-
‘জীবনের রং বদলাতে রংধনু আসর দারুণ এক আয়োজন’
নভেম্বর ১৯, ২০২১ ০৯:৪২আসসালামু আলাইকুম। সালাম, ভালোবাসা ও শুভেচ্ছা নেবেন। রেডিও তেহরান থেকে পরিবেশিত আজকের (১৮ নভেম্বর) বিশ্বসংবাদ এবং অন্যান্য আয়োজন দারুণ উপভোগ করলাম। বিশেষ করে রংধনু অনুষ্ঠানের কথা না বললেই নয়।
-
‘বেপরোয়া মনোভাব থেকে নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে আমেরিকা’
নভেম্বর ১৯, ২০২১ ০৬:২২ইরানের ওপর আমেরিকার পক্ষ থেকে নতুন করে আরোপিত নিষেধাজ্ঞাকে দেশটির বিরুদ্ধে ওয়াশিংটনের এতকালের ব্যর্থ নীতির পুনরাবৃত্তি বলে মন্তব্য করেছে তেহরান।
-
‘আমেরিকা ও তিন ইউরোপীয় দেশের বিবৃতি জবাব দেয়ার যোগ্য নয়’
নভেম্বর ১৯, ২০২১ ০৩:৩৬আমেরিকা, তিন ইউরোপীয় দেশ ও পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ ইরানের বিরুদ্ধে যে বিবৃতি প্রকাশ করেছে তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, আমেরিকা, তিন ইউরোপীয় দেশ ও পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের স্বেচ্ছাচারী ওয়ার্কিং গ্রুপ যে বিবৃতি প্রকাশ করেছে তা জবাব দেয়ার যোগ্য নয়।
-
ইরানের গোলেস্তান প্রদেশের অপরূপ প্রকৃতি
নভেম্বর ১৮, ২০২১ ১৭:২১ইরানের গোলেস্তান প্রদেশের অপরূপ প্রকৃতি
-
ইসরাইল-আমেরিকার অপরাধযজ্ঞে সহযোগিতা বন্ধ করুন
নভেম্বর ১৮, ২০২১ ১৬:১৭অন্য দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে মাতামাতি না করে নিজের দেশের আদিবাসীদের ওপর গণহত্যা বন্ধ এবং ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকার অপরাধযজ্ঞে সহযোগিতা বন্ধ করতে কানাডার প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান।
-
নিষেধাজ্ঞা প্রত্যাহারে ৫ জাতিগোষ্ঠীর প্রস্তুতির ওপর ভিয়েনা আলোচনার সফলতা নির্ভর করছে
নভেম্বর ১৮, ২০২১ ১৫:২৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী এবং শীর্ষ পরমাণু আলোচক আলী বাকেরি কানি বলেছেন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আগামী ২৯ নভেম্বর পরমাণু ইস্যুতে যে আলোচনা হতে যাচ্ছে তার সফলতা নির্ভর করছে পাঁচ জাতিগোষ্ঠীর দৃঢ়তা ও অবৈধ মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে পাঁচ জাতিগোষ্ঠীর বাস্তব প্রস্তুতির ওপর।
-
'আমেরিকার সৃষ্ট সংকট এখন আমাদের মোকাবিলা করতে হচ্ছে'
নভেম্বর ১৮, ২০২১ ০৭:০৮ইরান বলেছে, আফগানিস্তানে আমেরিকার দুই দশকের আগ্রাসনের ফলে সৃষ্ট সংকট এখন প্রতিবেশী দেশগুলোকে মোকাবিলা করতে হচ্ছে। আফগানিস্তানের শরণার্থীদের ঢল সামাল দেয়ার ক্ষেত্রে এটির প্রতিবেশী দেশগুলোকে সাহায্য করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান।
-
উপনিবেশবাদীরা চায় অন্যেরা পিছিয়ে থাকুক: ইরানের সর্বোচ্চ নেতা
নভেম্বর ১৭, ২০২১ ১৪:৫১ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, উপনিবেশবাদীদের সফ্ট ওয়ার বা নরম যুদ্ধের একটা অংশ হচ্ছে বিভিন্ন জাতিকে তাদের নিজেদের প্রতিভা সম্পর্কে অসচেতন রাখা অথবা এমন পরিস্থিতি তৈরি করা যাতে জাতিগুলো নিজেদের প্রতিভাকে অস্বীকার করে।
-
চাপ সৃষ্টিতে নিষেধাজ্ঞাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে
নভেম্বর ১৭, ২০২১ ০৭:৩৪জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চি বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশের ওপর চাপ সৃষ্টি করার জন্য নিষেধাজ্ঞাকে অসভ্য এবং বেপরোয়া অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।
-
ধৈর্য ধরতে আজারবাইজান ও আর্মেনিয়ার প্রতি আহ্বান
নভেম্বর ১৭, ২০২১ ০৫:৪৪আজারবাইজান এবং আর্মেনিয়ার সামরিক বাহিনীর মধ্যে নতুন করে সংঘর্ষের প্রেক্ষাপটে উদ্বেগ প্রকাশ করেছে প্রতিবেশী ইসলামী প্রজাতন্ত্র ইরান। তেহরান দুই প্রতিবেশীকে সর্বোচ্চ ধৈর্য ধারণ এবং সংলাপের মাধ্যমে চলমান সমস্যার সমাধান করার আহ্বান জানিয়েছে।