-
পশ্চিমে নয় এখন থেকে জ্বালানী রপ্তানি হবে প্রাচ্যের দেশগুলোতে: রাশিয়া
মার্চ ০৪, ২০২৩ ০৭:০৪রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, জ্বালানী বাণিজ্যের ক্ষেত্রে তার দেশ এখন আর পাশ্চাত্যের ওপর নির্ভরশীল নয়। তিনি আরো বলেছেন, মস্কোর নয়া জ্বালানী নীতি প্রাচ্যের দেশগুলোকে ঘিরে বিশেষ কর চীন ও ভারতকে ঘিরে আবর্তিত হবে।
-
'ইউরোপের জন্য আমেরিকাবিহীন নতুন ন্যাটো প্রয়োজন'
মার্চ ০৩, ২০২৩ ১৪:৫৯হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, ইউরোপের জন্য নতুন সামরিক জোটের প্রয়োজন রয়েছে যেখানে আমেরিকার কোনো প্রভাব থাকবে না। গতকাল বৃহস্পতিবার সুইজারল্যান্ডের একটি ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন।
-
ফকল্যান্ড দ্বীপ নিয়ে ব্রিটেনের সঙ্গে চুক্তি বাতিল করল আর্জেন্টিনা
মার্চ ০৩, ২০২৩ ১৪:৫২ব্রিটেনের সঙ্গে সই হওয়া বিতর্কিত মালভিনাস বা ফকল্যান্ড দ্বীপ সংক্রান্ত সহযোগিতা চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে আর্জেন্টিনা। বিষয়টি নিয়ে নতুন করে আবার আলোচনার জন্য আর্জেন্টিনা ব্রিটেনের প্রতি আহ্বান জানিয়েছেন। তবে চুক্তি থেকে সরে যাওয়ার জন্য আর্জেন্টিনার বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছে লন্ডন।
-
৭০% ভাগ মার্কিন নাগরিক বাইডেনকে আরেকবার প্রেসিডেন্ট দেখতে চান না
মার্চ ০৩, ২০২৩ ১১:২৭আমেরিকার শতকরা ৭০ ভাগ ভোটার বিশ্বাস করেন, প্রেসিডেন্ট বাইডেন এতটাই বৃদ্ধ হয়ে গেছেন যে, তিনি আরেক মেয়াদের জন্য প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। সে ক্ষেত্রে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা করা উচিত নয়।
-
মোদি বললেন বৈশ্বিক গভর্নেন্স ব্যর্থ হয়েছে
মার্চ ০২, ২০২৩ ১৩:৪১ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি বলেছেন, বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোকে চিহ্নিত করতে এবং তার সমাধান দিতে ব্যর্থ হয়েছে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো। ভারতের রাজধানী নয়া দিল্লিতে শুরু হওয়া জি-টুয়েন্টি জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
-
বাখমুট শহর থেকে পিছু হটতে পারে ইউক্রেনের সেনারা
মার্চ ০২, ২০২৩ ১২:৪৫রাশিয়ার সেনাবাহিনীর হাতে অবরুদ্ধ বাখমুট শহর থেকে সেনা সদস্যদের পিছু হটার নির্দেশ দিতে পারে ইউক্রেন সরকার। ইউক্রেনের প্রেসিডেন্টের অর্থ উপদেষ্টা আলেকজান্ডার রোদনিয়াস্কি সিএনএন টেলিভিশন চ্যানেলনেকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন।
-
জার্মান সামরিক বাহিনীর দেশ রক্ষার ক্ষমতা নেই: প্রতিরক্ষামন্ত্রী
মার্চ ০২, ২০২৩ ১২:০৯জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস দাবি করেছেন যে, তার দেশের সামরিক বাহিনীর কোনো ধরনের আগ্রাসন মোকাবেলা করার মতো প্রস্তুতি নেই। জার্মানির সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির সদস্যদের সঙ্গে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন।
-
পরমাণু সমঝোতা নিয়ে আলোচনার দরজা চিরদিন খোলা থাকবে না
মার্চ ০২, ২০২৩ ১১:৩২ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, পরমাণু সমঝোতা পুনর্বহালের বিষয়ে আলোচনার দরজা আমেরিকার জন্য চিরদিন খোলা থাকবে না।
-
তাইওয়ানের কাছে ক্ষেপণাস্ত্র এবং এফ-১৬ জঙ্গিবিমানসহ আরো অস্ত্র বিক্রি করছে আমেরিকা
মার্চ ০২, ২০২৩ ১১:২৫মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন তাইওয়ানের কাছে ক্ষেপণাস্ত্র এবং এফ-১৬ জঙ্গিবিমান সহ আরো বিভিন্ন ধরনের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। মার্কিন প্রশাসনের এই পদক্ষেপে চীন ক্ষুব্ধ হবে তা মোটামুটি নিশ্চিত।
-
‘চীন ও বেলারুশ কখনো তৃতীয় কোন দেশের বিরুদ্ধে কাজ করার পরিকল্পনা করেনি’
মার্চ ০১, ২০২৩ ১৭:৪৮বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেংকো বলেছেন, তার দেশ এবং চীন কখনো তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে কাজ করার চিন্তা করেনি।