-
পশ্চিমা দেশগুলো বাস্তববাদী হলেই কেবল চুক্তি সম্ভব হবে: ইরান
জুন ২৮, ২০২২ ০১:৩৪তুরস্ক সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, আমেরিকা ও তিন ইউরোপীয় দেশ বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি গ্রহণ করলেই পাশ্চাত্যের সঙ্গে চলমান আলোচনায় একটি চুক্তি সই করা সম্ভব হবে। তিনি সোমবার বিকেলে আঙ্কারায় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।
-
আজ দোহায় শুরু হচ্ছে ইরান-আমেরিকা পরোক্ষ আলোচনা
জুন ২৮, ২০২২ ০১:০৬ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন ও তেহরানের ওপর থেকে আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহারের লক্ষ্যে ইরান ও আমেরিকার মধ্যে পরোক্ষ আলোচনা আজ (মঙ্গলবার) কাতারের রাজধানী দোহায় শুরু হচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ খবরের সত্যতা নিশ্চিত করেছে। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি একটি শক্তিশালী প্রতিনিধিদল নিয়ে এ আলোচনায় অংশ নেবেন।
-
পূর্ব আজারবাইজান অঞ্চলের মনোমুগ্ধকর প্রকৃতি
জুন ২৭, ২০২২ ১৬:১১পূর্ব আজারবাইজান বা আরাসবারান অঞ্চলের সুন্দর মনোমুগ্ধকর প্রকৃতি।
-
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইসরাইলের হস্তক্ষেপমূলক তৎপরতার জবাব হবে
জুন ২৭, ২০২২ ১৫:৪৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর চিপ অফ স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বলেছেন, মধ্যপ্রাচ্যের যেকোনো জায়গায় ইহুদিবাদী ইসরাইল যদি হস্তক্ষেপ করতে চায় তাহলে ইসলামি প্রজাতন্ত্র ইরান তেল আবিবকে কঠোর জবাব দেবে।
-
আমেরিকার সঙ্গে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরোক্ষ আলোচনা এ সপ্তাহেই: ইরান
জুন ২৭, ২০২২ ১৩:৪৯চলতি সপ্তাহেই আমেরিকার সঙ্গে নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত পরোক্ষ আলোচনা হবে বলে জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।
-
‘আমেরিকার মানবাধিকার লঙ্ঘন নিয়ে কথা বলার সাহস কারো নেই’
জুন ২৭, ২০২২ ০৪:৪৫ইরানের বিচার বিভাগের মানবাধিকার বিষয়ক অধিদপ্তরের সচিব কাজেম গরিবাবাদি বলেছেন, মানবাধিকারের কথিত প্রবক্তা আমেরিকার মানবাধিকার লঙ্ঘন নিয়ে কথা বলার সাহস কেউ দেখাতে পারছে না।
-
নতুন স্যাটেলাইট ক্যারিয়ার দিয়ে দ্বিতীয় উৎক্ষেপণ সম্পন্ন করল ইরান
জুন ২৬, ২০২২ ১৪:৪৬ইরানের স্যাটেলাইট ক্যারিয়ার 'জুল জানাহ'-এর সাহায্যে দ্বিতীয় গবেষণামূলক উৎক্ষেপণ সম্পন্ন হয়েছে। চলতি মাসের শুরুতে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, প্রথম উৎক্ষেপণের পর দ্বিতীয় উৎক্ষেপণের প্রস্তুতি চলছে।
-
নিজের অবস্থান থেকে সরে আসবে না ইরান: প্রেসিডেন্ট রায়িসি
জুন ২৬, ২০২২ ০৩:১৭ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশ পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা থেকে সরে আসবে না। তবে আলোচনা ফলপ্রসূ করার জন্য অন্য পক্ষগুলোকে ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার প্রতিশ্রুতিতে পুরোপুরি ফিরে আসতে হবে।
-
আর হুমকির ভাষায় কথা বলা যাবে না: ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা
জুন ২৬, ২০২২ ০২:৪২ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, তার দেশ পরমাণু ইস্যুতে পাশ্চাত্যের সঙ্গে একটি শক্তিশালী, টেকসই ও নির্ভরযোগ্য চুক্তি চায়।তিনি শনিবার বিকেলে তেহরান সফররত ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলের সঙ্গে বৈঠকে তার দেশের এ অবস্থান ঘোষণা করেন।
-
‘আগামী কয়েকদিনের মধ্যে ভিয়েনা সংলাপে ফিরতে প্রস্তুত ইরান’
জুন ২৬, ২০২২ ০১:৪৮ইরান সফরকারী ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। বোরেল মূলত ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে স্থগিত হয়ে যাওয়া ভিয়েনা সংলাপ আবার চালু করার প্রচেষ্টার অংশ হিসেবে শনিবার তেহরান সফর করেন।