-
ইউক্রেন সংঘাত বন্ধের চেষ্টায় মস্কো সফরে ইরানি পররাষ্ট্রমন্ত্রী
আগস্ট ৩১, ২০২২ ০৫:৫৫রাশিয়া সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি মঙ্গলবার মস্কোর উদ্দেশ্যে তেহরান ত্যাগের প্রাক্কালে বলেছেন, ইউক্রেন সংঘাত অবসানের চেষ্টা চালানো হবে তার এ সফরের মূল লক্ষ্য।ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশকে করা একটি অনুরোধ বিবেচনায় নিয়ে ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টা করবেন তিনি।
-
সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা মিখাইল গর্বাচেভের জীবনাবসান
আগস্ট ৩১, ২০২২ ০৫:৪৯সাবেক সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা মিখাইল গর্বাচেভ মারা গেছেন। রুশ সংবাদ মাধ্যমগুলো মঙ্গলবার রাতে তার মৃত্যুর খবর প্রচার করে বলেছে, ৯১ বছর বয়সি গর্বাচেভ একটি গুরুতর দীর্ঘস্থায়ী রোগে ভুগছিলেন এবং তিনি মস্কোর সেন্ট্রাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
-
সিরিয়ায় ইসরাইলি হামলার কঠোর নিন্দা করলো রাশিয়া
আগস্ট ৩০, ২০২২ ১৩:০২সিরিয়ার অভ্যন্তর ইহুদিবাদী ইসরাইলের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার কঠোর নিন্দা করেছে রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া গতকাল (সোমবার) এই নিন্দা জানান। তিনি বলেন, ইসরাইলের লাগাতার হামলার মধ্যদিয়ে মানবাধিকারের ব্যাপারে পশ্চিমাদের কপটতা উন্মোচিত হয়েছে।
-
বিদ্যুতের দাম বৃদ্ধি ঠেকাতে ইউরোপীয় ইউনিয়ন জরুরি বৈঠকে বসছে
আগস্ট ৩০, ২০২২ ০৮:০৬বিদ্যুতের বাজার সংস্কার এবং দাম বৃদ্ধি ঠেকাতে ইউরোপীয় ইউনিয়ন জরুরি ব্যবস্থা নেয়ার পরিকল্পনা করেছেন। ইউরোপীয় ইউনিয়নের কয়েকজন শীর্ষ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
-
ইউক্রেনকে হিমার্স ক্ষেপণাস্ত্র দিয়েই যাবে আমেরিকা; বাড়ানো হচ্ছে উৎপাদন
আগস্ট ২৯, ২০২২ ১৬:১১ইউক্রেনকে সাহায্য করার জন্য হিমার্স ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের একজন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউজ উইক।
-
‘মার্কিন নিষেধাজ্ঞা ইরান-রাশিয়া সহযোগিতা বাড়ানোর পথ খুলে দিয়েছে’
আগস্ট ২৯, ২০২২ ১৫:২৩আমেরিকা-ভিত্তিক গবেষণা সংস্থা আটলান্টিক কাউন্সিল বলেছে, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আমেরিকা নিষেধাজ্ঞা আরোপের ফলে ইরান এবং রাশিয়ার মধ্যে অর্থনৈতিক জোট গড়ার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।
-
দোনবাস পুনর্দখলের অঙ্গীকার করলেন জেলেনস্কি
আগস্ট ২৯, ২০২২ ০৫:১২ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বাধীন হয়ে যাওয়া দোনবাস প্রজাতন্ত্রকে পুনর্দখলের অঙ্গীকার ব্যক্ত করেছেন। বর্তমানে এ প্রজাতন্ত্রটি প্রায় পুরোপুরিভাবে রাশিয়ার সেনাদের আওতায় রয়েছে।
-
ইউরোপের সংকটের জন্য মোটেই আমরা দায়ী নই: রাশিয়া
আগস্ট ২৯, ২০২২ ০৩:০৯আসন্ন শীতকালকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়ন যে ভয়াবহ জ্বালানী সংকটে পড়তে যাচ্ছে তার দায়ভার নিতে অস্বীকৃতি জানিয়েছে রাশিয়া। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ এক টুইটার বার্তায় বলেছেন, ইউরোপ যে বহুমুখী সংকটের সম্মুখীন হয়েছে সেজন্য মস্কোর কোনো দায় নেই।
-
জ্বালানীর ঘাটতি: ইউরোপকে ‘ত্রিমুখী সংকট’ মোকাবিলা করতে হবে
আগস্ট ২৯, ২০২২ ০২:৫৮ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল বলেছেন, জ্বালানী সরবরাহ নিয়ে রাশিয়ার সঙ্গে যে সমস্যা তৈরি হয়েছে তার ফলে ইউরোপকে ‘ত্রিমুখী সংকট’ মোকাবিলা করার জন্য প্রস্তুতি নিতে হবে।
-
ইউরোপীয় ইউনিয়নে গ্যাস সম্পূর্ণ বন্ধ করে দিয়েও টিকে থাকবে রাশিয়া: ব্লুমবার্গ
আগস্ট ২৮, ২০২২ ১৫:২৬মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধির সুফল সম্পূর্ণভাবে রাশিয়ার অনুকূলে গেছে। গণমাধ্যমটি আরো বলেছে, রাশিয়া তার প্রাকৃতিক গ্যাস ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে আগামী এক বছরের জন্য বন্ধ রাখতে পারে, তাতে তার অর্থনীতির মারাত্মক কোনো ক্ষতি হবে না। ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক বিশ্লেষকদের মতামত উধৃত করে ব্লুমবার্গ এই খবর দিয়েছে।