২৭ ড্রোন ও ৮৭ ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপতিত করার দাবি
ইউক্রেনের ওপর ব্যাপকভিত্তিক হামলা চালানোর কথা নিশ্চিত করল রাশিয়া
-
রুশ বোমারু বিমান
ইউক্রেনের ওপর ব্যাপকভিত্তিক হামলা চালানোর কথা নিশ্চিত করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা ইউক্রেনের বিরুদ্ধে সিরিজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল (শুক্রবার) জানায়, রাশিয়ার সেনারা ইউক্রেনের বিরুদ্ধে ৫০টি গ্রুপ স্ট্রাইক এবং ব্যাপকভিত্তিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন স্থাপনা, সামরিক বিমান ঘাঁটি এবং সংশ্লিষ্ট স্থাপনা, গোলাবারুদের ডিপো, নৌ ড্রোন এবং সামরিক যানের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। সমস্ত হামলা সফল হওয়ার দাবি করেছে রাশিয়া।
এদিকে, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ ভ্যালেরি জালুঝনি এর আগে জানান, তারা রাশিয়ার ১৫৮টি হামলা সনাক্ত করেছেন। ইউক্রেনের সেনারা ২৭টি ড্রোন এবং ৮৭টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বলেও তিনি দাবি করেন।
ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইগন্যান্ট টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে বলেছেন, “আমরা কখনো একসাথে এত বেশি হামলা দেখিনি।” ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন রাশিয়ার হামলায় বহু গুদাম ও কিয়েভের মেট্রো স্টেশন ধ্বংস হয়ে যায়।#
পার্সটুডে/এসআইবি/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।