-
জাতিসংঘে হামাস-বিরোধী খসড়া প্রস্তাবের তীব্র নিন্দা জানাল ইরান
ডিসেম্বর ০৪, ২০১৮ ০৫:৪৮জাতিসংঘের সাধারণ পরিষদে আমেরিকার পক্ষ থেকে উত্থাপিত হতে যাওয়া হামাস-বিরোধী একটি প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান বলেছে, ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের নিন্দা জানিয়ে তৈরি খসড়া প্রস্তাবটি যাতে পাস হতে না পারে সেজন্য তেহরান সর্বোচ্চ চেষ্টা চালাবে।
-
হামাস বিরোধী প্রস্তাব পাসের মার্কিন প্রচেষ্টা রুখে দিন: জাতিসংঘকে হানিয়া
নভেম্বর ২৯, ২০১৮ ১৪:৪৭ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে প্রস্তাব পাসের মাধ্যমে আমেরিকা যে আগ্রাসী পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে তার নিন্দা জানাতে জাতিসংঘের কাছে চিঠি দিয়েছ সংগঠনটি। একইসঙ্গে ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের ঘৃণ্য দখলদারিত্ব অবসান ঘটানোর জন্য ব্যবস্থা নিতে সংস্থাটির প্রতি আহ্বান জানিয়েছে হামাস।
-
ইরানে ঐক্য সম্মেলনে বক্তব্য দিলেন হামাস নেতা হানিয়া; আরবদের হুঁশিয়ারি
নভেম্বর ২৪, ২০১৮ ১৪:৪৪ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিরুদ্ধে আরব দেশগুলোর প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, সব রকমের প্রচেষ্টা জোরদার করতে হবে যাতে দখলদার ইসরাইল মুসলিম বিশ্বে অনুপ্রবেশ করতে না পারে।
-
‘হামাসের লক্ষ্য ইহুদিবাদী ইসরাইলকে সম্পূর্ণ ধ্বংস করা’
নভেম্বর ২২, ২০১৮ ০৩:৫৪ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র হাজিম কাসিম বলেছেন, ইহুদিবাদী ইসরাইলকে পুরোপুরি ধ্বংস করা তার সংগঠনের প্রধান লক্ষ্য।
-
হামাসকে বলপ্রয়োগ করে ধ্বংস করা যাবে না: লিবারম্যান
নভেম্বর ১৯, ২০১৮ ০৮:৫৭ইহুদিবাদী ইসরাইলের পদত্যাগকারী যুদ্ধমন্ত্রী এভিগডোর লিবারম্যান বলেছেন, হামলা চালিয়ে বা বলপ্রয়োগ করে গাজা নিয়ন্ত্রণকারী হামাসকে ধ্বংস করা যাবে না। সম্প্রতি গাজা উপত্যকায় আগ্রাসন চালাতে গিয়ে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস’সহ অন্যান্য প্রতিরোধ সংগঠনের পাল্টা হামলার জের ধরে পদত্যাগ করেন লিবারম্যান।
-
হামাসের কাছে ‘জয়-পরাজয় নির্ধারণী’ ক্ষেপণাস্ত্র রয়েছে: ইসরাইলি সূত্র
নভেম্বর ১৮, ২০১৮ ০৬:০৭ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের কাছে এমন ক্ষেপণাস্ত্র রয়েছে যা ইসরাইলের সঙ্গে সম্ভাব্য যুদ্ধে ‘জয়-পরাজয় নির্ধারণ’ করতে সক্ষম। ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ওয়েবসাইট ‘ডেবকাফাইল’ এ স্বীকারোক্তি দিয়েছে।
-
গাজায় আবার হামলা হলে তেল আবিবকে টার্গেট করা হবে: হামাসের হুঁশিয়ারি
নভেম্বর ১৭, ২০১৮ ১৩:১২ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারো হামলা চালালে এরপর এর রাজধানী তেল আবিবকে টার্গেট করা হবে বলে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস কড়া হুঁশিয়ারি দিয়েছে।
-
ইসরাইলের হামলায় আরো ৩ ফিলিস্তিনি শহীদ
নভেম্বর ১৪, ২০১৮ ১২:১৪অবরুদ্ধ গাজা উপত্যকার কয়েকটি স্থানে ইহুদিবাদী ইসরাইলের বিমান ও ট্যাংক হামলায় আরো তিন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।
-
রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের প্রতীক হলো ইসরাইল: ইরান
নভেম্বর ১৩, ২০১৮ ১৩:৫২ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল হচ্ছে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের প্রতীক। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী বাহিনীর দফায় দফায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা করতে গিয়ে বাহরাম কাসেমি একথা বলেন।
-
ইসরাইলি হামলায় আল-আকসা টিভি ভবন ধ্বংস; আরো হামলার হুমকি হামাসের
নভেম্বর ১৩, ২০১৮ ১৩:৩২ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের নিয়ন্ত্রণাধীন আল-আকসা টিভি ভবন ধ্বংস করে দিয়েছে ইহুদিবাদী ইসরাইল। গাজা উপত্যকায় হামাসের কয়েকজন সদস্যকে ইহুদিবাদী সেনারা হত্যার পর যখন সংঘর্ষ বেড়ে গেছে তখন হামাসের টিভি ভবন ধ্বংস করল তেল আবিব। চলমান সহিংসতার জন্য আন্তর্জাতিক সমাজ ইসরাইলকে দায়ী করছে।