-
কাজাখস্তানে আজারবাইজানের যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, প্রায় ৪০ যাত্রীর মৃত্যুর আশঙ্কা
ডিসেম্বর ২৫, ২০২৪ ১২:২৯আজারবাইজান এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমান কাজাখস্তানের আকতাউ শহরের কাছে বিধ্বস্ত হয়েছে। ৬২ জন যাত্রী ও ৫ জন ক্রু নিয়ে বিমানটি আজারবাইজান থেকে রাশিয়ার দিকে যাচ্ছিল।
-
রাশিয়ায় গুপ্তচরবৃত্তির জন্য মার্কিন নাগরিকের ১৫ বছরের কারাদণ্ড
ডিসেম্বর ২৫, ২০২৪ ১১:৫৪রাশিয়ার একটি আদালত মার্কিন নাগরিক ইউগিন জিন স্পেক্টরকে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত করে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে। তিনি সর্বোচ্চ নিরাপত্তা পেনাল কলোনিতে তার সাজা ভোগ করবেন। এর পাশাপাশি আদালত তাকে এক লাখ ৪০ হাজার ডলার জরিমানা করেছে।
-
‘ইউক্রেনে পরাজয়ের বিষয়টি অস্বীকার করছে ইউরোপীয় ইউনিয়ন’
ডিসেম্বর ২৫, ২০২৪ ১১:৪০হাঙ্গেরির প্রেসিডেন্ট ভিক্টর অরবান বলেছেন, ইউক্রেন যুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন পরাজিত হয়েছে কিন্তু তারা তা অস্বীকার করছে। তিনি আরো বলেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে বিজয়ী করতে অক্ষম ইউরোপীয় ইউনিয়ন।
-
ক্ষোভ থেকে ঘুমের ওষুধ খাইয়ে কুপিয়ে হত্যা করেন আকাশ মন্ডল: র্যাব
ডিসেম্বর ২৫, ২০২৪ ১১:০৮বাংলাদেশের চাঁদপুরের হাইমচরে জাহাজে সাত খুনের ঘটনায় গ্রেপ্তার আকাশ মণ্ডল ওরফে ইরফান (২৬) ক্ষোভ থেকে জাহাজের মাস্টারকে হত্যা করেন। ধরা পড়ার ভয়ে পরে অন্যদের হত্যার পরিকল্পনা করেন। তিনি একাই এ ঘটনার সঙ্গে যুক্ত।তাকে গ্রেপ্তারের পর আজ (বুধবার) দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে র্যাবের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
-
‘বসতি বিস্তারই প্রমাণ করেছে শান্তি চুক্তির জন্য ইসরাইল বিশ্বস্ত নয়'
ডিসেম্বর ২৫, ২০২৪ ১০:৫২ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের সাতটি নতুন অবৈধ ইহুদি বসতিস্থাপনা নির্মাণের কার্যক্রম প্রমাণ করে যে, কোনো শান্তি চুক্তির জন্য ইসরাইলকে বিশ্বাস করা উচিত নয়।
-
সিরিয়ায় কুর্দি-তুরস্ক উত্তেজনার 'নাটকীয় পরিণতি'র আশঙ্কা
ডিসেম্বর ২৫, ২০২৪ ১০:৩০সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত গেইর পেডারসেন সিরিয়ায় কুর্দিপন্থী গেরিলা গোষ্ঠী এবং তুর্কি সমর্থিত সংগঠনগুলোর মধ্যে অব্যাহত শত্রুতার নাটকীয় পরিণতি সম্পর্কে সতর্ক করছেন। তিনি চলমান এই বিরোধ রাজনৈতিকভাবে সমাধানের আহ্বান জানান।
-
তেহরানে হানিয়াহকে হত্যার নির্লজ্জ ইসরাইলি স্বীকারোক্তি; ইরানের তীব্র নিন্দা
ডিসেম্বর ২৫, ২০২৪ ১০:১৬ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার বিষয়ে ইহুদিবাদী ইসরাইল যে স্বীকারোক্তি দিয়েছে তার কঠোর নিন্দা জানিয়ে একে "জঘন্য অপরাধ" বলে অভিহিত করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান।
-
দামেস্কে আবারও দূতাবাস চালুর প্রস্তুতি নিচ্ছে ইরান
ডিসেম্বর ২৫, ২০২৪ ০৮:০৮সিরিয়ার রাজধানী দামেস্কে নিজের দূতাবাস আবার চালু করার প্রস্তুতি ঘোষণা করেছে ইরান।
-
ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন জোটের হিসাব-নিকাশ ওলটপালট
ডিসেম্বর ২৫, ২০২৪ ০৭:৫৬ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের নির্ভুল আঘাত করার ক্ষমতা পশ্চিম এশিয়া অঞ্চলে মার্কিন-ইসরাইলি জোটের কৌশলগত হিসাব-নিকাশ উল্লেখযোগ্যভাবে ওলটপালট করে দিয়েছে।
-
আমেরিকার চতুর্থ যুদ্ধজাহাজও আমাদের সহজ লক্ষ্যবস্তু: ইয়েমেন
ডিসেম্বর ২৫, ২০২৪ ০৭:২৩ইয়েমেনে আবার আগ্রাসন চালানোর ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে দিয়েছে ইয়েমেন। দেশটি বলেছে, ইয়েমেনের পানিসীমার নিকটবর্তী যেকোনো মার্কিন যুদ্ধজাহাজকে সহজেই ধ্বংস করে দিতে পারে দেশটির সামরিক বাহিনী।