ইরান
  • ইরানের সেনা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন চীনা প্রতিনিধিদল

    ইরানের সেনা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন চীনা প্রতিনিধিদল

    জুন ২০, ২০২৪ ১৩:২৩

    চীনের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির উচ্চপদস্থ প্রতিনিধি দল ইরানের সামরিক বাহিনীর কমান্ড বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন। তারা ইরানের সেনাবাহিনীর এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, বিজ্ঞান ও গবেষণা সক্ষমতা খুব কাছ থেকে দেখেছেন। 

  • সমরাস্ত্র উৎপাদন ও সামরিক শক্তিমত্তা প্রদর্শনে ইরানের উল্লেখযোগ্য সাফল্য

    সমরাস্ত্র উৎপাদন ও সামরিক শক্তিমত্তা প্রদর্শনে ইরানের উল্লেখযোগ্য সাফল্য

    জুন ২০, ২০২৪ ০৬:৩২

    পার্সটুডে- ইথিওপিয়ার কাছে ইরানের ‘মোহাজের’ ড্রোন বিক্রি, বাগদাদ সমরাস্ত্র মেলায় ইরানের প্রতিরক্ষা সমরাঞ্জাম প্রদর্শনী, ইরানের নৌবাহিনীতে নতুন নতুন সমরাস্ত্র সংযোজন এবং ইরান ও আজারবাইজানের মধ্যে যৌথ সামরিক মহড়া ছিল ইরানের সামরিক শিল্পের সর্বশেষ কিছু উল্লেখযোগ্য খবরাখবর। 

  • ইরানের প্রেসিডেন্ট প্রার্থীদের প্রথম বিতর্ক: অর্থনৈতিক সমস্যা সমাধানের পন্থা তুলে ধরলেন প্রার্থীরা

    ইরানের প্রেসিডেন্ট প্রার্থীদের প্রথম বিতর্ক: অর্থনৈতিক সমস্যা সমাধানের পন্থা তুলে ধরলেন প্রার্থীরা

    জুন ১৮, ২০২৪ ১৪:৩৬

    পার্সটুডে- ইরানের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রথম টিভি বির্তক গতকাল (সোমবার) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। তারা 'অর্থনীতি' সম্পর্কে নিজেদের বক্তব্য পেশ করেছেন এবং অপর প্রার্থীদের প্রশ্নের জবাব দিয়েছেন। ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবিতে লটারির মাধ্যমে প্রার্থীদের ক্রমিক নির্ধারণ করা হয়। এরপর তারা কথা বলেন। মডারেটর সবাইকে সমান সুযোগ দিয়ে বিতর্ক পরিচালনা করেন।

  • বোয়িং জেট ইঞ্জিনের ব্লেড তৈরিতে সফল হলো ইরানের বিজ্ঞানীরা

    বোয়িং জেট ইঞ্জিনের ব্লেড তৈরিতে সফল হলো ইরানের বিজ্ঞানীরা

    জুন ১৮, ২০২৪ ১১:৪৯

    পার্সটুডে-ইরানী বিজ্ঞানীরা এমডি জেট ইঞ্জিন ব্লেড তৈরি করতে সফল হয়েছেন। এই ইঞ্জিন ব্লেড তৈরি করার মধ্য দিয়ে ইরানের ওপর নিষেধাজ্ঞার কারণে যন্ত্রাংশ আমদানি জটিলতায় অচল হয়ে পড়া এই শ্রেণীর অন্তত ২৮টি বিমানকে সচল করার সুযোগ হয়েছে। 

  • আয়াতুল্লাহ মাকারেম শিরাজিকে হাসপাতালে দেখতে গেলেন ইরানের সর্বোচ্চ নেতা

    আয়াতুল্লাহ মাকারেম শিরাজিকে হাসপাতালে দেখতে গেলেন ইরানের সর্বোচ্চ নেতা

    জুন ১৭, ২০২৪ ১৭:২৯

    ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী তেহরানের একটি হাসপাতালে চিকিৎসাধীন শীর্ষস্থানীয় আলেম আয়াতুল্লাহ মাকারেম শিরাজিকে দেখতে যান।

