-
৪৩০ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে আমেরিকাকে নির্দেশ দিল ইরানের আদালত
জুন ২৩, ২০২২ ১২:১৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের কয়েকজন পরমাণু বিজ্ঞানী হত্যার জন্য ইহুদিবাদী ইসরাইলকে সহযোগিতা করায় মার্কিন প্রশাসন ও আমেরিকার কয়েকটি প্রতিষ্ঠানকে দোষী সাব্যস্ত করেছে ইরানের একটি আদালত। এজন্য ক্ষতিপূরণ হিসেবে ৪৩০ কোটি ডলার দিতে ওয়াশিংটনকে নির্দেশ দিয়েছে ইরানের ওই আদালত।
-
আফগানিস্তানে পৌঁছেছে ইরানের সেনাবাহিনীর ত্রানবাহী বিমান
জুন ২৩, ২০২২ ১১:৩৯আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ পাঠিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। বুধবার রাতে সেনাবাহিনীর বিমানে করে ত্রাণের প্রথম চালান পাঠানো হয়েছে।
-
ইরানি তেলের বিশাল চালান গ্রহণ করল চীন
জুন ২৩, ২০২২ ০৭:৫৩ইরান থেকে পাঠানো তেলের একটি বিশাল চালান গ্রহণ করেছে চীন। ভোরাটেক্সা অ্যানালিটিকসের রিপোর্ট এবং আমেরিকাভিত্তিক ইরান বিরোধী একটি গোষ্ঠীর তথ্য থেকে এই খবর জানা গেছে।
-
একদিনের সফরে তেহরানে ল্যাভরভ; প্রেসিডেন্ট রায়িসির সঙ্গে সাক্ষাৎ
জুন ২৩, ২০২২ ০১:১৯রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তার ইরানি সমকক্ষের আমন্ত্রণে একদিনের ইরান সফর করেছেন। গতকাল (বুধবার) তেহরানে পৌঁছে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের পাশাপাশি প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির সঙ্গে সাক্ষাৎ করেছেন।
-
কয়েকটি দেশের স্বেচ্ছাচারিতা বিশ্বব্যাপী মানবিক সংকটের জন্য দায়ী: ইরান
জুন ২২, ২০২২ ১৪:৩০জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মজিদ তাখতে রাভানচি বলেছেন, যেসব সরকার নিষেধাজ্ঞাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাদের আমরা ঘৃণা করি। তিনি কয়েকটি দেশের বলদর্পী, বিদ্বেষী ও স্বেচ্ছাচারী আচরণকে বিশ্বব্যাপী মানবিক সংকট রোধ এবং ত্রাণ সহায়তা পৌঁছে দেয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক প্রচেষ্টার পথে সবচেয়ে বড় বাধা হিসেবে উল্লেখ করেছেন।
-
'আটক মোসাদ এজেন্টরা ইরানের পরমাণু বিজ্ঞানীদের হত্যার পরিকল্পনা করেছিল'
জুন ২২, ২০২২ ০৬:০৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিচার বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, এপ্রিল মাসে আটক ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থার তিন এজেন্ট ইরানের পরমাণু বিজ্ঞানীদের হত্যার পরিকল্পনা করেছিল।
-
ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সংক্রান্ত গোপন তথ্য ফাঁস করার অভিযোগ
জুন ২২, ২০২২ ০১:৫৪ইরান বিরোধী একটি সন্ত্রাসী গোষ্ঠীর রিংলিডারের বিরুদ্ধে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র ক্ষেপণাস্ত্র কর্মসূচি সংক্রান্ত গোপনীয় তথ্য ফাঁস করে দেয়ার অভিযোগ আনা হয়েছে। তোন্দার নামক ওই সন্ত্রাসী গোষ্ঠীর রিংলিডার জামশিদ শরমাহদ গত দুই দশক ধরে আমেরিকায় বসে তার তৎপরতা চালিয়ে আসছিল।
-
‘জাতিসংঘের প্রস্তাব অন্যায়, পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’
জুন ২২, ২০২২ ০১:২১ইরানের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহিত প্রস্তাবকে অন্যায়, পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন ঘটানোর যে দায়িত্ব জাতিসংঘের রয়েছে আলোচ্য প্রস্তাবটিতে তার কোনো প্রতিফলন ঘটেনি; এছাড়া, প্রস্তাবটির পক্ষে বিশ্বের সবগুলো দেশের সমর্থনও পাওয়া যায়নি।
-
শত্রুরা জনগণের মধ্যে হতাশা তৈরি করতে চায়: ইরানের সর্বোচ্চ নেতা
জুন ২১, ২০২২ ১৩:৪৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, শত্রুরা এখন ইরানিদের ঈমানি শক্তি দুর্বল করার পাশাপাশি তাদের মধ্যে হতাশা তৈরির পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, তারা অচলাবস্থার কথা বলছে এবং রাষ্ট্রের কর্মকর্তা-কর্মচারীদেরকে অকর্মণ্য হিসেবে প্রচার করছে।
-
ইহুদিবাদী ইসরাইল বেঁচে থাকার ‘প্রাণান্তকর প্রচেষ্টা’ চালাচ্ছে: ইরান
জুন ২১, ২০২২ ০৩:২৫ইহুদিবাদী ইসরাইল কিছু আরব দেশকে নিয়ে একটি সামরিক জোট গঠনের যে চেষ্টা করছে তাকে এই অবৈধ রাষ্ট্রের বেঁচে থাকার ‘মরিয়া প্রচেষ্টা’ হিসেবে মন্তব্য করেছেন একজন সিনিয়র ইরানি সেনা কমান্ডার। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুলফজল শেকারচি সোমবার তেহরানে এক বক্তৃতায় এ মন্তব্য করেন।