-
বিশ্বের সঙ্গে ইরানের প্রতিরক্ষা সহযোগিতা স্বাভাবিক হয়ে গেল: জারিফ
অক্টোবর ১৮, ২০২০ ০৩:২৯ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ইরানের ওপর থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ফলে গোটা বিশ্বের সঙ্গে ইরানের প্রতিরক্ষা সহযোগিতা স্বাভাবিক হয়ে গেছে।
-
‘কৌশলগত অংশীদারিত্ব নিয়ে ইরান-চীন ফলপ্রসূ আলোচনা করেছে’
অক্টোবর ১১, ২০২০ ০৮:৩০ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ জানিয়েছেন, কৌশলগত অংশীদারিত্ব চুক্তির বিষয়ে চীনা কর্মকর্তাদের সঙ্গে তার ফলপ্রসূ আলোচনা হয়েছে। চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার পর তিনি এর কথা বলেছেন।
-
কৌশলগত অংশীদারিত্ব বাড়াতে চীন সফরে ইরানি পররাষ্ট্রমন্ত্রী
অক্টোবর ১০, ২০২০ ১৪:১১চীনের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বমূলক সম্পর্ক আরো বাড়ানোর লক্ষ্য নিয়ে বেইজিং সফর শুরু করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র আমন্ত্রণে জাওয়াদ জারিফ এই সফর করছেন।
-
ইরান-বিরোধী নিষেধাজ্ঞা: ট্রাম্পকে ‘নিপীড়ক’ বললেন ইলহান ওমর
অক্টোবর ১০, ২০২০ ০৩:২৭মার্কিন কংগ্রেসের মুসলিম প্রতিনিধি ইলহান ওমর ইরানের ব্যাংকিং খাতের ওপর আমেরিকার নতুন নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করেছেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে ‘নিপীড়ক’ বলেও মন্তব্য করেছেন।
-
যারা আমাদের অর্থ আটকে দিচ্ছে তাদের একদিন বিচার হবে : জারিফ
অক্টোবর ০৯, ২০২০ ০৩:১০ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, যেসব দেশ নিষেধাজ্ঞা আরোপ করে বিদেশে ইরানের অর্থ আটকে দিচ্ছে সেই সব অপরাধীকে একসময় বিচারের মুখোমুখি করা হবে।
-
কারাবাখ সংঘাত: এক সপ্তাহে দ্বিতীয়বার কথা বললেন জারিফ ও ল্যাভরভ
অক্টোবর ০৭, ২০২০ ০৩:০০ইরান ও রাশিয়া আবারো সংঘাত পরিহার করে রাজনৈতিক উপায়ে নগরনো-কারাবাখ সংকট সমাধানের আহ্বান জানিয়েছে।ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ও তার রুশ সমকক্ষ সের্গেই ল্যাভরভ মঙ্গলবার রাতে এক টেলিফোনালাপে এ আহ্বান জানান।
-
কুয়েতের নতুন আমিরের সঙ্গে বৈঠক করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
অক্টোবর ০৪, ২০২০ ১৫:১৭কুয়েতের নতুন আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আস-সাবাহর সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।
-
ইহুদিবাদী ইসরাইলকে পরমাণু অস্ত্র ধ্বংসে বাধ্য করতে হবে: ইরান
অক্টোবর ০৩, ২০২০ ০৩:৫২ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ইহুদিবাদী ইসরাইলকে তার পরমাণু অস্ত্রভাণ্ডার ধ্বংস করতে বাধ্য করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইসরাইল যাতে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটিতে সই করে সে বিষয়টি নিশ্চিত করতে হবে।
-
নিষেধাজ্ঞা নিয়ে নিতান্তই মিথ্যা বলছে আমেরিকা: জারিফ
সেপ্টেম্বর ২৮, ২০২০ ০৫:৫২ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন একতরফা নিষেধাজ্ঞার কারণে মানবিক পণ্যের ক্ষেত্রে কোনো প্রভাব পড়ছে না বলে ওয়াশিংটন যে দাবি করছে তা সম্পূর্ণ মিথ্যা। গতকাল (রোববার) রাশিয়া টুডে-কে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
-
আর্মেনিয়া ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি ফোন করলেন জারিফ
সেপ্টেম্বর ২৮, ২০২০ ০২:৫৪আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে নতুন করে সীমান্ত সংঘাত শুরু হওয়ার পর ওই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে জরুরি ভিত্তিতে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।তিনি আর্মেনিয়া ও আজারবাইজনকে অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করে আন্তর্জাতিক আইনের আওতায় দু’দেশকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন।