-
রাফাহ শহরে বিমান হামলা চালালো ইহুদিবাদী ইসরাইল, অন্তত ৭ ফিলিস্তিনি শহীদ
এপ্রিল ২০, ২০২৪ ১১:০৬ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জনবহুল রাফাহ শহরে ইহুদিবাদী ইসরাইল নতুন করে বিমান হামলা চালিয়েছে। গতকাল (শুক্রবার) চালানো এ হামলায় অন্তত সাতজন ফিলিস্তিনি শহীদ হয়েছেন বলে জানা গেছে।
-
হ্যাকারদের কবলে ইসরাইলি সামরিক বাহিনী, গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বেহাত
এপ্রিল ২০, ২০২৪ ০৯:৩৩ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনীর কম্পিউটার সিস্টেম হ্যাক করে অত্যন্ত গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য এবং দলিল-দস্তাবেজ হাতিয়ে নিয়েছে একটি হ্যাকার গ্রুপ। তবে অ্যানোনিমাস নামে একটি হ্যাকার গ্রুপ এক ভিডিও বার্তায় এই হ্যাকিংয়ের দায়িত্ব স্বীকার করেছে। গতকাল (শুক্রবার) বিভিন্ন গণমাধ্যমে এই খবর বেরিয়েছে।
-
ইসরাইলের ওভদা বিমানঘাঁটিতে হামলা চালালো ইরাকের প্রতিরোধ যোদ্ধারা
এপ্রিল ২০, ২০২৪ ০৯:২৯ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের ওভদা বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে। গতকাল (শুক্রবার) টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে এই হামলার কথা ঘোষণা করেছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা।
-
উপনিবেশবাদীদের উন্মাদনা: গাজায় শহীদ শিশুর সংখ্যা শুনে আঁতকে উঠছেন কেউ কেউ
এপ্রিল ১৮, ২০২৪ ১৩:০০জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ এক প্রতিবেদনে জানিয়েছে, গাজা যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ইহুদিবাদী ইসরাইল অন্তত ১৩ হাজার ৮০০ শিশুকে হত্যা করেছে।
-
হিটলারকে ছাড়িয়ে গেছে ইসরাইলের অপরাধ : এরদোগান
এপ্রিল ১৮, ২০২৪ ১০:০৫তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান আবারো অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনের নিন্দা জানিয়েছেন।
-
ইরানের হামলা ইসরাইলের ‘হিট অ্যান্ড রান’ যুগের অবসান ঘটিয়েছে
এপ্রিল ১৮, ২০২৪ ০৭:১৯ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, দামেস্কে ইরানি কনসুলেটে গত পহেলা এপ্রিল ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের জন্য ইরান যে সামরিক প্রতিক্রিয়া দেখিয়েছে তাতে ইসরাইলের অপরাধ করে বিনা জবাবে পার পাওয়ার যুগের অবসান হয়েছে।
-
ফিলিস্তিনি রাষ্ট্রের সদস্য পদে বাধা দিতে বিভিন্ন দেশের ওপর মার্কিন চাপ
এপ্রিল ১৮, ২০২৪ ০৭:১৩জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কয়েকটি সদস্য দেশের ওপর আমেরিকা চাপ সৃষ্টি করেছে যাতে তারা ফিলিস্তিন রাষ্ট্রের পূর্ণাঙ্গ সদস্য পদের প্রতি সমর্থন না জানায়। গতকাল (বুধবার) ‘দি ইন্টারসেপ্ট’ নামে মার্কিন একটি অনলাইন নিউজ অর্গানাইজেশন এ তথ্য ফাঁস করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের গোপন বার্তা থেকে ইন্টারসেপ্ট এই তথ্য তুলে ধরেছে।
-
ইসরাইলি সেনা অবস্থানে হিজবুল্লাহর হামলা; আহত ১৮, গুরুতর ৬
এপ্রিল ১৮, ২০২৪ ০৭:০০ইহুদিবাদী ইসরাইলের একটি সেনা অবস্থানে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এতে অন্তত ১৮ জন আহত হয়েছে যার মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
-
ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ওপর ড্রোন হামলা চালালো হিজবুল্লাহ
এপ্রিল ১৭, ২০২৪ ০৭:৪২ইহুদিবাদী ইসরাইলের উত্তরাঞ্চলের বেইত হিল্লেল সামরিক ঘাঁটিতে মোতায়েন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ওপর ড্রোন হামলা চালিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।
-
ইরানের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা হারিয়েছে ইসরাইল
এপ্রিল ১৭, ২০২৪ ০৬:৩০ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন বলেছে, ইসলামী প্রজাতন্ত্র ইরান নজিরবিহীনভাবে ইহুদিবাদী ইসরাইলের ওপর যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার মাধ্যমে প্রমাণ হয়েছে- ইরানের বিরুদ্ধে ইসরাইল তার প্রতিরোধ ক্ষমতা হারিয়েছে।