-
‘ইরানের কাছ থেকে ফোন কল পাওয়ার আকাঙ্ক্ষা ট্রাম্পের পূর্ণ হলো না’
নভেম্বর ০৮, ২০২০ ০৩:৪০ইরান বলেছে, দেশটিকে নতজানু করার যে আকাঙ্ক্ষা বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পোষণ করতেন তা আর পূর্ণ হলো না।তেহরান আরো বলেছে, ইরানের কাছ থেকে একটি টেলিফোন কল পাওয়ার মনোবাসনা বুকে চেপে ট্রাম্পকে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে।
-
আন্তর্জাতিক আইন লঙ্ঘন ছিল ট্রাম্পের মূলনীতি: ইরানের ভাইস প্রেসিডেন্ট
নভেম্বর ০৮, ২০২০ ০৩:২১ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি বলেছেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও সন্ত্রাসবাদের প্রতি সমর্থন ছিল বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মূলনীতি। তিনি ট্রাম্পের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের উদাহরণ হিসেবে প্যারিস জলবায়ু চুক্তি এবং ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কথা উল্লেখ করেন।
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ল্যাটিন আমেরিকা সফর: সহযোগিতা বিস্তারে নয়া অধ্যায়ের সূচনা করবে
নভেম্বর ০৭, ২০২০ ১৪:০৮ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ দ্বিতীয় দফায় ল্যাটিন আমেরিকার তিনটি দেশ সফরের অংশ হিসেবে গতকাল কিউবা সফরে গেছেন। এর আগে গত বুধবার তিনি ভেনিজুয়েলার রাজধানী কারাকাস সফরে গিয়েছিলেন। এরপর বলিভিয়া সফরের মাধ্যমে তিনি ল্যাটিন আমেরিকা সফর কর্মসূচি শেষ করবেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলিভিয়ার নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য সেদেশ সফরে যাবেন।
-
যুক্তরাষ্ট্রের পরবর্তী সরকারকে আইন মানতে বাধ্য করবে ইরানিরা: ড. রুহানি
নভেম্বর ০৭, ২০২০ ১৩:৫৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন,মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী সরকারকে ইরানের মোকাবেলায় আইন মেনে চলতে বাধ্য করা হবে। তিনি আজ (শনিবার) তেহরানে ইরানের করোনা মোকাবেলা বিষয়ক জাতীয় টাস্কফোর্সের বৈঠকে এ কথা বলেন।
-
পশ্চিমা বলদর্পিতার যুগ শেষ হয়ে গেছে: জাওয়াদ জারিফ
নভেম্বর ০৬, ২০২০ ০৯:৩৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, পশ্চিমা শিল্পোন্নত দেশগুলো বাকি বিশ্বের ভাগ্যে কি ঘটবে তার সিদ্ধান্ত নেয়ার পর্যায়ে এখন আর নেই, সেই যুগের অবসান হয়েছে। এখন ইতিহাসের এই অনিবার্য পরিবর্তন কিভাবে ঠেকাবে- আমেরিকা সেই চেষ্টাই করছে।
-
আমাদের সীমান্তে যেকোনো ধরনের হুমকি নিশ্চিত ও সময়মতো জবাব পাবে
নভেম্বর ০৬, ২০২০ ০৪:৩২ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইসিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে চলমান সংঘর্ষের কারণে তার দেশের সীমান্তে কোনো ধরনের হুমকি সৃষ্টি হলে তা নিশ্চিত এবং সময়মতো জবাব পাবে।
-
নির্বাচনের পরের দিন যুক্তরাষ্ট্রে করোনা শনাক্তে রেকর্ড; মৃত্যু ১২০১
নভেম্বর ০৫, ২০২০ ১৫:৪৪মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে দৈনিক সংক্রমণের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। বুধবার অর্থাৎ নির্বাচনের পরের দিন নতুন রোগী শনাক্ত হয়েছেন এক লাখ ২ হাজারের বেশি।
-
মার্কিন যুক্তরাষ্ট্রের নয়া সরকার ইরানের কাছে নতিস্বীকার করবে: ড. রুহানি
নভেম্বর ০৫, ২০২০ ১২:৩৬ইসলামি প্রজাতান্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নয়া সরকার তেহরানের কাছে নতিস্বীকার করবে। তিনি আজ (বৃহস্পতিবার) পারস্য উপসাগরের পানি মরু অঞ্চলে নিয়ে যাওয়ার প্রকল্প উদ্বোধনকালে এ কথা বলেন।
-
ইরানে করোনায় আরো ৪১৯ জনের মৃত্যু
নভেম্বর ০৪, ২০২০ ১৭:৪৬ইসলামি প্রজাতন্ত্র ইরানে প্রাণঘাতী করোনভাইরাসের মহামারিতে গত ২৪ ঘণ্টায় আরো ৪১৯ জন মারা গেছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি একথা জানান।
-
মস্তিষ্কে বিরল অস্ত্রোপচারে সফল হল ইরান
নভেম্বর ০৪, ২০২০ ১৬:৫০ইরানের শিরাজ শহরের বিশেষজ্ঞ চিকিৎসকরা আজ অসম্ভবকে সম্ভব করে প্রমাণ করেছেন তারাও পারে কঠিন অপারেশনের মাধ্যমে মস্তিষ্কের বিরল অস্ত্রোপচার করতে। শিরাজ শহরের নামাজি হাসপাতালে এ গুরুত্বপূর্ণ অপারেশন সম্পন্ন হয়।