যেকোনো হুমকির জবাব দেওয়া হবে একই কায়দায়: ইরান
-
ব্রিগেডিয়ার জেনারেল রাসুল সানায়িরাদ
ইসলামি প্রজাতন্ত্র ইরান একই কায়দায় যেকোনো হুমকির জবাব দেবে। এ কথা বলেছেন ইরানের সর্বোচ্চ নেতার পলিটিক্যাল-আইডোলজিক্যাল দপ্তরের উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল রাসুল সানায়িরাদ।
পশ্চিম এশিয়ায় আমেরিকার যৌথ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনার প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
তিনি আজ (সোমবার) আরও বলেছেন, দুঃখজনকভাবে আমেরিকার এই পরিকল্পনার উদ্দেশ্য হচ্ছে এই অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে দেওয়া। ইহুদিবাদী ইসরাইল মার্কিন এই প্রকল্পকে নিজের স্বার্থে ব্যবহার করে গোটা অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা করবে।
ব্রিগেডিয়ার জেনারেল রাসুল সানায়িরাদ আরও বলেছেন, ইসরাইল যখনি কোনো নিরাপত্তা পরিকল্পনার অংশীদার হয় তখনি ইরান সেটাকে হুমকি হিসেবে গণ্য করে।
ইরান এ ধরণের যৌথ প্রতিরক্ষা প্রকল্পের মাধ্যমে অনিরাপত্তা ছড়িয়ে দেওয়ার কোনো ষড়যন্ত্রই সহ্য করবে না বলে তিনি স্পষ্ট ঘোষণা করেন।
মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগ বিষয়ক সমন্বয়কারী জন কিরবি বলেছেন, পশ্চিম এশিয়ায় অভিন্ন ও যৌথ বিমান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় তারা। এই মার্কিন কর্মকর্তার দাবি, ইরানের পক্ষ থেকে হুমকি ক্রমেই বাড়ছে। এই হুমকি মোকাবেলা করাই তাদের উদ্দেশ্য।#
পার্সটুডে/এসএ/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।