-
নায়েফকে গৃহবন্দির কথা অস্বীকার করল সৌদি আরব
জুন ২৯, ২০১৭ ১৫:২১সৌদি সরকারের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেছেন, সাবেক যুবরাজ মুহাম্মাদ বিন নায়েফকে গৃহবন্দি করা হয় নি। নায়েফকে গৃহবন্দি করা হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর বের হওয়ার পর নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা তা অস্বীকার করলেন।