-
এবি পার্টিকে নিবন্ধন দিয়ে ইসি’র প্রজ্ঞাপন জারি; ঈগল প্রতীক বরাদ্দ
আগস্ট ২১, ২০২৪ ১৭:০০বাংলাদেশ হাইকোর্টের আদেশে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-কে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। দলটির নিবন্ধন নম্বর ৫০। দলটির প্রতীক নির্ধারণ করা হয়েছে ঈগল।
-
ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় ৭০ গ্রাম প্লাবিত: নিহত ১
আগস্ট ২১, ২০২৪ ১৪:১৬টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাংলাদেশের ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় স্মরণকালের ভয়াবহ বন্যায় ১২ ইউনিয়নের বেশিরভাগ গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া ফেনী সদর ও দাগনভূঁঞা উপজেলার চারটি ইউনিয়ন ছোট ফেনী নদীর পানিতে প্লাবিত হয়েছে।
-
শেখ হাসিনা-বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে হত্যা মামলা
আগস্ট ২১, ২০২৪ ১২:৩৪বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুরের র্যাবের হেলিকপ্টার থেকে গুলি বর্ষণে একটি বেসরকারি প্রতিষ্ঠানের অফিস সহায়ক ফিরোজ তালুকদারকে হত্যার অভিযোগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
-
হত্যার দায়ে শেখ হাসিনাসহ জড়িতদের বিচারের মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ
আগস্ট ২১, ২০২৪ ১২:০৪বাংলাদেশে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সময় ব্যাপক প্রাণহানি এবং হতাহতের ঘটনায় দেশ ছেড়ে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনাসহ জড়িতদের বিচারের মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ।
-
১২ বছর পর বিসিবি সভাপতি পাপন'র পদত্যাগ
আগস্ট ২১, ২০২৪ ০৮:৫৩বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে ১২ বছর পর পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। এখন বিসিবিতে নাজমুল হাসান যুগের সমাপ্তি ঘটল।
-
এবার গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা আহমদ হোসেন ও র্যাবের সাবেক মুখপাত্র সোহায়েল
আগস্ট ২১, ২০২৪ ০৮:১৬বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও চ্ট্টগ্রাম বন্দরের সদ্য সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল (অব.) মোহাম্মদ সোহায়েলকেও গ্রেপ্তার করা হয়েছে। সোহায়েল একসময় র্যাবের মুখপাত্র ছিলেন।
-
গার্মেন্টসকর্মীকে গুলি করে হত্যা: শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা
আগস্ট ২০, ২০২৪ ১১:০১বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় গুলিতে পোশাকশ্রমিক সোহেল রানা নিহতের ঘটনায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
-
ড. ইউনূসের সরকারের প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন করে জাতিসংঘ: গুতেরেস
আগস্ট ২০, ২০২৪ ০৭:১৩জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে এক চিঠিতে তাঁর সরকারের প্রচেষ্টায় সম্পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।
-
ঢাকায় শেখ হাসিনা-কাদেরসহ ৮০ জনের নামে আরও দুটি হত্যা মামলা
আগস্ট ১৯, ২০২৪ ১৫:৩৫ছাত্র-জনতার অভ্যুত্থানকে কেন্দ্র করে বাংলাদেশের রাজধানীর মিরপুর ও শেরেবাংলা নগর এলাকায় দুইজন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৮০ জনের বিরুদ্ধে দুটি হত্যা মামলা হয়েছে।
-
আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট
আগস্ট ১৯, ২০২৪ ১৩:৩৭বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বাংলাদেশের ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া আজ (সোমবার) রিটটি করেন।