-
ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সাতক্ষীরায় গ্রেফতার সাহেদ, আনা হয়েছে ঢাকায়
জুলাই ১৫, ২০২০ ০৭:৩৫করোনা চিকিৎসার নামে প্রতারণার দায়ে অভিযুক্ত রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিম অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় গ্রেফতার হয়েছেন। পরিচয় আড়াল করতে বোরকা পরিহিত অবস্থায় নৌকাযোগে সীমান্ত পাড়ি দেওয়ার সময় তাকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
-
সেব্রেনিৎসায় মুসলমানদের ওপর ভয়াবহ গণহত্যার ২৫তম বার্ষিকী পালিত
জুলাই ১১, ২০২০ ০৮:৪৯বসনিয়া হার্জেগোভিনার সেব্রেনিৎসায় মুসলমানদের ওপর বর্বর সার্ব বাহিনীর ভয়াবহ গণহত্যার ২৫তম বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ (শনিবার) সেব্রেনিৎসার পোটোচারি কবরস্থান ও সেব্রেনিৎসা মেমোরিয়াল সেন্টারে আয়োজিত শোকানুষ্ঠানে দেশটির রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও সামরিক ব্যক্তিত্ব, বিদেশি কূটনীতিকবৃন্দ, জাতিসংঘ প্রতিনিধিসহ নিহতদের পরিবারবর্গসহ সর্বস্তরের হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।
-
৭৫’র পর রাতের অন্ধকারে ক্ষমতা দখলকারীরা মানুষকে দুর্নীতি শিখিয়েছে: প্রধানমন্ত্রী
জুলাই ০৯, ২০২০ ১৩:১৮বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতীয় সংসদে বলেছেন, ১৯৭৫’র পর যারা রাতের অন্ধকারে অস্ত্রহাতে নিয়ে ক্ষমতায় এসেছিল তারাই মানুষকে দুর্নীতি শিখিয়েছে, কালো টাকা শিখিয়েছে, ঋণ খেলাপী শিখিয়েছে।
-
বাংলাদেশে করোনায় গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ৩,৩৬০, মৃত ৪১
জুলাই ০৯, ২০২০ ১১:২৬বাংলাদেশে আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটির সংক্রমণে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২ হাজার ২৩৮ জনে। এছাড়া একই সময়ে নতুন করে ৩ হাজার ৩৬০ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে সর্বমোট ১ লাখ ৭৫ হাজার ৪৯৪ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হলেন।
-
বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তৃণমূলের বিক্ষোভ
জুলাই ০৭, ২০২০ ১৭:৩৬আম্পান ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠল ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি পরিচালিত এক পঞ্চায়েতের বিরুদ্ধে। আজ (মঙ্গলবার) ওই ইস্যুতে গাইঘাটা ব্লকের ধর্মপুর-২ নম্বর গ্রাম পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল কর্মী-সমর্থকরা। তাঁদের অভিযোগ, ক্ষতিপূরণ বিতরণে পঞ্চায়েতের পক্ষ থেকে স্বজনপোষণ ও ব্যাপক অনিয়ম করা হয়েছে।
-
অবশেষে বাংলাদেশি পণ্যবাহী ট্রাকের ভারতে প্রবেশ: বাণিজ্যে অচলাবস্থার অবসান
জুলাই ০৫, ২০২০ ১৬:০৭অবশেষে বাংলাদেশ থেকে রফতানির পণ্যবাহী ট্রাক ভারতের পেট্রাপোল স্থলবন্দরে ঢোকায় দু’দেশের মধ্যে সীমান্ত বাণিজ্য নিয়ে অচলাবস্থা দূর হয়েছে। আগামীকাল সোমবার থেকে ভারতীয় পণ্যবাহী ট্রাক বাংলাদেশের বেনাপোল স্থলবন্দরের উদ্দেশে রওয়ানা হবে।
-
বাংলাদেশে করোনায় সর্বোচ্চ ৫৫ জনের মৃত্যু, প্রাণহানি দুই হাজার ছাড়াল
জুলাই ০৫, ২০২০ ১১:২১বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনের ব্যবধানে সর্বোচ্চ সংখ্যক ৫৫ জনের মৃত্যুর মধ্য দিয়ে সরকারি হিসেবে মোট মৃতের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মোট মারা যাওয়া ২ হাজার ৫২ জনের মধ্যে পুরুষ ১ হাজার ৬২৪ জন ও নারী ৪২৮ জন।
-
বিশ্বের সব দেশের বাহিনীর চেয়ে ভারতীয় সেনারা শক্তিশালী: মোদির দাবি
জুলাই ০৩, ২০২০ ১৩:৪৬ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘দেশরক্ষায় সেনারা যে পরাক্রম দেখিয়েছে তাতে গোটা বিশ্বে ভারতের শক্তি প্রমাণিত। সেনাবাহিনীর উপরে সমগ্র ভারতবাসীর আস্থা রয়েছে। সেনাদের বীরত্বই আত্মনির্ভর ভারত গঠনের সংকল্প আরও দৃঢ় করছে।’ তিনি আজ (শুক্রবার) ভারত-চীন সীমান্তের নিমুতে এক সামরিক সমাবেশে চীনের নাম উল্লেখ না করে ওই মন্তব্য করেন।
-
করোনার প্রভাবে বহু এয়ারলাইন্স দেউলিয়া হওয়ার আশঙ্কা
জুলাই ০৩, ২০২০ ১৩:২২অর্থনীতিতে করোনা মহামারির থাবার অন্যতম বড় শিকার বিমান খাত। প্রায় চার মাস ধরে অর্ধেকে নেমে এসেছে যাত্রীবাহী বিমানের উড্ডয়ন। স্বাভাবিকের তুলনায় যাত্রী সংখ্যা কমেছে ৮০ শতাংশের মতো। এতে রেকর্ড সংখ্যক ক্ষতির মুখে পড়েছে এ খাতের জায়ান্ট প্রতিষ্ঠানগুলো। বিশ্লেষকরা মনে করছেন, চার মাসের ক্ষতি পুষিয়ে নিতে লাগতে পারে কয়েক বছর।#
-
জামালপুরের বন্যা পরিস্থিতি
জুলাই ০৩, ২০২০ ১২:৩০জামালপুরের বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ৭৭ সেন্টিমিটার ওপর দিতে প্রবাহিত হচ্ছে। পানি বাড়া অব্যাহত রয়েছে ব্রহ্মপুত্র, ঝিনাইসহ অন্যান্য শাখা নদীর পানিও। ফলে অপরিবর্তিত রয়েছে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি।