-
ইরানের ওপর চাপ সৃষ্টি করা যায় না: রাশিয়ার রাষ্ট্রদূত
জুলাই ১৯, ২০১৮ ১০:০৯ইসলামি প্রজাতন্ত্র ইরান সিরিয়ায় যে সামরিক উপদেষ্টার ভূমিকা পালন করছে তা সম্পূর্ণ বৈধ কারণ দামেস্ক সরকারের অনুরোধে ইরানি উপদেষ্টারা সেখানে কাজ করছেন। গতকাল (বুধবার) রাশিয়ার দৈনিক কোমেরসান্ত পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে তেহরানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত লিভান জাগারিয়ান একথা বলেছেন।
-
সিরিয়ায় ট্যাংক-বিধ্বংসী ফরাসি অস্ত্র জব্দ
জুলাই ১১, ২০১৮ ১৩:৫৭সিরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, তারা দেশের দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশ থেকে ফ্রান্সের তৈরি উন্নতমানের ট্যাংক-বিধ্বংসী অস্ত্র উদ্ধার করেছে। সিরিয়ার সেনারা দারা প্রদেশে দীর্ঘদিন ধরে উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে।
-
গোলানের দিকে এগুচ্ছে সিরিয়ার বাহিনী; সতর্ক অবস্থানে ইসরাইল
জুন ৩০, ২০১৮ ০৭:৪৬সিরিয়ার সেনারা দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশের বেশ কয়েকটি শহর ও গ্রামের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে। এ অবস্থায় সীমান্তবর্তী অধিকৃত গোলান মালভূমিতে ইহুদিবাদী ইসরাইল সতর্ক অবস্থান নিয়েছে।
-
দামেস্ক বিমানবন্দরের কাছে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
জুন ২৬, ২০১৮ ০৮:৫৭সিরিয়ার রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ইহুদিবাদী ইসরাইলের ছোঁড়া দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ খবর দিয়েছে।
-
দায়েশের শীর্ষ ২ কমান্ডারকে ‘এয়ারলিফট’ দিল আমেরিকা
জুন ২৫, ২০১৮ ১৭:৫০সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের দুই শীর্ষ কমান্ডারকে হেলিকপ্টারে করে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছে মার্কিন সেনারা। সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয-জোর প্রদেশে এ ঘটনা ঘটেছে।
-
ড্রোন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল: জোট কমান্ডার
জুন ২৫, ২০১৮ ১৬:৪৪সিরিয়ায় সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের একজন আঞ্চলিক কমান্ডার জানিয়েছেন, সিরিয় সামরিক বাহিনীর ব্যবহার করা একটি ড্রোন লক্ষ্য করে ইহুদিবাদী ইসরাইল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
-
কারফিউ জারি করেছে মার্কিন সমর্থিত সন্ত্রাসীরা
জুন ২৪, ২০১৮ ১৫:৪৯সিরিয়ার রাকা শহরে মার্কিন সমর্থিত ‘সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস’ বা এসডিএফ দু দিনের জন্য কারফিউ জারি করেছে। উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সম্ভাব্য হামলার তথ্য পাওয়ার পর এসডিএফ এ পদক্ষেপ নিল।
-
আমেরিকার সঙ্গে আলোচনা হবে সময়ের অপচয়: বাশার আসাদ
জুন ২৩, ২০১৮ ০২:২৪সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, আমেরিকার প্রেসিডেন্টদের সঙ্গে আলোচনা করা সময়ের অপচয় ছাড়া আর কিছু নয়; কারণ, তারা আমেরিকার প্রেশার গ্রুপগুলোর হাতে জিম্মি।
-
প্রয়োজনে সিরিয়ায় ইরানের সেনা ঘাঁটি হবে: প্রেসিডেন্ট আসাদ
জুন ১৪, ২০১৮ ০১:১৭সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, তার দেশে বর্তমানে ইরানের কোনো সামরিক ঘাঁটি নেই, তবে প্রয়োজন হলে ইরানকে সামরিক ঘাঁটি নির্মাণ করতে দিতে দামেস্ক দ্বিধা করবে না।
-
মার্কিন নিয়ন্ত্রিত এলাকাতেই এখন দায়েশ তৎপর: রাশিয়া
জুন ১০, ২০১৮ ০৮:৩৮সিরিয়ার যেসব এলাকায় মার্কিন সেনাদের দখলদারিত্ব রয়েছে সেসব এলাকায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের তৎপরতা রয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেংকভ গতকাল (শনিবার) একথা জানিয়েছেন।