-
কয়েকটি অঞ্চলে গণ-ড্রোন হামলা প্রতিহত করল রাশিয়া
নভেম্বর ২৬, ২০২৩ ১৬:০১রাশিয়ার সামরিক বাহিনী দেশের কয়েকটি অঞ্চলে ইউক্রেনের পক্ষ থেকে চালানো গণ-ড্রোন হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে। এসব হামলায় ইউক্রেনের সামরিক বাহিনী অন্তত ২৪টি ড্রোন এবং দুটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (রোববার) এই তথ্য দিয়েছে।
-
ইউক্রেনের ২ মিগ-২৯ জঙ্গিবিমান ভূপাতিত করেছে রাশিয়ার সামরিক বাহিনী
নভেম্বর ২৬, ২০২৩ ১০:৫৫রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের দুটি মিগ-২৯ যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ভূপাতিত করেছে। ২৪ ঘন্টার মধ্যে রুশ সামরিক বাহিনী ইউক্রেনের বিরুদ্ধে এই সফলতা পায়। রাশিয়ার সামরিক বাহিনী গতকাল (শনিবার) রাজধানী মস্কোয় নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরে। একই সময়ে রুশ সেনারা যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের ১৮টি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে।
-
গাজায় আটকে পড়া রুশ নাগরিকদের ফিরিয়ে নেয়া হলো দেশে
নভেম্বর ২৫, ২০২৩ ০৯:৫৬ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর বর্বর আগ্রাসনের কারণে আটকা পড়া আরো ১০০ জনের বেশি রুশ নাগরিককে উদ্ধার করে রাশিয়ায় ফিরিয়ে নেয়া হয়েছে।
-
‘ইউরোপীয় ইউনিয়নকে অবশ্যই ইউক্রেন নীতি পুনর্বিবেচনা করতে হবে’
নভেম্বর ২৩, ২০২৩ ১৫:৫৬হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নকে অবশ্যই নিজের নীতি পুনর্বিবেচনা করতে হবে। তিনি পরিষ্কার করে বলেছেন, ইউরোপীয় জোটের নেতাদের নিশ্চিত করতে হবে যে, মার্কিন সমর্থন ছাড়া তাদের উদ্দেশ্য "বাস্তবিকপক্ষে অর্জনযোগ্য"। তা না করতে পারলে তিনি ইউক্রেনকে সহযোগিতা দেয়ার বিরোধিতা করবেন।
-
ইসরাইলের বৃহত্তম ব্যাঙ্কগুলো রাশিয়ার সম্পদ জব্দ করেছে
নভেম্বর ২৩, ২০২৩ ১৫:২০ইসরাইলের তিনটি বৃহত্তম ব্যাংক রাশিয়ার নাগরিকদের অ্যাকাউন্টে থাকা সম্পদ জব্দ করতে শুরু করেছে। আন্তর্জাতিক আর্থিক কোম্পানি স্মার্টজেনের প্রতিষ্ঠাতা মার্ক ওইগম্যানের উদ্ধৃতি দিয়ে গতকাল (বুধবার) ফোর্বস এ রিপোর্ট করেছে।ইউরোপীয় ইইনিয়নের ডিপোজিটরি ইউরোক্লিয়ারের সাথে সম্পর্কযুক্ত সিকিউরিটিজগুলোকে লক্ষ্য করে এই ব্যবস্থা নেয়া হয়েছে।
-
‘গাজায় ফিলিস্তিনি জনগণের জন্য ত্রাণ পাঠানো রাশিয়ার পবিত্র দায়িত্ব’
নভেম্বর ২৩, ২০২৩ ১৪:৫৩রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে আগ্রাসন চালিয়েছে এবং গাজার মানুষের জন্য যে দুর্ভোগ চাপিয়ে দিয়েছে তাতে তাদের জন্য মানবিক ত্রাণ পাঠানো রাশিয়ার পবিত্র দায়িত্ব।
-
'প্রত্যেক মাসে মহিলাদের ২৫০০ টাকা এবং রান্নার গ্যাসের সিলিন্ডার ৫০০ টাকায় দেয়া হবে'
নভেম্বর ১৯, ২০২৩ ১৫:১৬ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের জাতীয় মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী তেলেঙ্গানায় নির্বাচনী প্রচারের সময় দল ক্ষমতায় আসলে রাজ্যবাসীকে বিভিন্ন সুবিধা দেওয়া হবে বলে ঘোষণা করেছেন।
-
রুশ-বিরোধী নিষেধাজ্ঞা আরোপ নিয়ে ইউরোপীয় ইউনিয়নে বিতর্ক, হাঙ্গেরির ভেটো
নভেম্বর ১৯, ২০২৩ ১১:৩৩হাঙ্গেরির জোরালো আপত্তির মুখে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা স্থগিত করা হয়েছে। মার্কিন নিয়ন্ত্রিত রেডিও ফ্রি ইউরোপ শুক্রবার এই খবর প্রচার করেছে।
-
ইউক্রেনের এক সামরিক পাইলট পক্ষ ত্যাগ করে আশ্রয় নিয়েছেন রাশিয়ায়
নভেম্বর ১৯, ২০২৩ ১১:২৫ইউক্রেনের সামরিক বাহিনীর একজন পাইলট ইউক্রেন থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। রুশ বার্তা সংস্থা তাস গতকাল (শনিবার) এ খবর দিয়েছে। যে ব্যক্তি ওই পাইলটকে যুদ্ধক্ষেত্রের ওপর দিয়ে বিমান পরিচালনা করে রাশিয়ায় আশ্রয় নেয়ার ব্যবস্থা করে দিয়েছেন তিনি বার্তা সংস্থা তাসকে বিষয়টি জানিয়েছেন।
-
‘লঞ্চ সাইলোতে পরমাণু-সক্ষম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রস্তুত করেছে রাশিয়া’
নভেম্বর ১৭, ২০২৩ ১৪:৩১রাশিয়া তার লঞ্চ সাইলোতে একটি পরমাণু ক্ষমতা সম্পন্ন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত করা হয়েছে। হাইপারসনিক গ্লাইড ভেহিকেলে ক্ষেপণাস্ত্রটি সজ্জিত করা হয়েছে।