১১

    ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী ও রাজ্যের তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মিথ্য কথা বলেন, যাকে আমরা প্রচলিত ভাষায় বলি ‘গুল’ দিচ্ছেন। ওই ‘গুল’, সারা ভারতবর্ষের মানুষ দেখছেন চোখে সর্ষের ফুল! সেজন্য ‘ওই বিজেপি আর না’। কেন্দ্রে  বিজেপি সরকারকে রাখা যাবে না।’

  • 'বিজেপি সেনাবাহিনীকে সামনে রেখে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে'

    'বিজেপি সেনাবাহিনীকে সামনে রেখে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে'

    মার্চ ০৬, ২০১৯ ১২:০৫

    ভারতের ক্ষমতাসীন বিজেপি সেনাবাহিনীকে সামনে রেখে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন কংগ্রেসের সিনিয়র নেতা, সাবেক এমপি ও কোলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সরদার আমজাদ আলী। রেডিও তেহরানকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি ওই মন্তব্য করেছেন।

  • বিজেপি-আরএসএস আমাকে হত্যার ষড়যন্ত্র করছে: সিদ্দিকুল্লাহ চৌধুরী

    বিজেপি-আরএসএস আমাকে হত্যার ষড়যন্ত্র করছে: সিদ্দিকুল্লাহ চৌধুরী

    ফেব্রুয়ারি ২৫, ২০১৯ ১৪:৪৩

    ভারতের পশ্চিমবঙ্গের জনশিক্ষা প্রসার, গ্রন্থাগার পরিসেবা মন্ত্রী ও জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী উগ্র হিন্দুত্ববাদীদের হাতে প্রাণনাশের আশঙ্কা করেছেন। মন্ত্রী নিজেই ওই আশঙ্কা ব্যক্ত করায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।