-
ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে প্রস্তুত ইরান: মুখপাত্র
ফেব্রুয়ারি ০৬, ২০২৩ ১৪:১৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের সরকারের মুখপাত্র আলী বাহাদুরি জাহরোমি বলেছেন, ইরানের সরকার ও জনগণ তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে।
-
সর্বোচ্চ নেতা বন্দীদের ক্ষমার মাধ্যমে শত্রুদের ষড়যন্ত্র নস্যাত করেছেন: ইরানের সংসদ স্পিকার
ফেব্রুয়ারি ০৬, ২০২৩ ১৩:৫৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ আজ (সোমবার) বলেছেন, সর্বোচ্চ নেতা ক্ষমা ঘোষণার মাধ্যমে শত্রুদের ষড়যন্ত্র নস্যাত করেছেন।
-
সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ হওয়ায় শত্রুরা হাইব্রিড যুদ্ধ শুরু করতে চেয়েছিল
ফেব্রুয়ারি ০৬, ২০২৩ ১৩:১৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি বলেছেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী এবং দেশের জনগণ সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করে দেয়ার পর শত্রুরা ইরানের ইসলামী শাসন ব্যবস্থার বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ শুরু করতে চেয়েছিল।
-
বহু বন্দীকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা
ফেব্রুয়ারি ০৫, ২০২৩ ১৬:০২ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আজ (রোববার) বহু বন্দীকে ক্ষমা করে দিয়েছেন। একইসঙ্গে বহু বন্দীর সাজাও কমিয়ে দিয়েছেন।
-
ইরানের দোষে ভিয়েনায় পরমাণু আলোচনা বন্ধ হয়নি: বাকেরি
ফেব্রুয়ারি ০৫, ২০২৩ ০৭:১৫পাশ্চাত্যের সঙ্গে পরমাণু আলোচনায় ইরানের আলোচক দলের প্রধান ও উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, ভিয়েনা সংলাপে ইরান এমন কোনো দোষ করেনি যার কারণে ওই আলোচনা বন্ধ রয়েছে।
-
পরমাণু বিষয়ে আইএইএ'র ‘অপেশাদার’ আচরণে ইরানের হুঁশিয়ারি
ফেব্রুয়ারি ০৫, ২০২৩ ০৬:৪০ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি তার দেশের পরমাণু তৎপরতা নিয়ে ‘অপেশাদার ও অগ্রহণযোগ্য’ আচরণের ব্যাপারে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসিকে সতর্ক করে দিয়েছেন।
-
নানা ক্ষেত্রে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করতে চায় ইরান ও ভেনিজুয়েলা
ফেব্রুয়ারি ০৪, ২০২৩ ১৬:০৩ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং ভেনিজুয়েলা বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো বেশি ঘনিষ্ঠ করার পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি দুই পক্ষ এ পর্যন্ত যেসব যৌথ প্রকল্প হাতে নিয়েছে সেগুলো দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছে। এসব প্রকল্প বাস্তবায়নে মার্কিন নেতৃত্বাধীন বিদেশি চাপ সৃষ্টির বিষয়েও সতর্ক থাকার জন্য দুই দেশ পরস্পরের প্রতি আহ্বান জানায়।
-
ইরানের সর্বোচ্চ নেতার উপস্থিতিতে মেয়েদের 'ইবাদত উৎসব: সব সমাজেই যা জরুরি
ফেব্রুয়ারি ০৪, ২০২৩ ১০:৪৬আমিরুল মুমিনিন হজরত আলী (আ.)'র শুভ জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার রাতে তেহরানে ইমাম খোমেনী (রহ.) হোসাইনিয়াতে ইরানের সর্বোচ্চ নেতার উপস্থিতিতে মেয়ে শিক্ষার্থীদের 'ইবাদত উৎসব' উদযাপিত হয়েছে। এই উৎসবকে 'ফেরেশতাদের উৎসব' হিসেবে অভিহিত করা হয়েছে। ইরানে এই উৎসবটি 'জাশনে তাকলিফ' নামে পরিচিত।
-
'ম্যাক্রনের উচিত ছিল ইসরাইলের পরমাণু অস্ত্রের বিরুদ্ধে কথা বলা'
ফেব্রুয়ারি ০৪, ২০২৩ ০৬:৩৬ইসলামী প্রজাতন্ত্র ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি সম্পর্কে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন যে মন্তব্য করেছেন তার বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তেহরান। ম্যাক্রনের মন্তব্যকে অগঠনমূলক বলে উল্লেখ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
-
বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে কোনো সংকট নেই: ইব্রাহিম রায়িসি
ফেব্রুয়ারি ০৩, ২০২৩ ০৬:১৪ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ পরিচালনার লক্ষ্যে শত্রুরা যে প্রচেষ্টা চালিয়েছিল তা ব্যর্থ হয়েছে। ইরানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে কোনো সংকট নেই বলেও জানিয়েছেন তিনি।