লোহিত সাগরে সৌদি যুদ্ধ-জাহাজগুলোতে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা
https://parstoday.ir/bn/news/event-i162254-লোহিত_সাগরে_সৌদি_যুদ্ধ_জাহাজগুলোতে_ইয়েমেনি_ক্ষেপণাস্ত্র_হামলা
পার্সটুডে: ইয়েমেনের সশস্ত্র বাহিনী আজ (সোমবার) লোহিত সাগরে সৌদি সামরিক জাহাজের বিরুদ্ধে নতুন করে হামলার ঘোষণা দিয়েছে। মুখপাত্র জেনারেল ইয়াহিয়া সারির প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, তারা শত্রুর “সব গতিবিধি” নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
(last modified 2026-08-17T13:10:19+00:00 )
আগস্ট ১৭, ২০২৬ ১৮:৪১ Asia/Dhaka
  • ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি
    ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি

পার্সটুডে: ইয়েমেনের সশস্ত্র বাহিনী আজ (সোমবার) লোহিত সাগরে সৌদি সামরিক জাহাজের বিরুদ্ধে নতুন করে হামলার ঘোষণা দিয়েছে। মুখপাত্র জেনারেল ইয়াহিয়া সারির প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, তারা শত্রুর “সব গতিবিধি” নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

বিবৃতিটির পূর্ণাঙ্গ পাঠ নিচে দেওয়া হলো: আল্লাহর অনুগ্রহে, ইয়েমেনের সশস্ত্র বাহিনী একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লোহিত সাগরে মোখা উপকূলের কাছে একটি সৌদি শত্রু সামরিক অবতরণ জাহাজ এবং এর সঙ্গে থাকা চারটি সামরিক জাহাজকে সফলভাবে লক্ষ্যবস্তু করেছে।

হামলাটি ছিল নির্ভুল ও সরাসরি, যার ফলে জাহাজটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং কয়েকটি জাহাজ ডুবে গেছে। বাকি জাহাজগুলোতে আগুন ধরে যায়।

সশস্ত্র বাহিনী নিশ্চিত করছে যে, তারা সৌদি শত্রুর সব ধরনের গতিবিধি ও সেনা সমাবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং স্থল কিংবা সমুদ্র—যেখানেই এসব গতিবিধি ও সেনা সমাবেশ হোক না কেন, সেগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।

তারা “অবরোধের জবাবে অবরোধ” নীতির প্রতি অঙ্গীকারবদ্ধ রয়েছে এবং যেখানেই সৌদি সেনা সমাবেশ করা হোক না কেন, সেগুলোকে লক্ষ্যবস্তু করা অব্যাহত রাখবে। এ ক্ষেত্রে তারা আল্লাহর ওপর ভরসা করছে এবং তাঁর ওপরই নির্ভর করছে। #

পার্সটুডে/এমএএইচ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।