ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী: আমরা বিস্মিতও হব না, নিষ্ক্রিয়ও থাকব না
-
ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মাজিদ ইবন আল-রেজা
পার্সটুডে: ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী বলেছেন, যে কোনো হুমকিকে আমরা সামরিক প্রস্তুতি বৃদ্ধি, প্রতিরোধক্ষমতা জোরদার এবং নিজেদের সক্ষমতা উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করব।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি-এর বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মাজিদ ইবন আল-রেজা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, শত্রুপক্ষের সাম্প্রতিক বক্তব্য মনস্তাত্ত্বিক যুদ্ধ ও কৌশলগত প্রভাব বিস্তারের অংশ হিসেবে বিবেচিত হলেও, তাদের দৃষ্টিতে প্রতিটি হুমকিই বাস্তব এবং গুরুত্বের সঙ্গে বিবেচনার যোগ্য।
তিনি আরও বলেন, "আমরা না বিস্মিত হব, না নিষ্ক্রিয় থাকব। বরং প্রতিটি হুমকিকে আমরা আমাদের প্রস্তুতি বৃদ্ধি, প্রতিরোধক্ষমতা শক্তিশালী করা এবং সামরিক সক্ষমতা উন্নয়নের সুযোগ হিসেবে গ্রহণ করব।"#
পার্সটুডে/এমআরএইচ/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।