-
ভারতের বিহারে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসবে পানিতে ডুবে ৪৬ জনের মৃত্যু
সেপ্টেম্বর ২৬, ২০২৪ ১৫:৪৫ভারতের বিহার রাজ্যে হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় উৎসব পালনের সময় পানিতে ডুবে ৩৭টি শিশুসহ অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার) রাজ্যটির সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
-
'অপরাধ করে থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত'
সেপ্টেম্বর ২৬, ২০২৪ ১২:৫৪অপরাধ করে থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
-
এইলাত বন্দরে ড্রোন দিয়ে হামলা চালালো ইরাকি প্রতিরোধ যোদ্ধারা
সেপ্টেম্বর ২৬, ২০২৪ ১২:০৭ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের এইলাত বন্দরে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এবং লেবাননে যে বর্বরতা চালাচ্ছে তার প্রতিশোধ হিসেবে ইরাকি যোদ্ধারা এই হামলা চালায়।
-
ইসরাইলি হামলায় লেবাননে আরো ৭২ জন শহীদ, ক্ষেপণাস্ত্র দিয়ে জবাব দিল হিজবুল্লাহ
সেপ্টেম্বর ২৬, ২০২৪ ১২:০৪ইহুদিবাদী ইসরাইলের উন্মাতাল বোমাবর্ষণে লেবাননে গতকাল (বুধবার) আরো ৭২ জন শহীদ এবং ৪০০ ব্যক্তি আহত হয়েছেন। এ নিয়ে গতকাল পর্যন্ত টানা তিনদিন ইহুদিবাদ ইসরাইল লেবাননের বিরুদ্ধে বিমান হামলা চালালো।
-
টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন সাকিব আল হাসান, ছাড়ছেন টেস্টও
সেপ্টেম্বর ২৬, ২০২৪ ১১:২২টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে কানপুরে টেস্টে মাঠে নামার আগের দিন সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।
-
‘মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের কিছুই অবশিষ্ট রাখেনি ইসরাইল’
সেপ্টেম্বর ২৬, ২০২৪ ১০:১০ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডা. মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আমেরিকার সহায়তায় মানবতাবিরোধী অপরাধের মাধ্যমে ইহুদিবাদী ইসরাইল মানবাধিকার এবং আন্তর্জাতিক আইন বলতে কিছুই অবশিষ্ট রাখেনি।
-
‘পূর্ণ-মাত্রায় আঞ্চলিক যুদ্ধ চায় ইসরাইল, জাতিসংঘের সদস্যপদ থাকা উচিত নয়’
সেপ্টেম্বর ২৬, ২০২৪ ০৯:০২ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল মধ্যপ্রাচ্যে একটি পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধ শুরু করতে চায়। এ অবস্থায় দখলদার এই শক্তির জাতিসংঘের সদস্য পদ থাকা উচিত নয়। ইসরাইল সবসময় হত্যাকাণ্ড এবং মারাত্মক উসকানিমূলক তৎপরতায় লিপ্ত।
-
প্রথমবারের মতো আন্তর্জাতিক পানিসীমায় আইসিবিএম নিক্ষেপ করল চীন
সেপ্টেম্বর ২৬, ২০২৪ ০৬:৩৭চার দশকেরও বেশি সময় পর একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম’র পরীক্ষা চালিয়েছে চীন। দেশটির পক্ষ থেকে আন্তর্জাতিক পানিসীমায় আইসিবিএম নিক্ষেপ করার এ ঘটনায় প্রতিবেশী দেশগুলো প্রতিবাদ জানিয়েছে।
-
পারমাণবিক অস্ত্র ব্যবহার করার পূর্বশর্ত পরিবর্তন করলেন প্রেসিডেন্ট পুতিন
সেপ্টেম্বর ২৬, ২০২৪ ০৬:২৮রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশের বিরুদ্ধে পরমাণু অস্ত্রধর একটি দেশের সহযোগিতা নিয়ে পরমাণু শক্তিধর নয় এমন কোনো দেশের হামলাকে ‘যৌথ হামলা’ বলে ধরা হবে। এর ফলে ইউক্রেন যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি বেড়ে যাবে।
-
বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ক ইতিবাচক ও গঠনমূলকই থাকবে: জয়শঙ্কর
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ১৫:৪৮ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে ভারতের সম্পর্ক ‘ইতিবাচক ও গঠনমূলকই’ থাকবে। এই সম্পর্ক নিয়ে আগে থেকে কিছু ভেবে নেওয়া ঠিক হবে না; তেমন ভাবনা কারও ভাবা উচিত নয়।