-
ইরানের সাবেক তেলমন্ত্রীকে মোসাদের হত্যা প্রচেষ্টার খবর ভিত্তিহীন
মার্চ ২৪, ২০২১ ১১:১০লেবাননে ইরানের সাবেক তেলমন্ত্রী রুস্তাম কাসেমিকে হত্যা প্রচেষ্টার খবর ভিত্তিহীন। একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ইরানের আইআরআইবি বার্তা সংস্থা।
-
ইরানে ২৪ ঘণ্টায় মৃত ৭৪, মোট মৃত ৬১ হাজার ৯৫১
মার্চ ২৩, ২০২১ ১৫:২৬ইসলামি প্রজাতন্ত্র ইরানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৭৪ জন মারা গেছেন। এ নিয়ে করোনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬১ হাজার ৯৫১ জনে।
-
ইয়েমেনে যে-কোনো শান্তি পরিকল্পনাকে সমর্থন দেবে ইরান
মার্চ ২৩, ২০২১ ১৩:০৮ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ইয়েমেনে যে-কোনো শান্তি পরিকল্পনাকে সমর্থন ও সহায়তা দেবে। বার্তা সংস্থা ইরনা আরও জানিয়েছে ইয়েমেনে সৌদি জোটের সামরিক আগ্রাসনের সপ্তম বর্ষে দেওয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এ কথা বলা হয়েছে। বিবৃতিতে আরও এসেছে আগ্রাসন বন্ধ, যুদ্ধ বিরতি, দখলদারিত্বের অবসান, অর্থনৈতিক অবরোধ তুলে নেয়া, রাজনৈতিক সংলাপ শুরু করাসহ ইয়েমেনিদের হাতে তাদের দেশের ভবিষ্যত নির্ধারণের সিদ্ধান্ত নেয়ার অধিকার ফিরিয়ে দেওয়ার যে-কোনো পরিকল্পনাকে সমর্থন ও সহায়তা দেবে ইরান।
-
জনগণের জীবন নয়া বৈশ্বিক অবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে: রুহানি
মার্চ ২৩, ২০২১ ১১:০৭ইরানের প্রেসিডেন্ট বলেছেন: জনগণের জীবন নতুন বৈশ্বিক অবস্থার ভিত্তিতে প্রতিষ্ঠিত হতে হবে। বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, প্রেসিডেন্ট হাসান রুহানি আজ 'ই-সরকার উন্নয়ন ব্যবস্থা'র উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন: প্রযুক্তি আজ এমন পর্যায়ে উন্নীত হয়েছে যে মানুষ তথ্য প্রযুক্তির মাধ্যমে সহজেই অনেক পরিষেবা গ্রহণ করছে।
-
ইরানের পানিসীমা থেকে ইরাকি জাহাজ অপহৃত হওয়ার দাবি প্রত্যাখ্যান
মার্চ ২৩, ২০২১ ১০:১৮ইরানের পানিসীমা থেকে ইরাকের একটি জাহাজ অপহৃত হয়েছে বলে কোনো কোনো আরব নিউজ চ্যানেলে যে খবর প্রকাশত হয়েছে তা প্রত্যাখ্যান করেছে তেহরান।
-
পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের অভিযোগের জবাব দিল ইরান
মার্চ ২৩, ২০২১ ০৬:০৪ইরান বলেছে, পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি’র নামে সৌদি আরব তেহরানের বিরুদ্ধে যেসব অভিযোগ করেছে তার পরিবর্তে মধ্যপ্রাচ্য অঞ্চলের এখন সংলাপ বেশি প্রয়োজন।
-
ইরানের দক্ষিণাঞ্চলীয় তেলক্ষেত্রে উৎপাদন বেড়েছে ৩০%
মার্চ ২২, ২০২১ ১৬:১৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় তেল কোম্পানির দক্ষিণাঞ্চলীয় ব্যবস্থাপনা পরিচালক আহমদ মোহাম্মাদি জানিয়েছেন, বিদায়ী ফার্সি বছরের দ্বিতীয়ার্ধে তার কোম্পানির উৎপাদন ক্ষমতা শতকরা ৩০ ভাগ বেড়েছে।
-
ইয়েমেনে সৌদি আগ্রাসন প্রসঙ্গে আমেরিকার কাছে ইরানের সর্বোচ্চ নেতার প্রশ্ন
মার্চ ২২, ২০২১ ১৪:২৯ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ইয়েমেনে চলমান সৌদি আগ্রাসন ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করে দেশটির প্রতি কয়েকটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন। ফার্সি নববর্ষ উপলক্ষে এক ভাষণে তিনি এসব প্রশ্ন তুলেছেন।
-
এবার আইআরজিসি'র জন্য সাবমেরিন নির্মাণ শুরু হবে: রাসতেগারি
মার্চ ২২, ২০২১ ১৩:৪৮ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ম্যারিন ইন্ডাস্ট্রিজ অরগানাইজেশনের প্রধান রিয়ার অ্যাডমিরাল আমির রাসতেগারি বলেছেন, চলতি ফার্সি বছরেই ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র জন্য লাইট ও সেমি-হেভি সাবমেরিন তৈরি শুরু হবে।
-
ইরানি পরমাণু বিজ্ঞানী ফাখরিজাদে হত্যার প্রতিশোধ নেয়া হবে: প্রতিরক্ষামন্ত্রী
মার্চ ২২, ২০২১ ১২:১৭ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে হত্যার প্রতিশোধ নেওয়া হবে।