-
খাশোগি হত্যাকাণ্ডের শাস্তি ঘোষণা; মুক্তি পেলেন প্রধান অভিযুক্ত কাহতানি
ডিসেম্বর ২৩, ২০১৯ ১৪:৩৯তুরস্কের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগি হত্যায় পাঁচ জনের মৃত্যুদণ্ড দিয়েছে সৌদির একটি আদালত। এছাড়া তিনজনকে ২৪ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তবে হত্যাকাণ্ডে অভিযুক্ত হিসেবে যুবরাজের পরই যার নাম এসেছিল সেই সৌদ আল কাহতানিকে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে। ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের প্রধানকেও মুক্তি দেওয়া হয়েছে বলে খবর এসেছে।
-
রাঙ্গামাটিতে দুর্বৃত্তের ব্রাশফায়ারে ইউপিডিএফ কর্মী নিহত
ডিসেম্বর ০৪, ২০১৯ ১২:৩১বাংলাদেশের পার্বত্য জেলা রাঙ্গামাটির নানিয়ারচরে দুর্বৃত্তের ব্রাশফায়ারে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কর্মী নিহত হয়েছে। নিহতের নাম সুবাহো চাকমা ওরফে গিরি (৫০)।
-
আবরার হত্যা: হত্যাকারীরা উচ্ছৃঙ্খল আচরণে অভ্যস্ত হয়ে গিয়েছিল
নভেম্বর ১৩, ২০১৯ ১৩:৩১সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৩ নভেম্বর বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
-
অপরাধী যতই ক্ষমতাধর হোক, শেখ হাসিনার সরকার বিচার করবেই: আইনমন্ত্রী
অক্টোবর ২৫, ২০১৯ ১৩:৪৭ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফী হত্যা মামলার রায়কে মাইলফলক আখ্যা দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, এই রায়ে প্রমাণ হলো, অপরাধী যে-ই হোক না কেন, সাজা পেতেই হবে। এ রায় আইনের শাসন প্রতিষ্ঠায় মাইলফলক। আমরা আশা করবো, নিম্ন আদালতের রায় উচ্চ আদালতেও তড়িৎগতিতে সম্পন্ন হবে। জনগণকে আমরা এ বার্তা দিতে চাই, যে যত ক্ষমতাধর হোক না কেন, শেখ হাসিনার সরকার বিচার করবেই।
-
প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার পরিবারের সাক্ষাৎ; মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ
অক্টোবর ১৪, ২০১৯ ১৯:৩২বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলা দ্রুত নিষ্পত্তির উপায় খুঁজতে আইনমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
-
ছাত্রলীগ-যুবলীগের গুটিকয়েক অপরাধ করলে গোটা সংগঠন দায়ী নয়: কাদের
অক্টোবর ০৮, ২০১৯ ১২:২৯বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, 'ছাত্রলীগের গুটিকয়েক অপরাধ করলে বা যুবলীগের গুটিকয়েক অপরাধ করলে সেটার জন্য গোটা সংগঠন দায়ী নয়। দলের পরিচয়ে কেউ অপকর্ম করলে ছাড় পাবে না।”
-
নিজ গ্রামে সমাহিত আবরার ফাহাদ: বাবার অভিযোগ ‘এটা পরিকল্পিত হত্যা’
অক্টোবর ০৮, ২০১৯ ০৯:০৯বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রায়ডাঙ্গা গ্রামে দাফন করা হয়েছে। আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টার দিকে রায়ডাঙ্গা কবরস্থান সহস্রাধিক লোকের অংশগ্রহণে তৃতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।
-
আবরার হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে বুয়েট ছাত্রলীগের ১১ নেতা বহিষ্কার
অক্টোবর ০৭, ২০১৯ ২০:১৯বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যাকাণ্ডের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ থেকে ১১ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
-
আবরার হত্যাকাণ্ড: ১৯ জনের বিরুদ্ধে মামলা, ৯ ছাত্রলীগ নেতা আটক
অক্টোবর ০৭, ২০১৯ ১৯:৪৪বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় ১৯ জনকে আসামি করে থানায় একটি মামলা করা হয়েছে। আজ (সোমবার) সন্ধ্যায় রাজধানীর চকবাজার থানায় ফাহাদের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে এ মামলা করেন।
-
গভীর রাতে বুয়েট ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
অক্টোবর ০৭, ২০১৯ ০৭:৩৮বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি আবাসিক হল থেকে আবরার ফাহাদ (২১) নামের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ভোর ৪টার দিকে লাশটি উদ্ধার করা হয়। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।