'একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে'
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাত্মক হামলা
-
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাত্মক হামলা
পার্সটুডে: সংবাদ-সূত্রগুলো আজ সকালে (শনিবার) কুয়েতে ব্যাপক বিস্ফোরণের ঘটনা এবং এই দেশে মার্কিন সামরিক ঘাঁটিগুলোয় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর দিয়েছে।
ইসনা (ISNA) সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, আরবি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে যে কুয়েতে তীব্র বিস্ফোরণ ঘটেছে এবং এই দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
এইসব প্রতিবেদন অনুসারে, কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোয় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে এবং একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এই প্রেক্ষাপটে, কুয়েতের সেনাবাহিনী এইসব হামলার খবর নিশ্চিত করে জানিয়েছে যে তারা সেদেশের আকাশে ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলোকে ভূপাতিত করার চেষ্টা চালিয়েছে।
এই খবর প্রকাশের সময় পর্যন্ত, হামলার সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে বিশদ বিবরণ আসেনি। #
পার্সটুডে/এমএএইচ/০১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।