-
প্যারিস অলিম্পিক ও প্যারালিম্পিকের তায়কোয়ান্দো প্রতিযোগিতার রেফারি হলেন ২ ইরানি নারী
এপ্রিল ২০, ২০২৪ ১৩:৫৭প্যারিস অলিম্পিক ও প্যারালিম্পিক ২০২৪ এর তায়কোয়ান্দো প্রতিযোগিতার রেফারি হিসেবে নির্বাচিত হয়েছেন দুই ইরানি ক্রীড়াবিদ।
-
ইরানে বিনামূল্যে ক্যান্সারের চিকিৎসা দেওয়া হচ্ছে
এপ্রিল ২০, ২০২৪ ১১:২৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্বাস্থ্যমন্ত্রী বাহরাম আইনুল্লাহি বলেছেন, ইরানে বিনামূল্যে ক্যান্সারের চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি গতকাল (শুক্রবার) ইরানের সেমনান প্রদেশের কাউসার হাসপাতালের 'ক্যান্সার নির্ণয় ও চিকিৎসা' কেন্দ্র উদ্বোধনের অবকাশে সাংবাদিকদের এ তথ্য জানান।
-
‘সত্য প্রতিশ্রুতি’ অভিযানের সমর্থনে ইরানি জনতার শোভাযাত্রা
এপ্রিল ২০, ২০২৪ ০৬:৪৪ইহুদিবাদী ইসরাইলের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে গত ১৩ এপ্রিল ইরানের সশস্ত্র বাহিনী যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তার সমর্থনে ইরানি জনগণ রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করেছে।
-
ইহুদিবাদী ইসরাইলকে জবাব দেয়া ছিল অতি জরুরি: প্রেসিডেন্ট রায়িসি
এপ্রিল ২০, ২০২৪ ০৬:৩১ইহুদিবাদী ইসরাইলের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে গত ১৩ এপ্রিল ইরানের সশস্ত্র বাহিনী যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে আবারও তার ভূয়সী প্রশংসা করেছেন প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। তিনি বলেছেন, এ ঘটনায় ইরানের শক্তিমত্তা প্রদর্শিত হয়েছে এবং এটি ছিল অবৈধ ইসরাইল সরকারের বিরুদ্ধে একটি অতি জরুরি জবাব।
-
ফিলিস্তিনের সদস্যপদের বিরুদ্ধে মার্কিন ভেটোর তীব্র নিন্দা জানাল ইরান
এপ্রিল ২০, ২০২৪ ০৬:১৭জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রের পূর্ণাঙ্গ সদস্যপদ লাভের প্রস্তাবে মার্কিন ভেটোর তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান আমেরিকার এ পদক্ষেপকে ‘দায়িত্বজ্ঞানহীন ও অগঠনমূলক’ বলে বর্ণনা করেছে।
-
ইসরাইলের পরাজয়কে বিজয় হিসেবে প্রমাণ করার প্রাণপণ চেষ্টা চলছে: ইরান
এপ্রিল ২০, ২০২৪ ০৬:০৫ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশের মধ্যাঞ্চলীয় শহর ইস্পাহানের আকাশে তিনটি কোয়াডকপ্টার বা ক্ষুদ্রাকৃত্রির ড্রোন ভূপাতিত করার ঘটনায় জানমালের কোনো ক্ষতি হয়নি। তিনি নিউ ইয়র্কের স্থানীয় সময় শুক্রবার জাতিসংঘের সদরদপ্তরে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসিভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকে একথা জানান।
-
ইসরাইলের বিরুদ্ধে আমাদের হামলা ছিল আল-আকসা তুফানের ইরানি ভার্সন: খতিব
এপ্রিল ১৯, ২০২৪ ১৭:২৭ইরানের রাজধানী তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম হাজ আলী আকবারি বলেছেন, ইরান দখলদার ইসরাইলের বিরুদ্ধে 'সত্য প্রতিশ্রুতি' নামক যে সামরিক অভিযান চালিয়েছে তা ছিল 'আল-আকসা তুফান' অভিযানের ইরানি ভার্সন।
-
শত্রুরা কয়েকটি কোয়াডকপ্টার উড়িয়েছিল, বিমান চলাচলসহ সব কিছু স্বাভাবিক
এপ্রিল ১৯, ২০২৪ ১২:৪২ইসলামি প্রজাতন্ত্র ইরানের মহাকাশ সংস্থার মুখপাত্র হোসেইন দালিরিয়ান বলেছেন, দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে কয়েকটি মাইক্রো ড্রোন গুলি করে ভূপাতিত করেছে এবং ক্ষেপণাস্ত্র হামলার কোনো ঘটনা ঘটেনি।
-
ইরানের বিরুদ্ধে ‘সামান্যতম আগ্রাসন’ চালালেও ইসরাইলকে অনুতপ্ত করা হবে
এপ্রিল ১৯, ২০২৪ ১২:০৯ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল তার দেশের বিরুদ্ধে ‘সামান্যতম আগ্রাসন’ চালালেও তেল আবিব ও তার সহযোগীদের অনুতপ্ত করা হবে। ইহুদিবাদী ইসরাইল ইরানের বিরুদ্ধে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে চলে খবর প্রকাশিত হওয়ার পর এ হুঁশিয়ারি দিলেন রায়িসি।
-
ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল আমেরিকা, ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন
এপ্রিল ১৯, ২০২৪ ১২:০৪ইরানের বিরুদ্ধে ব্যাপকভিত্তিক সমন্বিত নিষেধাজ্ঞা আরোপ করেছে সাম্রাজ্যবাদী আমেরিকা ও ব্রিটেন। ইহুদিবাদী ইসরাইলের কয়েকটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরান নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর বৃহস্পতিবার ওয়াশিংটন ও লন্ডন এ পদক্ষেপ নিল।