-
দামাভান্দ-টু ডেস্ট্রয়ারে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বসাবে ইরান
জুলাই ০৩, ২০২৩ ১৪:৫১ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি বলেছেন, দেশীয় প্রযুক্তিতে তৈরি দামাভান্দ-২ ডেস্ট্রয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে।
-
ইরান-তুরস্ক বার্ষিক বাণিজ্য বেড়েছে ১৯ ভাগ
জুলাই ০৩, ২০২৩ ০৮:৪৫ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং তুরস্কের মধ্যকার বার্ষিক বাণিজ্য শতকরা ১৯ ভাগ বেড়েছে। বাণিজ্য বৃদ্ধির এই মাত্রাকে দুই দেশের অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘটনা বলে বিবেচনা করা হচ্ছে।
-
সুইডেনে নতুন রাষ্ট্রদূত পাঠানোর প্রশাসনিক প্রক্রিয়া স্থগিত করেছে ইরান
জুলাই ০৩, ২০২৩ ০৬:০৪সুইডেনে পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে দেশটিতে নতুন রাষ্ট্রদূত পাঠানোর প্রশাসনিক প্রক্রিয়া স্থগিত করেছে ইরান। পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান একথা ঘোষণা করে বলেছেন, “সব প্রশাসনিক প্রক্রিয়া শেষ হওয়া সত্ত্বেও আপাতত সুইডেনে রাষ্ট্রদূত পাঠানোর বিষয় স্থগিত রাখা হয়েছে। সুইডিশ সরকারের পৃষ্ঠপোষকতায় পবিত্র কুরআন অবমাননার ঘটনা ঘটায় এ সিদ্ধান্ত নিয়েছে তেহরান।”
-
‘গণদাবি প্রত্যাখ্যান করে সন্ত্রাসী গোষ্ঠীকে বৈঠক করতে দিয়েছে ফ্রান্স’
জুলাই ০৩, ২০২৩ ০৫:৪৯ইরানের ইসলামি সরকারবিরোধী সন্ত্রাসী গোষ্ঠী মুজাহেদিনে খালক বা এমকেও’কে ফ্রান্সের মাটিতে বৈঠক করতে দেয়ায় প্যারিস সরকারের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান সতর্ক করে দিয়ে বলেছে, এই ঘটনার রাজনৈতিক ও আইনগত পরিণতি ফ্রান্স সরকারকেই ভোগ করতে হবে।
-
প্রতিবাদে সুইডেনে রাষ্ট্রদূত পাঠাবে না ইরান: সূত্র
জুলাই ০২, ২০২৩ ১৭:৫৫সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে গত বুধবার পবিত্র কুরআন পোড়ানোর প্রতিবাদে ইসলামি প্রজাতন্ত্র ইরান স্ক্যান্ডানেভিয়ান এই দেশটিতে নতুন রাষ্ট্রদূত পাঠাবে না। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশেষ সূত্র এই তথ্য জানিয়েছে।
-
২০২২ সালে ইরানের তেল রপ্তানি থেকে আয় বেড়েছে ৩৫%
জুলাই ০২, ২০২৩ ১১:২০ইসলামি প্রজাতন্ত্র ইরান ২০২২ সালে অপরিশোধিত তেল বিক্রি থেকে শতকরা ৩৫ ভাগ বাড়তি আয় করেছে। গত বছর ইরান মোট পাঁচ হাজার চারশ কোটি ডলারের তেল রপ্তানি করে।
-
রেডিও তেহরান ফেসবুক কুইজ প্রতিযোগিতার ১২তম পর্বে বিজয়ীর নাম ঘোষণা
জুলাই ০১, ২০২৩ ১৮:৪১রেডিও তেহরান বাংলা বিভাগ আয়োজিত ফেসবুক কুইজ প্রতিযোগিতা-২০২৩-এর ১২তম পর্বে মোট ১৫০ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। সঠিক উত্তর দিয়েছেন ৩৫ জন। সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন মোখলেছুর রহমান, খাদিমপুর বাজার, জেলা: কুষ্টিয়া, বাংলাদেশ।
-
মুসলমানেরা কুরআন অবমাননা সহ্য করবে না: ইরানের প্রেসিডেন্ট
জুন ৩০, ২০২৩ ১৮:৪৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, পবিত্র কুরআন অবমাননার অর্থ হচ্ছে গোটা মানবতা ও ইসলামি মূল্যবোধের অবমাননা। মুসলিম বিশ্ব এটা মেনে নেবে না।
-
'পবিত্র কুরআন অবমাননার উসকানিদাতা ইহুদিবাদী লবি'
জুন ৩০, ২০২৩ ১৪:৫৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ জাওয়াদ হাজ আলী আকবারি বলেছেন, ইহুদিবাদীদের উসকানিতে পবিত্র কুরআন অবমাননা করা হচ্ছে।
-
ভেদাভেদ সৃষ্টির জন্য শত্রুদের ষড়যন্ত্র ব্যর্থ করতে সজাগ হোন
জুন ৩০, ২০২৩ ১১:০৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসিইন আমির আব্দুল্লাহিয়ান মুসলমানদের মধ্যে ভেদাভেদ সৃষ্টির জন্য শত্রুদের ষড়যন্ত্র নস্যাৎ করতে সজাগ ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।