-
ইরান-সিরিয়া সম্পর্কের ভিত্তি প্রতিরোধের চেতনা: প্রেসিডেন্ট রায়িসি
জানুয়ারি ২৫, ২০২৩ ০৯:২৮ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, প্রতিরোধ চেতনার উপর ভিত্তি করে সিরিয়ার সঙ্গে তার দেশের সম্পর্ক গড়ে উঠেছে। ইরান সফররত সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আলী মাহমুদ আব্বাসের সঙ্গে গতকাল (মঙ্গলবার) রাজধানী তেহরানে এক বৈঠকে একথা বলেন তিনি। প্রেসিডেন্ট রাইসি জোর দিয়ে বলেন, যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠনে ইরান দামেস্কের পাশে থাকবে।
-
সাইবার ও ইলেকট্রনিক যুদ্ধে সিরিয়াকে সহযোগিতা করবে ইরান: সালামি
জানুয়ারি ২৫, ২০২৩ ০৬:৪৮ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, তার বাহিনী সাইবার, গোয়েন্দা ও ইলেকট্রনিক যুদ্ধের ক্ষেত্রে সিরিয়ার সেনাবাহিনীকে নিজের অভিজ্ঞতা দিয়ে সাহায্য করতে প্রস্তুত রয়েছে।
-
আবেগতাড়িত আচরণের জন্য ইউরোপকে চড়া মূল্য দিতে হবে: ইরান
জানুয়ারি ২৫, ২০২৩ ০৬:৩৪ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ইউরোপীয় পার্লামেন্ট ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’কে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে যে প্রস্তাব পাস করেছে তা বাস্তবায়ন করলে ইউরোপকে চড়া মূল্য দিতে হবে।
-
সিরিয়ার সঙ্গে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্ক প্রতিষ্ঠা ও যৌথ মহড়ার আয়োজন করুন
জানুয়ারি ২৪, ২০২৩ ১৫:০৩ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি সিরিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক প্রতিষ্ঠা ও যৌথ মহড়া আয়োজনের আহ্বান জানিয়েছেন।
-
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বিষয়ে ইউরোপের নরম সুরের রহস্য
জানুয়ারি ২৪, ২০২৩ ১০:৫৬তিনি গতকাল (সোমবার) ব্রাসেলসে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দেয়ার অবকাশে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন। বোরেল বলেছেন, আমি আপনাকে পছন্দ করি না বলে সন্ত্রাসী বলে বিবেচনা করতে পারি না! এ ধরনের সিদ্ধান্ত আদালতের রায় ছাড়া নেয়া সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেছেন।
-
‘রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করে যাচ্ছে ইরান’
জানুয়ারি ২৪, ২০২৩ ০৬:৪০ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, রাশিয়ার সঙ্গে তার দেশ প্রতিনিয়ত অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করে যাচ্ছে। তিনি আরো বলেছেন, নানা ক্ষেত্রে দু’দেশের সক্ষমতা দ্বিপক্ষীয় ও আঞ্চলিক স্বার্থ রক্ষা করার কাজে পরস্পরের পরিপূরক হিসেবে কাজ করবে।
-
চড়া মূল্য দিতে হয় এমন ইরান-বিরোধী পদক্ষেপ নেবে না ইউরোপ : আবদুল্লাহিয়ান
জানুয়ারি ২৪, ২০২৩ ০৬:২৭ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ তার দেশের বিরুদ্ধে এমন কোনো পদক্ষেপ নিতে চায় না যাতে ইউরোপকে চড়া মূল্য দিতে হয়।
-
চাহিদার ৯০ শতাংশের বেশি ওষুধ উৎপাদন হচ্ছে দেশের ভেতরেই: ইরানের প্রেসিডেন্ট
জানুয়ারি ২৩, ২০২৩ ১৩:৪৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, চাহিদার ৯০ শতাংশের বেশি ওষুধ দেশের ভেতরেই উৎপাদন করা হচ্ছে। তিনি আজ (সোমবার) তেহরানে ২৮তম রাজি গবেষণা ও প্রযুক্তি উৎসবে এ কথা বলেন।
-
পশ্চিমাদের হাইব্রিড যুদ্ধ অতীতের মতোই ব্যর্থ হতে বাধ্য: ইরান
জানুয়ারি ২৩, ২০২৩ ০৬:২১ইরানের সাম্প্রতিক বিদেশি-মদদপুষ্ট সহিংসতার ব্যাপারে দ্বৈত নীতি গ্রহণ করায় পশ্চিমা সরকারগুলোর পাশাপাশি তাদের গণমাধ্যমকে একহাত নিয়েছে তেহরান। ইরান বলেছে, পশ্চিমারা দেশটির বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ শুরু করেছে যা অতীতের মতোই নিশ্চিতভাবে ব্যর্থ হবে।
-
এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার এবং পরিদর্শকদের বহিস্কার করার হুমকি
জানুয়ারি ২৩, ২০২৩ ০৬:১১ইউরোপীয় পার্লামেন্ট ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’কে ‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিয়ে যে বিল পাস করেছে তার প্রতিবাদে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছে ইরান। তেহরান বলেছে, ইউরোপীয় পার্লামেন্টের ওই রীতিবিরোধী পদক্ষেপের প্রতিবাদে ইরান থেকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র সব পরিদর্শককে বহিস্কার করা হতে পারে।