-
নর্ড-স্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণ নিয়ে ন্যাটোকে জরুরি বৈঠকে বসার আহ্বান
ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ০৬:২২নর্ড-স্ট্রিম গ্যাস পাইপলাইনে গত সেপ্টেম্বরের বিস্ফোরণ সম্পর্কে নতুন করে যে তথ্য প্রকাশ পেয়েছে তা নিয়ে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটকে জরুরি বৈঠকে বসার আহ্বান জানিয়েছে রাশিয়া।
-
তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়াতে পারে: জাতিসংঘ
ফেব্রুয়ারি ১২, ২০২৩ ১৫:২৭জাতিসংঘের জরুরি ত্রাণ সমন্বয়ক মার্টিন গ্রিফিথস বলেছেন, ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা ৫০,০০০ ছাড়িয়ে যেতে পারে। তবে সরকারের হিসাবে এখন পর্যন্ত কমপক্ষে ২৯ হাজার ১১৭ জন মানুষ নিহত হয়েছেন।
-
ইউক্রেনে যৌথ উদ্যোগে অস্ত্র উৎপাদন শুরু করতে পারে ব্রিটেন
ফেব্রুয়ারি ১২, ২০২৩ ১৩:০৯ব্রিটেনের প্রতিরক্ষা শিল্পের একজন শীর্ষ পর্যায়ে কর্মকর্তা জানিয়েছেন, ইউক্রেনের সঙ্গে যৌথ উদ্যোগে অস্ত্র ও আরমার্ড ভেহিকেল উৎপাদনের সম্ভাবনা নিয়ে কিয়েভের সঙ্গে আলোচনা চলছে। এরইমধ্যে কয়েকজন ব্রিটিশ কর্মকর্তা যৌথ উদ্যোগে অস্ত্র উৎপাদনের ব্যবস্থা নিতে ইউক্রেন সফর করেছেন।
-
চীনের পরমাণু অস্ত্র উল্লেখযোগ্যভাবে বাড়ছে
ফেব্রুয়ারি ১২, ২০২৩ ১০:৪৩চীন ২০৩৫ সালের মধ্যে তার পরমাণু ওয়ারহেডের সংখ্যা বাড়িয়ে ৯০০-তে নেয়ার পরিকল্পনা নিয়েছে। মার্কিন সামরিক বাহিনীকে মোকাবেলার লক্ষ্য নিয়ে চীন এই পরিকল্পনা সাজিয়েছে বলে জাপানের কিয়োদো বার্তা সংস্থা খবর দিয়েছে।
-
নিহতের সংখ্যা ৩০ হাজারের কাছাকাছি, এখনো মিলছে জীবিত মানুষের সন্ধান
ফেব্রুয়ারি ১২, ২০২৩ ০৯:১০বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও বলেছে, তুরস্ক এবং সিরিয়ায় গত সোমবার যে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে তাতে প্রায় ২ কোটি ৬০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে তুরস্কে দেড় কোটি এবং সিরিয়ার এক কোটি দশ লাখ মানুষ রয়েছে।
-
কানাডার আকাশ থেকে রহস্যজনক বস্তু ক্ষেপণাস্ত্র মেরে ভূপাতিত করল আমেরিকা
ফেব্রুয়ারি ১২, ২০২৩ ০৮:১৫আমেরিকার একটি জঙ্গিবিমান কানাডার আকাশ থেকে রহস্যজনক একটি উড়ন্ত বস্তু ক্ষেপণাস্ত্রের সাহায্যে ভূপাতিত করেছে। গতকাল (শনিবার) একটি মার্কিন এফ-২২ র্যাপ্টর বিমান এই অভিযানে নেতৃত্ব দেয়। রহস্যজনক বস্তুটি ভূপাতিত করার অভিযানে কানাডার জঙ্গিবিমানও অংশ নিয়েছে।
-
ইউক্রেনে আবার নিজের গোপন সামরিক কর্মসূচি শুরু করতে চায় আমেরিকা
ফেব্রুয়ারি ১২, ২০২৩ ০৭:০০ইউক্রেনে আবার নিজের গোপন সামরিক কর্মসূচি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার। ওই কর্মসূচির জন্য অর্থ বরাদ্দ দিতে কংগ্রেস সদস্যদের রাজি করানোর জন্য এরইমধ্যে প্রচেষ্টা শুরু করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর- পেন্টাগন।
-
তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বাড়ছেই; ১২৮ ঘণ্টা পর কিশোর উদ্ধার
ফেব্রুয়ারি ১১, ২০২৩ ১৬:৫৩তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা আরও বেড়েছে। নিহতের সংখ্যা ২৪ হাজারে পৌঁছে গেছে।
-
ইউক্রেনজুড়ে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, বিপর্যস্ত বিদ্যুৎ ব্যবস্থা
ফেব্রুয়ারি ১০, ২০২৩ ১৬:২৭ইউক্রেনের সরকারি কর্মকর্তারা ও গণমাধ্যম জানিয়েছে, দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে রাশিয়ার সামরিক বাহিনী নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর মধ্যে কয়েকটি হামলার ফলে দেশটির বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। পাশাপাশি ট্রেন সার্ভিসেও বিঘ্ন সৃষ্টি হয়।
-
নর্ডস্ট্রিম গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের সঙ্গে আমেরিকা জড়িত: সিমুর হার্শ
ফেব্রুয়ারি ১০, ২০২৩ ১৪:৩৩স্বনামখ্যাত মার্কিন সাংবাদিক সিমুর হার্শ সম্প্রতি নর্ডস্ট্রিম-১ এবং নর্ডস্ট্রিম-২ গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ সম্পর্কে একটি নিবন্ধ লিখেছেন। ওই নিবন্ধে তিনি পাইপলাইনে বিস্ফোরণের জন্য মার্কিন নৌবাহিনীর ডুবুরিদের দায়ী করেছেন।