-
রিমান্ডে মামুনুল হক: রমজানে ইবাদতের সুযোগ চেয়েছেন
এপ্রিল ১৯, ২০২১ ১১:২৭সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১৯ এপ্রিল সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
-
বাংলাদেশে লকডাউন আরও ৭ দিন বাড়ছে, ঈদের আগে শিথিলের ইঙ্গিত কাদেরের
এপ্রিল ১৯, ২০২১ ০৯:০৪করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্তের সংখ্যা বাড়তে থাকায় চলমান কঠোর লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। আজ (সোমবার) মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
-
সৌদি আরবে ল্যান্ডিং অনুমতি মিলেছে, ‘আজ ফ্লাইট বাতিলের আশঙ্কা নেই’
এপ্রিল ১৮, ২০২১ ০৭:৪৭বাংলাদেশে করোনাকালে লকডাউনে আটকেপড়া প্রবাসী কর্মীদের কর্মস্থলে ফেরাতে গতকাল প্রথম দিনের বিশেষ ফ্লাইট বিপর্যয়ের পর আজ থেকে তা পুনরায় চালু হয়েছে। গতকাল (শনিবার) সৌদি আরবের রিয়াদ ও দাম্মামে বিশেষ ফ্লাইট ল্যান্ডিংয়ের অনুমতি না পাওয়ায় সিডিউল বিপর্যয় ঘটে এবং অর্ধেক ফ্লাইট বাতিলও হয়।
-
করোনা: হাহাকার সর্বত্র,নকল কিটে হতো করোনা পরীক্ষা!
এপ্রিল ১৭, ২০২১ ১২:১২শ্রোতা/পাঠক! ১৭ এপ্রিল শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
-
রমজান ও লকডাউনের সময় বিভিন্ন সংগঠনের খাদ্যসামগ্রী বিতরণ
এপ্রিল ১৭, ২০২১ ১২:০১পবিত্র রমজান মাস ও লকডাউনে গরীব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে বাংলাদেশের বিভিন্ন সংগঠন ও ব্যক্তি। কোন কোন সংগঠন আবার পবিত্র রমজান উপলক্ষে অসহায় ও দরিদ্রদের মধ্যে নগদ অর্থও বিতরণ করছে।
-
সাংবাদিক মোস্তফা ফিরোজের চোখে লকডাউন এবং বাস্তবতা
এপ্রিল ১৭, ২০২১ ১০:৪৮লকডাউন চলছে। লকডাউন এবং বাস্তবতা নিয়ে সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ বললেন, মানুষের কাছে এই মুহূর্তে তার সবচেয়ে বড় বিষয় তার খেয়ে পরে বাঁচার চেষ্টা। ফলে সাধারণ মানুষ কিভাবে লকডাউন করবে? তবে করোনার দ্বিতীয় ঢেউ মারাত্মক আকার ধারন করেছে। ফলে এ থেকে বাঁচার জন্য সবাইকে সচেতন হতে হবে। সবাইকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে হবে।
-
'ভ্যাকসিন নিয়ে অপরাজনীতি ব্যর্থ হওয়ায় লকডাউন নিয়ে অপপ্রচারে নেমেছে বিএনপি'
এপ্রিল ১৬, ২০২১ ১২:১২বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভ্যাকসিন নিয়ে অপরাজনীতি করে ব্যর্থ হয়েছে বিএনপি। তারা এখন লকডাউন নিয়ে অপপ্রচারে নেমেছে। লকডাউন নিয়ে বিএনপি’র এমন বিভ্রান্তিকর বক্তব্য মানুষের ঘরে অবস্থানকে নিরুৎসাহিত করতে পারে। প্রকৃতপক্ষে তারা জনগণকে ভয় পায় বলেই জনমানুষের পাশে দাঁড়ানোর সাহস হারিয়েছে।
-
বাংলাদেশে লকডাউনে সবজির দাম বেড়েছে দ্বিগুণ, নিত্য ভোগ্যপণ্যের দামও ঊর্ধ্বমুখী
এপ্রিল ১৬, ২০২১ ১১:৪৫বাংলাদেশে সর্বাত্মক লকডাউনের কবলে পড়ে সরবরাহ বিঘ্নিত হবার কারণে রাজধানীসহ শহরাঞ্চলের বাজারে সবজি ও কাঁচামালের দাম রাতারাতি বেড়ে গেছে। তবে রমজানের ইফতারে বেশি চাহিদা রয়েছে এমন সবজি যেমন বেগুন, শসা ও লেবুর দাম বেড়েছে অপেক্ষাকৃত বেশি।
-
প্রবাসীদের জন্য ৫ দেশে ১০০ বিশেষ ফ্লাইট অনুমোদন, শনিবার শুরু
এপ্রিল ১৬, ২০২১ ০৭:৫৬বাংলাদেশে কঠোর লকডাউনে নিয়মিত বিমান চলাচল বন্ধ থাকার মধ্যে প্রবাসীদের কর্মস্থলে ফিরে যেতে আগামী শনিবার থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুরে বিশেষ ফ্লাইট শুরু হবে। প্রাথমিকভাবে পাঁচটি দেশে ১০০ থেকে ১২০টি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে।
-
বাংলাদেশে আবারো করোনায় সর্বোচ্চ মৃত্যু রেকর্ড: ৯৬ জনের মৃত্যু
এপ্রিল ১৪, ২০২১ ১৩:৩০বাংলাদেশে করোনাভাইরাস রোধে সর্বাত্মক লক-ডাউন শুরুর দিনে পহেলা বৈশাখে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৯৬ জনের মৃত্যুর খবর দিয়েছে সরকারর স্বাস্থ্য অধিদপ্তর। দেশে করোনা সংক্রমণ শুরুর পর এটিই মৃতের সর্বোচ্চ সংখ্যা। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৫ হাজার ১৮৫ জন।