ইরানের ছয় শীর্ষ সামরিক পদে নতুন কমান্ডার নিয়োগ দিলেন সর্বোচ্চ নেতা
https://parstoday.ir/bn/news/iran-i162098-ইরানের_ছয়_শীর্ষ_সামরিক_পদে_নতুন_কমান্ডার_নিয়োগ_দিলেন_সর্বোচ্চ_নেতা
ইরানের সশস্ত্র বাহিনী, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ও স্বেচ্ছাসেবী গণবাহিনী বাসিজ-এর ছয় শীর্ষ পদে নতুন কমান্ডার নিয়োগ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা হোসেইনি খামেনেয়ী। পৃথক আদেশে তিনি সশস্ত্র বাহিনীর ছয় শীর্ষ কমান্ডার ও কর্মকর্তার নতুন দায়িত্ব ও দায়িত্বসীমা নির্ধারণ করেন।
(last modified 2026-08-11T04:06:15+00:00 )
আগস্ট ১১, ২০২৬ ০৯:৫৬ Asia/Dhaka
  • আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা হোসেইনি খামেনেয়ী
    আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা হোসেইনি খামেনেয়ী

ইরানের সশস্ত্র বাহিনী, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ও স্বেচ্ছাসেবী গণবাহিনী বাসিজ-এর ছয় শীর্ষ পদে নতুন কমান্ডার নিয়োগ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা হোসেইনি খামেনেয়ী। পৃথক আদেশে তিনি সশস্ত্র বাহিনীর ছয় শীর্ষ কমান্ডার ও কর্মকর্তার নতুন দায়িত্ব ও দায়িত্বসীমা নির্ধারণ করেন।

আদেশ অনুযায়ী, মেজর জেনারেল আলী আবদুল্লাহিকে সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ এবং ব্রিগেডিয়ার জেনারেল কিয়োমার্স হায়দারিকে চিফ অব স্টাফের ডেপুটি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদিকে মেজর জেনারেল পদমর্যাদা দিয়ে আইআরজিসি'র প্রধান করা হয়েছে।  মেজর জেনারেল মোস্তফা ইজদিকে আইআরজিসির কমান্ডার-ইন-চিফের ডেপুটি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, রিয়ার অ্যাডমিরাল আলী আজমায়িকে আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার এবং হুজ্জাতুল ইসলাম হোসেইন তাইয়্যেবকে বাসিজের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।#

পার্সটুডে/এমএআর/১১