মার্কিন-ইসরায়েলি ষড়যন্ত্র বাস্তবায়নের সেবায় সৌদি আরব নিয়োজিত: ইয়েমেনের অভিযোগ
-
মোহাম্মদ আল-ফারাহ
পার্সটুডে- ইয়েমেনের আনসারুল্লাহর একজন ঊর্ধ্বতন সদস্য বলেছেন, সৌদি আরব এই অঞ্চলে আমেরিকান প্রকল্প বাস্তবায়নের সেবায় তার রাজনৈতিক, আর্থিক এবং সামরিক সক্ষমতা নিয়োজিত করেছে এবং ইসরায়েল-বিরোধী অবস্থান গ্রহণকারী দেশগুলোকে দুর্বল করার চেষ্টা করছে।
মেহর নিউজ এজেন্সিকে উদ্ধৃত করে পার্স টুডে জানিয়েছে, আনসারুল্লাহর রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-ফারাহ বলেছেন, সৌদি সরকার আমেরিকা এবং ইসরায়েলের সাথে জোট বজায় রেখেছে।
তিনি জোর দিয়ে বলেন, সৌদি আরব এই অঞ্চলে আমেরিকান প্রকল্পের সেবায় তার রাজনৈতিক, আর্থিক এবং সামরিক সক্ষমতা নিয়োজিত করেছে এবং ইসরায়েল-বিরোধী অবস্থান গ্রহণকারী দেশগুলোকে দুর্বল করার চেষ্টা করছে।
ইয়েমেনের জনগণের বিরুদ্ধে সামরিক হামলা এবং সর্বাত্মক অবরোধ বজায় থাকার কথা উল্লেখ করে আল-ফারাহ বলেন, রিয়াদ ইয়েমেনের বিরুদ্ধে এই আগ্রাসনের জন্য তার সরাসরি দায় এড়ানোর চেষ্টা করছে।
আনসারুল্লাহর রাজনৈতিক ব্যুরোর সদস্য বলেছেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে এবং পরবর্তী পর্যায়ে আগ্রাসন মোকাবেলায় মাঠ পর্যায়ের যুদ্ধে আমরা দেখিয়ে দেব। তিনি বিজয় অর্জনের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করে জোর দিয়ে বলেন, সৌদি সরকারকে "ইয়েমেনের প্রতি তাদের বৈরি নীতির পরিণতির মুখোমুখি হতে হবে।"#
পার্সটুডে/এমআরএইচ/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।