ইরান
  • ৬১ মার্কিন কর্মকর্তাকে কালো তালিকাভুক্ত করল ইরান

    ৬১ মার্কিন কর্মকর্তাকে কালো তালিকাভুক্ত করল ইরান

    জুলাই ১৭, ২০২২ ০৭:০৩

    সন্ত্রাসবাদী সংগঠন মুজাহিদিনে খাল্ক বা এমকেও-কে সমর্থন ও মদদ দেয়ার জন্য আমেরিকার ৬১ জন কর্মকর্তাকে কালো তালিকাভুক্ত করেছে তেহরান। এর মধ্যে আমেরিকার বর্তমান এবং সাবেক সরকারের কর্মকর্তারা রয়েছেন।

  • ওয়াশিংটনের সাম্রাজ্যবাদী নীতির নির্মম শিকার ইউক্রেন: ইরানের সর্বোচ্চ নেতা

    ওয়াশিংটনের সাম্রাজ্যবাদী নীতির নির্মম শিকার ইউক্রেন: ইরানের সর্বোচ্চ নেতা

    মার্চ ১১, ২০২২ ১২:২০

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বিশ্বের যেকোনো স্থানে যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে তার দেশের অবস্থান পুনর্ব্যক্ত করে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি মাবআস বা বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)-এর নবুওয়াতপ্রাপ্তি দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে এ আহ্বান জানান।

  • মধ্যপ্রাচ্যে উত্তেজনা উসকে দিতে ইরানভীতি ছড়াচ্ছে আমেরিকা: মুখপাত্র

    মধ্যপ্রাচ্যে উত্তেজনা উসকে দিতে ইরানভীতি ছড়াচ্ছে আমেরিকা: মুখপাত্র

    জুলাই ১৭, ২০২২ ০১:২৮

    মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইরানবিরোধী বক্তব্যকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। পশ্চিম এশিয়া সফরের সময় বিশেষ করে সৌদি আরবের জেদ্দা সম্মেলনে দেয়া বাইডেনের বক্তব্য প্রত্যাখ্যান করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, এ অঞ্চলে বিশৃঙ্খলা ও উত্তেজনা সৃষ্টির সুদূরপ্রসারি লক্ষ্য নিয়ে ইরানের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন বাইডেন।

  • প্রথম ড্রোনবাহী যুদ্ধজাহাজ উন্মোচন করলো ইরান

    প্রথম ড্রোনবাহী যুদ্ধজাহাজ উন্মোচন করলো ইরান

    জুলাই ১৬, ২০২২ ০৭:৫৫

    ইসলামী প্রজাতন্ত্র ইরান প্রথমবারের মতো ড্রোনবাহী যুদ্ধজাহাজ উদ্বোধন করেছে। এই জাহাজে বিভিন্ন ধরনের ড্রোন বহন করা হবে এবং জাহাজ থেকে এসব ড্রোন তার লক্ষ্যবস্তুতে অভিযান চালাবে।

  • আমদানি করা নিরাপত্তা দিয়ে জাতীয় স্বার্থ রক্ষা করা যাবে না: শামখানি

    আমদানি করা নিরাপত্তা দিয়ে জাতীয় স্বার্থ রক্ষা করা যাবে না: শামখানি

    জুলাই ১৬, ২০২২ ০০:৫০

    আজারবাইজান সফররত ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো আমদানি করা নিরাপত্তা দিয়ে নিজেদের জাতীয় স্বার্থ রক্ষা করতে পারবে না। তিনি শুক্রবার স্বাগতিক দেশের রাজধানী বাকুতে আজারবাইজানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রামিল ওসোবোফের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।

  • বোল্টনের অপকর্মের স্বীকারোক্তিতে কেউ বিস্মিত হয়নি: ইরান

    বোল্টনের অপকর্মের স্বীকারোক্তিতে কেউ বিস্মিত হয়নি: ইরান

    জুলাই ১৬, ২০২২ ০০:৩৩

    ইরান বলেছে, সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বিশ্বের বিভিন্ন দেশের অভ্যুত্থানে নিজের হাত থাকার স্বীকারোক্তি দিয়ে যে অহঙ্কার প্রকাশ করেছেন তাতে কেউ বিস্মিত হয়নি বরং জনমনে আমেরিকার এ অপকর্ম সম্পর্কে যে ধারনা ছিল তা বদ্ধমূল হয়েছে মাত্র।

  • গাদিরে খুমের ঘটনা মুসলিম উম্মাহর রোডম্যাপ: তেহরানের জুমার খতিব

    গাদিরে খুমের ঘটনা মুসলিম উম্মাহর রোডম্যাপ: তেহরানের জুমার খতিব

    জুলাই ১৫, ২০২২ ১৬:৫১

    ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি বলেছেন, গাদির খুমের ঘটনা মানব ইতিহাসের এক ব্যতিক্রমধর্মী ঘটনা। আল্লাহতায়ালা আর কোনো ঘটনাকে এত বেশি গুরুত্ব দেননি।

  • আমেরিকা বা মিত্ররা ভুল করলে ইরানের কঠোর জবাব পাবে

    আমেরিকা বা মিত্ররা ভুল করলে ইরানের কঠোর জবাব পাবে

    জুলাই ১৫, ২০২২ ১২:০২

    ইসলাামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলের নিরাপত্তাহীনতা ও সংকটকে ইরানের জনগণ না দেখার ভান করে থাকতে পারে না। একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, শত্রুরা যদি কোনো রকমের ভুল করে তাহলে তাদেরকে ইসলামি প্রজাতন্ত্রের পক্ষ থেকে কঠোর জবাব পেতে হবে যার কারণে তাদেরকে অনুতপ্ত হতে হবে।

  • আমেরিকা ও ইসরাইলের যৌথ বিবৃতির বিষয়ে ইরানের প্রতিক্রিয়া

    আমেরিকা ও ইসরাইলের যৌথ বিবৃতির বিষয়ে ইরানের প্রতিক্রিয়া

    জুলাই ১৫, ২০২২ ১১:২০

    দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের যৌথ বিবৃতির নিন্দা জানিয়ে ইরান বলেছে, যতদিন পর্যন্ত মার্কিন প্রেসিডেন্টদের এই অঞ্চল সফরের প্রথম অবতরণস্থল হিসেবে অবৈধ ইসরাইল থাকবে এবং সফরের প্রধান লক্ষ্য হবে ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করা ও ইহুদিবাদীদের আধিপত্য অক্ষুণ্ণ রাখা ততদিন পর্যন্ত এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে না।