  • ইরানের সর্বোচ্চ নেতার হজবাণী: গাজা ট্র্যাজেডি সহ্যের সীমা ছাড়িয়ে গেছে

    ইরানের সর্বোচ্চ নেতার হজবাণী: গাজা ট্র্যাজেডি সহ্যের সীমা ছাড়িয়ে গেছে

    জুন ১৬, ২০২৪ ১৭:৪৪

    পবিত্র হজ-২০২৪ উপলক্ষে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বাণী দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, গাজা ট্র্যাজেডি এবং  নিষ্ঠুরতা ও বর্বরতার মূর্ত প্রতীক পতনশীল ইহুদিবাদী ইসরাইলের ঔদ্ধত্য কোনো মুসলিম ব্যক্তি, দল, সরকার ও সম্প্রদায়ের সামনে এ ক্ষেত্রে পুনর্বিবেচনা ও সহ্যের সুযোগ অবশিষ্ট রাখে নি। ইরানের সর্বোচ্চ নেতার পূর্ণাঙ্গ হজবাণীর বাংলা অনুবাদ তুলে ধরা হলো:

  • ইরানি নাগরিকের কারাবাস; সুইডেনের মানবাধিকার বিরোধী আচরণ সম্পর্কে ১০ তথ্য

    ইরানি নাগরিকের কারাবাস; সুইডেনের মানবাধিকার বিরোধী আচরণ সম্পর্কে ১০ তথ্য

    জুন ১৬, ২০২৪ ১৭:১৬

    পার্সটুডে- সুইডেনে বেআইনিভাবে গ্রেফতার হওয়া ইরানের বিচার বিভাগের কর্মকর্তা হামিদ নুরি মুক্তি পেয়ে দেশে ফিরে এসেছেন। হামিদ নুরিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় আটক করেছিল সুইডেন। তিনি সম্পূর্ণ অন্যায়ভাবে ১,৬৮০ দিন সুইডেনের কারাগারে আটক থাকার পর মুক্তি পেয়েছেন। তিনি ২০১৯ সালের ৯ নভেম্বর ব্যক্তিগত কাজে সুইডেন সফরে গেলে তাকে আটক করা হয়েছিল। মুক্তি পাওয়ার পর চলতি ২০২৪ সালের ১০ জুন তিনি ইরানে ফিরে এসেছেন। সুইডেনে তাঁর তথাকথিত বিচার ঘিরে ঘটেছে নানা ঘটনা।

  • ইরানের অভ্যন্তরে সন্ত্রাসী গোষ্ঠীর অনুপ্রবেশের ব্যর্থ প্রচেষ্টা

    ইরানের অভ্যন্তরে সন্ত্রাসী গোষ্ঠীর অনুপ্রবেশের ব্যর্থ প্রচেষ্টা

    জুন ১৬, ২০২৪ ১৬:০৮

    পার্সটুডে-একটি সন্ত্রাসী গোষ্ঠীর সাথে ইরানের সীমান্তরক্ষী বাহিনীর সশস্ত্র সংঘর্ষের ঘটনায় ২ সন্ত্রাসীর মৃত্যু হয়েছে। সংঘর্ষে সন্ত্রাসী গোষ্ঠীর আরও ১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে। ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের সারাভন উপশহরে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

  • তোমরা দেশের মহাসম্পদ: অলিম্পিয়াড পদকজয়ীদের ইরানের সর্বোচ্চ নেতা

    তোমরা দেশের মহাসম্পদ: অলিম্পিয়াড পদকজয়ীদের ইরানের সর্বোচ্চ নেতা

    জুন ১৬, ২০২৪ ১৩:৫৯

    পার্সটুডে- জাতীয় ও আন্তর্জাতিক বিজ্ঞান অলিম্পিয়াডে পদকজয়ী একদল কৃতি শিক্ষার্থী গতকাল (শনিবার) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ীর সঙ্গে দেখা করেছেন। এ সময় ইরানের সর্বোচ্চ নেতা তরুণ মেধাবীদেরকে আশাজাগানিয়া তরুণদল হিসেবে অভিহিত করেন। বিজ্ঞানে ইরানের আরও উত্থান জরুরি এ কথা উল্লেখ করে তিনি বলেন, তরুণ মেধাবীরা জাতির এই প্রয়োজন মেটাতে প্রধান ভূমিকা পালন করতে পারে।