-
ইরানে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি; বার্তা দিলেন সর্বোচ্চ নেতা
জুলাই ৩১, ২০২২ ১৪:১২ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিভিন্ন স্থানে বন্যায় এ পর্যন্ত অন্তত ৬১ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া বহু মানুষ আহত হয়েছেন। আর্থিক ক্ষতিও হয়েছে ব্যাপক।
-
ইরানের আকাশে অল্পের জন্য রক্ষা পেল পাকিস্তানের দুই যাত্রীবাহী বিমান
জুলাই ৩১, ২০২২ ০১:৫৭ইরানের আকাশে বিপরীতমুখী দুটি পাকিস্তানি যাত্রীবাহী বিমান অল্পের জন্য সংঘর্ষের হাত থেকে রক্ষা পেয়েছে। তবে গত ২৪ জুলাইর ওই ঘটনায় ইরানকে দায়ী করে পাকিস্তান যে বিবৃতি দিয়েছে তাতে দুঃখ প্রকাশ করে তেহরান বলেছে, পাকিস্তানের দু’টি বিমানের একটির পাইলটের ভুল সিদ্ধান্তের কারণে মধ্য আকাশে একটি সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছিল।
-
‘ইরান এমন চুক্তি চায় যাতে কেউ পরমাণু সমঝোতা লঙ্ঘন করতে না পারে’
জুলাই ৩১, ২০২২ ০১:৩৭ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা আবার কার্যকর করার লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরে তার দেশের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ইরান এমন একটি চুক্তি চায় যার ফলে আর কারো পক্ষে পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে যাওয়া সম্ভব হবে না।
-
গুপ্তচরবৃত্তির দায়ে সুইডেনের এক নাগরিক গ্রেপ্তার
জুলাই ৩০, ২০২২ ১৫:৩৯গুপ্তচরবৃত্তির দায়ে সুইডেনের এক নাগরিককে গ্রেপ্তার করেছে ইরান। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের চৌকস বাহিনী তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
-
ইসরাইলের সামরিক পরমাণু কর্মসূচি গোটা বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি: ইরান
জুলাই ৩০, ২০২২ ১৩:৪৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের উন্নত সামরিক পরমাণু কর্মসূচি গোটা বিশ্বের নিরাপত্তার জন্যই হুমকি। তিনি এক টুইটার বার্তায় এ কথা বলেছেন।
-
ইরানের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৬, এখনো নিখোঁজ ১৮ জন
জুলাই ৩০, ২০২২ ১১:৩০ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিভিন্ন প্রদেশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৬-তে দাঁড়িয়েছে। এছাড়া, এখন পর্যন্ত ১৮ জন নিখোঁজ রয়েছেন। ইরানে আকস্মিক প্রবল বর্ষণ থেকে এই প্রাণঘাতী বন্যার সৃষ্টি হয়েছে।
-
‘বেইজিং-এর এক চীন নীতির প্রতি তেহরানের পূর্ণ সমর্থন রয়েছে’
জুলাই ৩০, ২০২২ ০১:৪৬ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বিভিন্ন দেশের অভ্যন্তরীণ ইস্যুতে আমেরিকার হস্তক্ষেপকে ওয়াশিংটনের একটি ধ্বংসাত্মক নীতি হিসেবে উল্লেখ করে বলেছেন, আমেরিকার এই হস্তক্ষেপকামী নীতি বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে দেখা দিয়েছে। তিনি শুক্রবার বিকেলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন।
-
শত্রুরা কেন ইরানি নারীদের হিজাবের ওপর ক্ষুব্ধ তা বললেন আয়াতুল্লাহ খাতামি
জুলাই ২৯, ২০২২ ১৫:৩৬ইরানের বিশিষ্ট আলেম ও তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি বলেছেন, ইসলামী ইরানের নারী সমাজ ইসলামী শালীন পোশাক বা হিজাব ব্যবহার করেই শিক্ষা, রাজনীতি, অর্থনীতি ও প্রশাসনিক ক্ষেত্রসহ সবক্ষেত্রেই গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে।
-
ভারী বর্ষণে তেহরানের উত্তরে আকস্মিক বন্যা; ৭ জনের মৃত্যু
জুলাই ২৯, ২০২২ ০২:০৯অসময়ে হঠাৎ ভারী বর্ষণের কারণে ইরানের রাজধানী তেহরানের উত্তরে ইমামজাদা দাউদ অঞ্চলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বৃহস্পতিবার সকালের এই আকস্মিক বন্যায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে এবং এখনও বেশ কয়েক জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। আবারও বন্যা দেখা দেয়ার আশঙ্কায় আশপাশের মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন।
-
ক্ষুদ্রতম আগ্রাসনেরও অনুশোচনামূলক জবাব দেয়া হবে: প্রেসিডেন্ট রায়িসি
জুলাই ২৯, ২০২২ ০১:৪০ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, “ইরানের ভূমিতে ক্ষুদ্রতম আগ্রাসনের কঠোর ও অনুশোচনামূলক জবাব দেয়া হবে। সবাই যেন একথা জেনে রাখে।” তিনি তার ধারাবাহিক প্রাদেশিক সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার ইরানের পশ্চিমাঞ্চলীয় হামেদান প্রদেশে গিয়ে এক জনসভায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।