-
'ইরানের বিরুদ্ধে ইইউ এবং ব্রিটেনের নিষেধাজ্ঞার সমানুপাতিক জবাব দেয়া হবে'
মার্চ ২১, ২০২৩ ১২:৩০ইরানে কথিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেন দেশটির বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য পুনরাবৃত্তিমূলক পদক্ষেপ নেয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তার সমুচিত জবাব দেয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।
-
ইরানের বিরুদ্ধে শত্রুতা মার্কিন স্থায়ী পররাষ্ট্রনীতি: নাসের কানয়ানি
মার্চ ২১, ২০২৩ ১১:৪০ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্কিন প্রেসিডেন্টের নববর্ষের শুভেচ্ছার প্রতিক্রিয়া জানিয়েছেন।
-
মানবাধিকারের রক্ষক সাজার পশ্চিমা প্রচেষ্টা নিছক ভণ্ডামি: ইরান
মার্চ ২১, ২০২৩ ০৬:৫০বিশ্বের কিছু দেশ একতরফা নিষেধাজ্ঞা আরোপ করে ইরানি জনগণের মৌলিক অধিকারগুলো লঙ্ঘনের একই সময়ে এদেশের জনগণের মানবাধিকারের রক্ষক সাজার যে ভান করছে তার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান।
-
শত্রুর ষড়যন্ত্র সত্ত্বেও আন্তর্জাতিক অঙ্গনে ইরানের অবস্থান শক্তিশালী হয়েছে: প্রেসিডেন্ট রায়িসি
মার্চ ২১, ২০২৩ ০৬:০৯ফার্সি নববর্ষ ১৪০২ উপলক্ষে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি দেশের জনগণের উদ্দেশে একটি বাণী দিয়েছেন। বাণীতে তিনি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ১৪০২ সালে তার সরকারের প্রধান কর্মসূচি বলে ঘোষণা করেন।
-
আবাদান তেল শোধনাগারের উন্নয়ন 'আমরা পারি'র প্রতীক
মার্চ ২০, ২০২৩ ১৪:৫৯ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের আবাদান তেল শোধনাগারের দ্বিতীয় পর্বের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। ইরানের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও এই তেল শোধনাগারের কাজ এগিয়ে চলেছে। শোধনাগারটি খুজেস্তান প্রদেশে পারস্য উপসাগর উপকূলের একেবারে কাছাকাছি অবস্থিত।
-
নওরোজ উৎসবকে কেন্দ্র করে ইরানে কেনাকাটার ধুম
মার্চ ২০, ২০২৩ ১১:৫৯ইরানের নওরোজ বিশ্বের প্রাচীন উৎসবগুলোর মধ্যে অন্যতম। প্রাচীন ইরান বিস্তৃত ছিল মধ্য এশিয়া ও ককেশাস অঞ্চল থেকে ভারতবর্ষ, মধ্যপ্রাচ্য ও উত্তর-আফ্রিকার এক বিশাল অঞ্চলে। তাই এইসব অঞ্চলের অন্যতম প্রধান উৎসব হল এই নওরোজ।
-
এবার ইরাক সফরে আলী শামখানি; সই হবে নিরাপত্তা সহযোগিতা চুক্তি
মার্চ ১৯, ২০২৩ ১৫:৩৬ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি ইরাক সফরে রাজধানী বাগদাদ পৌঁছেছেন। এ সফরে তিনি ইরাকের সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ও একটি নিরাপত্তা চুক্তি সই করবেন।
-
সমুদ্র-নিরাপত্তা নিশ্চিত করতে ইরান, রাশিয়া এবং চীন এখন জোটবদ্ধ
মার্চ ১৯, ২০২৩ ১২:৩০ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহারাম ইরানি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলের সমুদ্র-নিরাপত্তার প্রশ্ন এলে ইরান, চীন এবং রাশিয়া একই জোটে থাকবে। ওমান সাগরে তিন দেশের যৌথ মহড়ার মাধ্যমে বাইরের শক্তিগুলোকে সুস্পষ্টভাবে এই বার্তা দেয়া হয়েছে।
-
শামখানির বাগদাদ সফরে সীমান্ত নিরাপত্তা চুক্তি সই করবে ইরান ও ইরাক
মার্চ ১৯, ২০২৩ ১২:১৯ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানির আসন্ন বাগদাদ সফরে ইরান ও ইরাকের মধ্যে সীমান্ত নিরাপত্তা বিষয়ক একটি চুক্তি সই হবে। ইরাক সরকারের একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা শাফাক নিউজ এ খবর জানিয়েছে।
-
ইরানের মাজারে সন্ত্রাসী হামলার দায়ে ২ জনের ফাঁসি ৩ জনের কারাদণ্ড
মার্চ ১৯, ২০২৩ ১১:৩৯ইরানের দক্ষিণাঞ্চলীয় শিরাজ শহরের শাহ চেরাগ মাজারে ভয়ঙ্কর সন্ত্রাসী হামলা চালানোর দায়ে দুই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরানের একটি আদালত। গত বছরের ২৬ অক্টোবর চালানো ওই সন্ত্রাসী হামলায় ১৫ জন নিহত ও কয়েক ডজন মানুষ আহত হয়েছিল।