• সিরিয়ায় হামলা নিয়ে তোপের মুখে ফরাসি প্রেসিডেন্ট

    সিরিয়ায় হামলা নিয়ে তোপের মুখে ফরাসি প্রেসিডেন্ট

    এপ্রিল ১৭, ২০১৮ ০৮:৫৯

    সিরিয়ার বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে নিজে দেশে তোপের মুখে পড়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। গতকাল (সোমবার) সিরিয়ায় হামলার বিষয়ে জাতীয় সংসদে এক বিতর্কে চরম বামপন্থি ফ্রান্স তাসুমিজ পার্টি’র প্রধান জ্যঁ- লিক মিলেশঁ বলেছেন, সিরিয়ায় রাসায়নিক হামলার কোনো প্রমাণ নেই অথচ রাসায়নিক হামলার অভিযোগকে মার্কিন নেতৃত্বাধীন ক্ষেপণাস্ত্র হামলার অজুহাত বানানো হয়েছে।

  • ট্রাম্প বলেছেন তাই হামলায় অংশ নিয়েছি: ব্রিটিশ প্রধানমন্ত্রী

    ট্রাম্প বলেছেন তাই হামলায় অংশ নিয়েছি: ব্রিটিশ প্রধানমন্ত্রী

    এপ্রিল ১৭, ২০১৮ ০৭:১৬

    ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে সিরিয়ায় সামরিক হামলার পক্ষে সাফাই গেয়ে বলেছেন, এ হামলা সঠিক হয়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাদেরকে হামলায় অংশ নিতে বলেছেন বলেই আমরা অংশ নিয়েছি।

  • 'সিরিয়ায় সাম্রাজ্যবাদের কবর রচিত হবে'

    'সিরিয়ায় সাম্রাজ্যবাদের কবর রচিত হবে'

    এপ্রিল ১৬, ২০১৮ ১০:৪৮

    মিশরের সাবেক প্রেসিডেন্ট জামাল আব্দুন নাসেরের ছেলে আব্দুল হাকিম নাসের বলেছেন, সিরিয়া হচ্ছে আরব বিশ্বের হৃদপিণ্ড এবং সিরিয়াতেই সাম্রাজ্যবাদী ও উপনিবেশবাদীদের কবর রচিত হবে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদের কাছে লেখা এক চিঠিতে তিনি এ মন্তব্য করেছেন।

  • ‘আমিই ট্রাম্পকে রাজি করিয়েছি’

    ‘আমিই ট্রাম্পকে রাজি করিয়েছি’

    এপ্রিল ১৬, ২০১৮ ০৮:৩৬

    ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন দাবি করেছেন, সিরিয়ায় মার্কিন সেনা মোতায়েন রাখার বিষয়ে তিনিই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করিয়েছেন। বিএফএম টেলিভিশন, আরএমসি রেডিও এবং মিডিয়াপার্টকে দেয়া সাক্ষাৎকারে ম্যাকরন এ দাবি করেন।

  • নিকি হ্যালির ভাষায়: সিরিয়ায় মার্কিন সেনা মোতায়েনের লক্ষ্য

    নিকি হ্যালির ভাষায়: সিরিয়ায় মার্কিন সেনা মোতায়েনের লক্ষ্য

    এপ্রিল ১৬, ২০১৮ ০৬:৩৪

    জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেছেন, লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত তার দেশ সিরিয়ায় সেনা মোতায়েন রাখবে। তিনি  দাবি করেন তিনটি লক্ষ্য নিয়ে আমেরিকা সিরিয়ায় সেনা মোতায়েন করেছে।

  • সিরিয়ায় মার্কিন সেনা: পরস্পবিরোধী বক্তব্য দিচ্ছে আমেরিকা

    সিরিয়ায় মার্কিন সেনা: পরস্পবিরোধী বক্তব্য দিচ্ছে আমেরিকা

    এপ্রিল ১৬, ২০১৮ ০৪:০১

    সিরিয়ায় মার্কিন সেনা মোতায়েন রাখা সম্পর্কে পরস্পরবিরোধী বক্তব্য দিচ্ছেন আমেরিকার সিনিয়র কর্মকর্তারা। একজন কর্মকর্তা বলছেন, সিরিয়ায় সেনা মোতায়েন রাখা হবে আবার অন্যজন বলছেন, দীর্ঘ সময়ের জন্য সেনা মোতায়েন রাখার পরিকল্পনা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেই।

  • সিরিয়ার ওপর এবার হামলা হলে গোলযোগ অনিবার্য: পুতিন

    সিরিয়ার ওপর এবার হামলা হলে গোলযোগ অনিবার্য: পুতিন

    এপ্রিল ১৫, ২০১৮ ১৯:১২

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সিরিয়ার ওপর পশ্চিমা দেশগুলো যদি আবার হামলা করে তাহলে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গোলযোগ সৃষ্টি হবে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সঙ্গে আজ (রোববার) ফোনালাপে তিনি একথা বলেছেন।  

  • ক্ষেপণাস্ত্র হামলা সিরিয়ার অঙ্গীকার আরো দৃঢ় করেছে: আইআরজিসি

    ক্ষেপণাস্ত্র হামলা সিরিয়ার অঙ্গীকার আরো দৃঢ় করেছে: আইআরজিসি

    এপ্রিল ১৫, ২০১৮ ১৩:০৫

    ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা সিরিয়ার প্রতিরোধকামী জনগণের সন্ত্রাসী-বিরোধী মনোভাব আরো দৃঢ় করবে। পাশাপাশি পাশ্চাত্য ও আরব দেশগুলোর অপরাধীদের প্রতি সিরিয়ার জনগণের অসন্তোষ আরো বাড়িয়ে তুলবে।

  • সিরিয়ায় হামলা রাজনৈতিক নাটক ছাড়া কিছু না: বিশ্লেষক

    সিরিয়ায় হামলা রাজনৈতিক নাটক ছাড়া কিছু না: বিশ্লেষক

    এপ্রিল ১৫, ২০১৮ ১০:২০

    সিরিয়ার ওপর মার্কিন নেতৃত্বাধীন সাম্প্রতিক হামলাকে রাজনৈতিক নাটক বলে অভিহিত করেছেন আমেরিকার খ্যাতিমান বিশ্লেষক ও কালচার ওয়ার্স ম্যাগাজিনের সম্পাদক ড. ই মাইকেল জোন্স। তিনি বলেছেন, ওয়াশিংটনের প্রভাবশালী নীতি নির্ধারকদের খুশি করতেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলা চালিয়েছেন।