-
বিনীত গোয়েল অপসারিত, কলকাতার নতুন পুলিশ কমিশনার মনোজ বর্মা
সেপ্টেম্বর ১৭, ২০২৪ ১৫:১২আরজি কর হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের দাবির মুখে বিনীত গোয়েলকে সরিয়ে মনোজ বর্মাকে কলকাতার নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
-
দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন আতিশি মারলেনা
সেপ্টেম্বর ১৭, ২০২৪ ১১:১০ভারতের দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন আতিশি মারলেনা । আজ (মঙ্গলবার) বেলা সাড়ে ১১টা নাগাদ আম আদমি পার্টির (আপ) পরিষদীয় দলের নেতাদের বৈঠকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আতিশি মারলেনার নাম প্রস্তাব করা হয়। সঙ্গে সঙ্গেই সবাই তা সমর্থন করেন। দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা শিগগিরই দেওয়া হবে।
-
বেঙ্গালুরু বিমানবন্দরে নামলেই মাঙ্কিপক্সের টেস্ট: ধরা পড়লেই কোয়ারেন্টাইনে
সেপ্টেম্বর ১৬, ২০২৪ ০৮:৪২ভারতে মাঙ্কিপক্স ঠেকাতে কঠোর যাত্রীদের ওপর কঠোর বিধি-নিষেধ জারি করেছে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর। কোভিড অতিমারির সময়ে যেমন কঠিন ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল ঠিক তেমনই বিধি-নিষেধ জারি করা হল।
-
মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেয়ার সিদ্ধান্ত কেজরিওয়ালের: ‘নাটক’ বলছে বিজেপি
সেপ্টেম্বর ১৫, ২০২৪ ১৪:১৩আবগারি মামলায় জামিনে মুক্তি পাওয়ার দুই দিন পর দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (আপ) সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল পদত্যাগের কথা জানালেন।
-
পেঁয়াজের ন্যূনতম রপ্তানিমূল্য প্রত্যাহার করল ভারত, বিজ্ঞপ্তি জারি
সেপ্টেম্বর ১৪, ২০২৪ ১১:১৭পেঁয়াজ রপ্তানিতে ন্যূনতম মূল্য নির্ধারণ করে দেওয়া নিয়ম প্রত্যাহার করেছে ভারত সরকার। গতকাল (শুক্রবার) পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য প্রত্যাহার করে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং হ্রাসকৃত শুল্ক আজ (শনিবার) থেকে কার্যকর হয়েছে।
-
ঢাকায় ভারতীয় দূতাবাসের সামনে ‘শহীদ ফেলানী সড়ক’ নামফলক স্থাপন
সেপ্টেম্বর ১৪, ২০২৪ ১১:০৩বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানে ভারতীয় দূতাবাসের সামনের রাস্তাকে ‘শহীদ ফেলানি সড়ক’ ঘোষণা করে নামফলক স্থাপন করা হয়েছে। ভারত-বাংলাদেশ সীমান্তে ক্রমাগত হত্যা, নির্যাতন ও স্থানীয়দের তুলে নেওয়ার প্রতিবাদে গতকাল (শুক্রবার) বিকেলে পুলিশের বাধা উপেক্ষা করে ওই নামফলক স্থাপন করে পিপলস অ্যাক্টিভিস্ট কোয়ালিশন (প্যাক) নামে একটি সংগঠন।
-
জামিন পেলেন কেজরিওয়াল, জোটের নেতাদের সন্তোষ প্রকাশ
সেপ্টেম্বর ১৩, ২০২৪ ১৪:৪৭দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন। আবগারি(মদ) নীতি মামলায় ঘুষ নেওয়া ও টাকা পাচারের অভিযোগে ছয়মাস জেলবন্দি থাকার পর আজ সুপ্রিম কোর্ট জামিন দিল। কেজরিওয়ালকে প্রথমে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পরে একই মামলায় তাঁকে গ্রেপ্তার করে সিবিআই।
-
হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে কৌশলে মন্তব্য করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
সেপ্টেম্বর ১২, ২০২৪ ১৪:২৬ভারতের পররাষ্ট্র মন্ত্রী ড. এস জয়শঙ্কর বলেছেন, দিল্লি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে প্রতিক্রিয়া না দিয়ে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সরকারের সাথে কাজ করে। গত ৫ আগস্ট পদত্যাগ ও দেশ ছেড়ে পালানোর পর থেকে ভারতে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বার্লিনে এক প্রশ্নের জবাবে মঙ্গলবার তিনি এ কথা বলেন।
-
কাশ্মীরে সেনা অভিযানে ৩ গেরিলা নিহত: পাক সেনার গুলিতে ১ বিএসএফ আহত
সেপ্টেম্বর ১১, ২০২৪ ১৪:৩১ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ফের অশান্ত হয়ে উঠেছে। আজ সকালে জম্মুর আখনুর সীমান্তে পাকিস্তানি সেনাদের গুলিতে ১ বিএসএফ জওয়ান আহত হয়েছে।
-
নিরাপত্তা ও উন্নয়নে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ভারত: প্রণয় ভার্মা
সেপ্টেম্বর ১০, ২০২৪ ১৫:৫৪ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, নিরাপত্তা ও উন্নয়নে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও ভারত।