-
ইরানবিরোধী ‘সর্বোচ্চ চাপ’ আমেরিকাকে ‘সর্বোচ্চ ব্যর্থতা’ ছাড়া কিছু দেয়নি
জানুয়ারি ১১, ২০২৩ ০৫:৫৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, তার দেশের বিরুদ্ধে আমেরিকার শত্রুতা নতুন কোনো বিষয় নয়। এই শত্রুতার জের ধরেই আমেরিকার পরপর দু’টি প্রশাসন ইরানের বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছে।
-
পশ্চিম এশিয়ায় আমেরিকার অপমানের প্রধান কারণ ইরান ও প্রতিরোধ শক্তি
জানুয়ারি ১০, ২০২৩ ১৫:২৪ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং মধ্যপ্রাচ্যের প্রতিরোধ আন্দোলনগুলোর ভূমিকার কারণে পশ্চিম এশিয়ায় আমেরিকা অপমানিত ও পরাজিত হচ্ছে। সিরিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মেহেদী সোবহানি লেবাননের আল ওয়াহেদ নিউজ ওয়েবসাইটকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেছেন।
-
'ইরানের অগ্রগতি ও শক্তিমত্তার নানা দিককে দুর্বল করতেই শত্রুরা দাঙ্গা উস্কে দিয়েছিল '
জানুয়ারি ১০, ২০২৩ ১১:৫০ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেছেন, শত্রুরা ইসলামী ইরানের অগ্রগতি ও শক্তিমত্তার নানা দিককে দুর্বল করতেই সম্প্রতি প্রকাশ্যেই ইরানে দাঙ্গা উস্কে দিয়েছিল।
-
ইরান আঞ্চলিক কোনো সীমান্তের ভূ-রাজনৈতিক পরিবর্তন মানবে না
জানুয়ারি ১০, ২০২৩ ০৭:০৭ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বলেছেন, ককেশাস অঞ্চলের কোনো দেশের সীমানার ভূ-রাজনৈতিক কোনো পরিবর্তন তেহরান মানবে না এবং বাইরের যেকোন শক্তির হস্তক্ষেপ প্রত্যাখ্যান করবে।
-
ইরানকে পাশ্চাত্যের গ্রাস থেকে বের করা ছিল ইসলামি বিপ্লবের উদ্দেশ্য: সর্বোচ্চ নেতা
জানুয়ারি ০৯, ২০২৩ ১৫:১১ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইসলামি বিপ্লবের উদ্দেশ্য ছিল ইরানকে পাশ্চাত্যের গ্রাস থেকে বের করে আনা। পশ্চিমাদের ভুল সংস্কৃতি এবং রাজনৈতিক ও সামরিক আধিপত্যে পিষ্ট ইরানকে মুক্ত ও স্বাধীন করে ঐতিহাসিক ইসলামি পরিচিতিকে ফিরিয়ে আনার জন্য বিপ্লব করা হয়েছে। কোম প্রদেশ থেকে আগত একদল মানুষের সঙ্গে সাক্ষাতে তিনি আজ (সোমবার) এসব কথা বলেন। কোমে ১৯৭৮ সালের ৯ জানুয়ারির গণঅভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে এই বৈঠকের আয়োজন করা হয়।
-
শত্রুদের বারবার পরাজয়ের স্বাদ আস্বাদন করানো হবে, তারা শান্ত হবে: আইআরজিসি প্রধান
জানুয়ারি ০৯, ২০২৩ ১১:৫৭ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান কমান্ডার হোসেইন সালামি বলেছেন, শত্রুরা অস্থির। তবে তাদেরকে বারবারই পরাজয়ের স্বাদ আস্বাদন করানো হবে এবং তারা শান্ত হয়ে যাবে।
-
ফরাসি পত্রিকা শার্লি এবদোর বিরুদ্ধে ইরানের জনগণের প্রতিবাদ বিক্ষোভ
জানুয়ারি ০৯, ২০২৩ ০৭:২৭ফ্রান্সের একটি পত্রিকায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর বিকৃত কার্টুন ছাপানোর প্রতিবাদে রাজধানী তেহরানে ফরাসি দূতাবাসের সামনে বহু ইরানি নাগরিক প্রতিবাদ বিক্ষোভ করেছেন। এ সময় তারা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে বিক্ষোভ করেন এবং সাপ্তাহিক শার্লি এবদো পত্রিকার বিরুদ্ধে নিন্দা জানান।
-
কোনো দেশ কিংবা ধর্মের অনুসারীদের অপমান করার অধিকার ফ্রান্সের নেই: কানয়ানি
জানুয়ারি ০৮, ২০২৩ ১৩:৩১ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন: বাকস্বাধীনতার অজুহাতে কোনো দেশ বা ধর্মের অনুসারীদের অপমান করার অধিকার ফ্রান্সের নেই।
-
এপিএ'র বৈঠকে যোগ দিতে ইরানি স্পিকারের তুরস্ক সফর
জানুয়ারি ০৮, ২০২৩ ১১:৩৮ইরানের পার্লামেন্ট মজলিসে শুরার স্পিকার আজ তুরস্ক সফরে গেছেন। এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলি বা এপিএ'র ১৩তম বৈঠকের মূল পর্বে যোগ দিতে তিনি দু'দিনের সফরে তুরস্ক যান।
-
যৌন দাসত্ব চালু রেখেও নারী অধিকারের ঝাণ্ডাবাহী বলে দাবি করছে পাশ্চাত্য: ইরানের সর্বোচ্চ নেতা
জানুয়ারি ০৮, ২০২৩ ১০:১৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইসলাম ধর্মে নারী ও পুরুষের অধিকার ও দায়িত্ব ভিন্ন, তবে তা ভারসাম্যপূর্ণ। তিনি আরও বলেন, নারী ও পুরুষের মধ্যে এই ভিন্নতা জন্মগত; এটা গৃহ ও সমাজে ব্যক্তির দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রভাব রাখে এবং স্বাভাবিকভাবেই নারী ও পুরুষের উচিৎ নয় এই অস্তিত্বগত বৈশিষ্ট্যের বিপরীত আচরণ করা।