-
মধ্যপ্রাচ্যে সংঘবদ্ধ সন্ত্রাসবাদের পেছনে রয়েছে ইসরাইল: ইরান
জুলাই ১২, ২০২২ ১৪:৪৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে অস্থিশীলতার মূল উৎস হচ্ছে ইহুদিবাদী ইসরাইল। তারা এ কাজে আমেরিকার পূর্ণ সমর্থন পেয়ে থাকে এবং তারাই রয়েছে মধ্যপ্রাচ্যের সমস্ত সংঘবদ্ধ সন্ত্রাসবাদের পেছনে।
-
রাশিয়াকে ড্রোন সরবরাহ ইস্যুতে মার্কিন দাবির জবাব দিল ইরান
জুলাই ১২, ২০২২ ১২:৪৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, নতুন প্রযুক্তির ক্ষেত্রে ইরান ও রাশিয়ার সহযোগিতা নতুন কিছু নয়। ইউক্রেন যুদ্ধের আগে থেকেই দুই দেশের মধ্যে এ ক্ষেত্রে সহযোগিতা শুরু হয়েছে এবং তা অব্যাহত রয়েছে।
-
কথিত আরব ন্যাটোর ভাগ্যে কী আছে তা সহজেই অনুমান করা যায়: ইরান
জুলাই ১২, ২০২২ ০১:৩২ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ও কয়েকটি আরব দেশকে নিয়ে কথিত আঞ্চলিক প্রতিরক্ষা জোট গঠনের যে পরিকল্পনা আমেরিকা করেছে তা অতীতের মতোই প্রতিরোধ অক্ষের মোকাবিলায় ব্যর্থ হবে।মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আসন্ন পশ্চিম এশিয়া সফরের প্রতি ইঙ্গিত করে এ মন্তব্য করেছেন ব্রিগেডিয়ার জেনারেল জাভানি।
-
আমেরিকাকে বাস্তবতা উপলব্ধি করতে হবে: ইতালির পররাষ্ট্রমন্ত্রীকে আব্দুল্লাহিয়ান
জুলাই ১২, ২০২২ ০০:৫১ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশ ২০১৫ সালে পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার অর্থনৈতিক সুবিধা পুরোপুরি ভোগ করতে চায়।ইতালি সফরর আব্দুল্লাহিয়ান সোমবার রোমে স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রী লুয়িগি ডি মায়িওর সঙ্গে এক সাক্ষাতে একথা জানান।
-
মানবাধিকারের রক্ষকদের মৃত্যুমান নীরবতা বিশ্ববাসী ভুলে যাবে না: ইরান
জুলাই ১১, ২০২২ ২৩:৫২ইরান বলেছে, বসিনয়ার মুসলমানদের ওপর বর্বর সার্ব বাহিনীর সংঘবদ্ধ গণহত্যার ব্যাপারে মানবাধিকারের রক্ষকদের মৃত্যুমান নীরবতার কথা বিশ্ববাসীর স্মৃতি থেকে কখনও মুছে যাবে না। বসনিয়ার সেব্রেনিৎসা গণহত্যার ২৭তম বার্ষিকী উপলক্ষে সোমবার রাতে নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন ইরান সরকারের মুখপাত্র আলী বাহাদুরি জাহরোমি।
-
ইরানের হাজার বছরের সংস্কৃতির প্রতি আমার অনুভূতি শ্রদ্ধাপূর্ণ: সুইস রাষ্ট্রদূত
জুলাই ১১, ২০২২ ১৫:৪৬ইরানে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বলেছেন: হাজার বছরের প্রাচীন এই ভূখণ্ডের সংস্কৃতির শেকড় গভীরে প্রোথিত। এমন সংস্কৃতির প্রতি আমার হৃদয়ের অনুভূতি শ্রদ্ধায় পূর্ণ।
-
যেকোনো হুমকির জবাব দেওয়া হবে একই কায়দায়: ইরান
জুলাই ১১, ২০২২ ১৪:২৯ইসলামি প্রজাতন্ত্র ইরান একই কায়দায় যেকোনো হুমকির জবাব দেবে। এ কথা বলেছেন ইরানের সর্বোচ্চ নেতার পলিটিক্যাল-আইডোলজিক্যাল দপ্তরের উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল রাসুল সানায়িরাদ।
-
প্রেসিডেন্ট রায়িসির অংশগ্রহণে অনুষ্ঠিত কুরবানির ঈদের জামাত
জুলাই ১১, ২০২২ ১২:১৯বাংলাদেশের মত গতকাল রোববার ইরানে পবিত্র ঈদুল আযহা পালিত হয়েছে। ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির অংশগ্রহণে তেহরানে অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার নামাজের কিছু ছবি দেয়া হলো:
-
‘জোট গঠন হলে ইরান নিকটতম লক্ষ্য বস্তুগুলোতে হামলা চালাবে’
জুলাই ১১, ২০২২ ০৫:১৮ইসলামী প্রজাতন্ত্র ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন নেতৃত্বাধীন সামরিক গঠনের প্রচেষ্টার সমালোচনা করে বলেছে, ইহুদিবাদী ইসরাইল এবং কয়েকটি আরব দেশকে নিয়ে যদি ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে কোনরকমের সামরিক জোট গঠনের চেষ্টা করে এবং তা যদি ইরানের নিরাপত্তার জন্য কোন রকমের ঝুঁকি সৃষ্টি করে তাহলে তেহরান তার কঠোর ও চূড়ান্ত জবাব দেবে। এক্ষেত্রে ইরান নিকটতম এবং সহজে প্রবেশযোগ্য লক্ষ্যবস্তুগুলোতে আঘাত আনবে।
-
জাগতিক আসক্তি থেকে অন্তরাত্মাকে ছিন্ন রাখার উপায় হলো হজ্জ: মোখবের
জুলাই ১০, ২০২২ ১৩:১৯সমগ্র ইরানজুড়ে আজ পালিত হয়েছে কুরবানির ঈদ। তেহরানের ইমাম খোমেনি ঈদগাহ ময়দানে হুজ্জাতুল ইসলাম মুহাম্মাদ জাওয়াদ হাজ আলি আকবারির ইমামতিতে ঈদের বিশাল জামাত অনুষ্ঠিত হয়।