-
‘আইআরজিসি’কে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তালিকায় স্থান দিলে কঠোর ব্যবস্থা’
জানুয়ারি ৩০, ২০২৩ ০৬:২০ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রতি তেহরানের সার্বিক সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইউরোপীয় পার্লামেন্টের প্রস্তাব অনুযায়ী আইআরজিসি’কে সন্ত্রাসী সংগঠনগুলোর তালিকায় স্থান দেয়া হলে ইরান ‘কঠোর’ ব্যবস্থা নেবে।
-
পশ্চিমা দেশগুলোর বিশেষ বার্তা নিয়ে ইরানে কাতারের পররাষ্ট্রমন্ত্রী
জানুয়ারি ৩০, ২০২৩ ০৬:০৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার ব্যাপারে পশ্চিমা পক্ষগুলোর কাছ থেকে বিশেষ বার্তা নিয়ে কাতারের পররাষ্ট্রমন্ত্রী রোববার তেহরান সফর করেছেন। ২০১৫ সালে স্বাক্ষরিত ওই সমঝোতা থেকে ২০১৮ সালে আমেরিকা বেরিয়ে যাওয়ার পর থেকে এটি অকার্যকর হয়ে রয়েছে এবং এটির ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা চলছে।
-
ইরানি মিলিটারি ওয়ার্কশপে ড্রোন হামলার চেষ্টা প্রতিহত করল সামরিক বাহিনী
জানুয়ারি ২৯, ২০২৩ ১৪:৫০ইসলামিক প্রজাতন্ত্র ইরানের মধ্যাঞ্চলীয় ইস্পাহান শহরের একটি মিলিটারি ওয়ার্কশপে শত্রুর ড্রোন হামলা প্রতিহত করেছে দেশটির সামরিক বাহিনী।
-
ইরানের পশ্চিম আযারবাইজান প্রদেশে ভূমিকম্পে নিহত ২, কয়েকশ আহত
জানুয়ারি ২৯, ২০২৩ ১৪:৩২ইসলামী প্রজাতন্ত্র ইরানের পশ্চিম আযারবাইজান প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে অন্তত তিনজন নিহত এবং ৮০০’র বেশি মানুষ আহত হয়েছে। গতরাত পৌনে দশটার সময় এই ভূমিকম্প আঘাত হানে।
-
অমঙ্গল কামনাকারীরা তেহরান-বাকু সম্পর্ক নষ্ট করতে পারবে না: রায়িসি
জানুয়ারি ২৯, ২০২৩ ০৭:৪০ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, আজারবাইজানের সঙ্গে তার দেশের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং তেহরান ও বাকু অমঙ্গল কামনাকারীদেরকে এই সম্পর্ক নষ্ট করার অনুমতি দেবে না। তিনি গতকাল (শনিবার) আজারবাইজানের প্রেসিডেন্ট এলহাম আলিয়েভের সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন।
-
রাশিয়া ইরানে সবচেয়ে বড় পুঁজি বিনিয়োগকারীতে পরিণত হয়েছে: মন্ত্রী
জানুয়ারি ২৯, ২০২৩ ০৭:১৫রাশিয়া ইরানে সবচেয়ে বড় পুঁজি বিনিয়োগকারীতে পরিণত হয়েছে বলে জানিয়েছেন ইরানের উপ অর্থমন্ত্রী আলী ফেকরি। তিনি বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও বিগত ১৫ মাসে ইরান উল্লেখযোগ্য পরিমাণ বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে পেরেছে। মার্কিন নিষেধাজ্ঞায় বলা হয়েছে, বিশ্বের কোনো দেশ বা প্রতিষ্ঠান ইরানে পুঁজি বিনিয়োগ করতে পারবে না।
-
তিন ঘণ্টাব্যাপী 'অভ্যন্তরীণ সক্ষমতা বিষয়ক মেলা' পরিদর্শন করলেন ইরানের সর্বোচ্চ নেতা
জানুয়ারি ২৮, ২০২৩ ১৪:৫৭ইরানের সর্বোচ্চ নেতা আজ (শনিবার) অভ্যন্তরীণ সক্ষমতা বিষয়ক মেলা পরিদর্শন করেছেন। হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী সকাল থেকে দীর্ঘ তিন ঘণ্টা ধরে বিভিন্ন ক্ষেত্রে অর্জিত দেশিয় সক্ষমতা ও সাফল্যের প্রদর্শনী ঘুরে ফিরে দেখেন। ইমাম খোমেনি (রহ) হোসাইনিয়াতে ওই প্রদর্শনীর আয়োজন করা হয়।
-
আজারবাইজান দূতাবাসে হামলা সম্পর্কে কী বলছে হামলাকারী?
জানুয়ারি ২৮, ২০২৩ ১১:২১ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান জানিয়েছেন, তেহরানস্থ আজারবাইজান দূতাবাসে গতকালের হামলার সঙ্গে সন্ত্রাসবাদের সম্পর্ক নেই। ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে এই হামলার ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে আরও তদন্ত করা হবে বলে জানানো হয়েছে।
-
আজারি দূতাবাসে হামলা: পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ প্রেসিডেন্ট রায়িসির
জানুয়ারি ২৮, ২০২৩ ০৬:১৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি তেহরানস্থ আজারবাইজান দূতাবাসে হামলার নিন্দা জানিয়ে এ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন। শুক্রবার সকালের ওই হামলায় দূতাবাসের নিরাপত্তা প্রধান নিহত ও অপর দুই রক্ষী আহত হয়েছেন। নিহত ব্যক্তি আজারবাইজানের নাগরিক।
-
ইরান জুড়ে লাখো মুসলমানের প্রতিবাদ বিক্ষোভ
জানুয়ারি ২৭, ২০২৩ ১৫:৩২ইউরোপের বুকে পবিত্র কোরআনের অবমাননার প্রতিবাদে ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিভিন্ন শহরে লাখ লাখ মুসলমানের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজের পর মুসল্লিরা ইরানের বিভিন্ন শহরে মিছিল বের করেন এবং তারা এ সময় পবিত্র কুরআনের প্রতি অবমাননার প্রতিবাদ জানিয়ে গগণবিদারী স্লোগান দেন।