-
আগামী লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদে তৃণমূল বলে কাউকে রাখব না : অধীর চৌধুরী
জুন ১২, ২০২৩ ১৫:১০ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সিনিয়র নেতা ও লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী এমপি বলেছেন, আমরা আগামী লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদে তৃণমূল বলে কাউকে রাখব না।
-
দেশের ইতিহাস পাল্টানোর চেষ্টা চলছে: আসাদউদ্দিন ওয়াইসি
জুন ১২, ২০২৩ ১০:৫৮ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি কেন্দ্রীয় বিজেপি সরকারকে নিশানা করে বলেছেন, দেশের ইতিহাস পাল্টানোর চেষ্টা চলছে। তিনি বলেন, মনে হচ্ছে প্রধানমন্ত্রী মোদী লাল কেল্লা তৈরি করেছেন!
-
মমতাকে নিশানা, ‘পঞ্চায়েত নির্বাচন লুট করে দখল করার অভিপ্রায় থাকলে বন্ধ করে দিতেন নির্বাচন’: অধীর
জুন ১১, ২০২৩ ১৩:০২পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী এমপি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেছেন, ‘এই পাশবিকতার কী প্রয়োজন ছিল ‘দিদি ভাই’? যদি বাংলায় পঞ্চায়েত নির্বাচন লুট করে দখল করার অভিপ্রায় থাকত আপনার তাহলে বন্ধ করে দিতেন পঞ্চায়েত নির্বাচন।’
-
স্বৈরাচারের অবসানের জন্য ১২ বছর পর আমরা রামলীলা ময়দানে জড়ো হয়েছি: কেজরিওয়াল
জুন ১১, ২০২৩ ১২:৫৮ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, স্বৈরাচারের অবসানের জন্য ১২ বছর পর, আবার আমরা দিল্লির রামলীলা ময়দানে জড়ো হয়েছি।
-
মণিপুরে শান্তি ফেরাতে রাজ্যপালের নেতৃত্বে কমিটি গঠন করল কেন্দ্রীয় সরকার
জুন ১০, ২০২৩ ১৫:৪৮ভারতে বিজেপিশাসিত মণিপুরে সাম্প্রতিক সহিংসতাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে সেখানে শান্তি ফিরিয়ে আনতে রাজ্যপালের নেতৃত্বাধীন একটি কমিটি গঠন করা হয়েছে।
-
পশ্চিমবঙ্গে রাজনৈতিক সহিংসতায় নিহত ১, অধীরের হুঁশিয়ারি মমতাকে
জুন ১০, ২০২৩ ১৩:২৬পশ্চিমবঙ্গে রাজনৈতিক সহিংসতায় ফুলচাঁদ শেখ (৪২) নামে মুর্শিদাবাদ জেলার এক কংগ্রেস কর্মী নিহত হয়েছে। অন্যদিকে, পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত গোলযোগ ও সহিংসতা সৃষ্টি হয়েছে।
-
পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন নিয়ে হাই কোর্টের দ্বারস্থ কংগ্রেস ও বিজেপি, তীব্র সমালোচনা অধীরের
জুন ০৯, ২০২৩ ১৩:০২পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস ও বিজেপি। অন্যদিকে, নির্বাচন প্রক্রিয়ায় বিভিন্ন অসঙ্গতির অভিযোগ করে আজ (শুক্রবার) রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের তীব্র সমালোচনা করেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।
-
ভারতের উত্তর প্রদেশের মন্দিরে মূর্তি ভাঙার মূল পাণ্ডা হরিশ শর্মাসহ গ্রেফতার ৪
জুন ০৯, ২০২৩ ১১:০২ভারতে বিজেপিশাসিত উত্তর প্রদেশের বুলন্দশহর জেলার বড়াল গ্রামে ৪টি মন্দিরে মূর্তি ভাঙচুরকারীদের গ্রেফতার করেছে পুলিশ।
-
পশ্চিমবঙ্গে আগামী ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন হবে: মুখ্য নির্বাচন কমিশনার
জুন ০৮, ২০২৩ ১৫:৪৩ভারতের পশ্চিমবঙ্গে আগামী ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ (বৃহস্পতিবার) বিকেলে রাজ্যের নয়া মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিংহ এক সংবাদ সম্মেলনে নির্বাচনী তফসিল ঘোষণা করেন।
-
সিবিআইকে কটাক্ষ তৃণমূল বিধায়ক মদনের, ‘পাগলের প্রলাপ’ বললেন বিজেপি নেতা সজল
জুন ০৮, ২০২৩ ১৪:১৯ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল বিধায়ক ও সাবেক মন্ত্রী মদন মিত্র কেন্দ্রীয় কয়েকটি তদন্তকারী সংস্থার বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন তাকে ‘পাগলের প্রলাপ’ বলে কটাক্ষ করেছেন বিজেপি নেতা সজল ঘোষ।