-
ইসরাইলি সেনা প্রত্যাহারের পর ২০০০ ফিলিস্তিনি নিখোঁজ
এপ্রিল ২২, ২০২৪ ০৯:১৩ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সিভিল ডিফেন্স সার্ভিস জানিয়েছে, গাজার বিভিন্ন এলাকা থেকে ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনাদের প্রত্যাহার করার পর সে সমস্ত এলাকায় শত শত ফিলিস্তিনি নাগরিককে খুঁজে পাওয়া যাচ্ছে না।
-
সিরিয়ার মার্কিন সামরিক ঘাঁটিতে আবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
এপ্রিল ২২, ২০২৪ ০৭:৫০সিরিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত দখলদার মার্কিন সামরিক বাহিনীর দুটি গুরুত্বপূর্ণ ঘাঁটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার শিকার হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন এবং দখলদারদের প্রতি আমেরিকার অন্ধ সমর্থন নিয়ে যখন মধ্যপ্রাচ্য প্রচণ্ড উত্তপ্ত অবস্থায় রয়েছে তখন মার্কিন সামরিক ঘাঁটিতে এই হামলা হলো।
-
ইসরাইলের আরো একটি হারমিস-৪৫০ ড্রোন ভূপাতিত করল হিজবুল্লাহ
এপ্রিল ২২, ২০২৪ ০৭:০৩লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের একটি উন্নত প্রযুক্তির ড্রোন ভূপাতিত করেছে। দেশের আকাশসীমা লঙ্ঘন করার পর দক্ষিণ লেবাননে ড্রোনটিকে ভূপাতিত করা হয়। এর আগেও হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলের এই মডেলের ড্রোন ভূপাতিত করেছে।
-
গাজায় ইসরাইলের গণহত্যা থেকে লাভবান হচ্ছে পাশ্চাত্য: প্রেসিডেন্ট আসাদ
এপ্রিল ২২, ২০২৪ ০৫:৪৮সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, আমেরিকাসহ গোটা পশ্চিমা বিশ্ব সমরাস্ত্র সরবরাহ করার মাধ্যমে গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ গণহত্যা থেকে লাভবান হচ্ছে।
-
তুরস্ক থেকে আবার গাজায় যাচ্ছে ত্রাণ বহর ‘ফ্রিডম ফ্লোটিলা’
এপ্রিল ২১, ২০২৪ ১৬:০৭ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর যে নৌ অবরোধ দিয়ে রেখেছে তা ভাঙার জন্য তুরস্ক থেকে নতুন করে একটি ত্রাণবাহী জাহাজের বহর পাঠানোর পরিকল্পনা নেয়া হয়েছে।
-
“আমরা আমেরিকার সাথে সম্পর্ক পুনর্বিবেচনা করব”
এপ্রিল ২১, ২০২৪ ১৫:৪৭ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, তার সরকার আমেরিকার সাথে সম্পর্ক পুনর্বিবেচনা করবে। ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্য পদ দেয়ার আবেদনে নিরাপত্তা পরিষদে আমেরিকা ভেটো দেয়ার পর এই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি।
-
পশ্চিম তীরে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে হামাস
এপ্রিল ২১, ২০২৪ ১৫:৩২ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস অধিকৃত পশ্চিম তীরে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। পশ্চিম তীরের নূর শামস শরণার্থী শিবিরে ইসরাইলি বর্বর সামরিক বাহিনীর আগ্রাসনে অন্তত ১৪ ফিলিস্তিনি শহীদ হওয়ার পর এই ধর্মঘটের ডাক দিল সংগঠনটি।
-
খান ইউনুসের নাসের হাসপাতালেও গণকবরের সন্ধান, ৫০ লাশ উদ্ধার
এপ্রিল ২১, ২০২৪ ১১:২১ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ বর্বরতার সাক্ষ্য বহন করছে পুরো গাজা উপত্যকা। মৃতপুরীতে পরিণত হওয়া এই জনপদের খান ইউনুস শহরের নাসের হাসপাতালের চত্বরে ফিলিস্তিনের ডিফেন্স টিমের সদস্যরা একটি গণকবর সন্ধান পেয়েছেন।
-
বর্বর ইহুদিবাদী বাহিনীর হামলায় ১৪ ফিলিস্তিনি শহীদ
এপ্রিল ২১, ২০২৪ ১০:১৭অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের উত্তরাঞ্চলে অবস্থিত নূর শামস শরণার্থী শিবির দখল ও অবরুদ্ধ করে রাখার মধ্যে ইহুদিবাদী ইসরাইলের হাতে অন্তত ১৪ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার মধ্যে ১০ জন প্রতিরোধকামী যোদ্ধা রয়েছেন। গতকাল (শনিবার) ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, এ পর্যন্ত নূর শামস শরণার্থী শিবির থেকে ১৪ জন শহীদের লাশ হাসপাতালে নেয়া হয়েছে।
-
তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে হামাস নেতা হানিয়ার সাক্ষাৎ
এপ্রিল ২১, ২০২৪ ০৬:২৬ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া আঙ্কারায় তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। হানিয়া শুক্রবার কাতারের রাজধানী দোহায় নিজ দপ্তরে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাসান ফিদানের সঙ্গে সাক্ষাৎ করেই আঙ্কারা ছুটে যান।