-
পশ্চিমাদের মোকাবেলায় উন্নত অস্ত্রের উৎপাদন বাড়িয়েছে রাশিয়া
ডিসেম্বর ১২, ২০২২ ০৭:১৪রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং জাতীয় নিরাপত্তা পরিষদের ভাইস চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, যেসব দেশ ইউক্রেনকে সামরিক সহায়তা দিচ্ছে তাদের মোকাবেলায় মস্কো উন্নত ও অত্যাধুনিক অস্ত্রের উৎপাদন বাড়িয়েছে।
-
মিনস্ক চুক্তির ব্যর্থতা ইউক্রেন অভিযানকে অবধারিত করে তোলে: রাশিয়া
ডিসেম্বর ১২, ২০২২ ০৬:২৬রাশিয়া বলেছে, মিনস্ক চুক্তির ব্যর্থতা থেকে সৃষ্ট উদ্বেগের কারণেই ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালানো হয়েছে। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ সেদেশের রোসিয়া-১ টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।
-
ইউরোপীয় ইউনিয়নের অস্ত্র গুদাম খালি হয়ে গেছে: জোসেফ বোরেল
ডিসেম্বর ১২, ২০২২ ০৬:০২ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেছেন, ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে সামরিক সহায়তা দিতে গিয়ে ২৭ জাতির এ জোটের অস্ত্রভাণ্ডার অনেকটাই শূন্য হয়ে গেছে। এখন যদি ইউক্রেনকে অস্ত্র দেয়া অব্যাহত রাখতে হয় তাহলে সামরিক খাতে ইউরোপীয় ইউনিয়নকে আরো অনেক বেশি অর্থ বিনিয়োগ করতে হবে।
-
নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া থেকে ইউরেনিয়াম কেনা বাড়িয়েছে ফ্রান্স
ডিসেম্বর ১১, ২০২২ ১৫:২২নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া থেকে ইউরেনিয়াম কেনা বাড়িয়েছে ফ্রান্স। ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়া থেকে ফ্রান্সের ইউরেনিয়াম আমদানি তিন গুণ বেড়েছে বলে জানিয়েছে ফরাসি সাময়িকী 'কানায অনশানে'।
-
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার উল্টো ফল পাওয়া যাচ্ছে: অস্ট্রিয়ার ভাইস চ্যান্সেলর
ডিসেম্বর ১১, ২০২২ ১৪:৩৪অস্ট্রিয়ার ভাইস চ্যান্সেলর হেইনয ক্রিশ্চিয়ান স্ট্রাশে বলেছেন, রাশিয়ার ওপর হাজার হাজার নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও দেশটির অর্থনীতি ভালো করছে। বরং রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার উল্টো ফল পাওয়া শুরু হয়েছে।
-
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষক কর্মচারীদের ধর্মঘট অব্যাহত
ডিসেম্বর ১১, ২০২২ ১১:৪৯আমেরিকার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে চতুর্থ সপ্তাহের মতো শিক্ষক কর্মচারীদের ধর্মঘট অব্যাহত রয়েছে। বেতন-ভাতা বাড়ানো এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারিরা এই ধর্মঘট শুরু করেছেন।
-
যাপোরিযিয়ার হোটেল ভবনে হাইমার্স ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করলো ইউক্রেন
ডিসেম্বর ১১, ২০২২ ০৯:৪২যাপোরিযিয়ার হোটেল ভবনে হাইমার্স ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করলো ইউক্রেন রাশিয়ার যাপোরিযিয়া অঞ্চলের একটি হোটেল ও রেস্টুরেন্ট কমপ্লেক্সে ইউক্রেনের সামরিক বাহিনী মার্কিন নির্মিত হাইমার্স ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এতে অন্তত এক ডজন মানুষ হতাহত হয়েছেন।
-
আগে পরমাণু অস্ত্র ব্যবহার না করার নীতি থেকে সরে আসতে পারে মস্কো
ডিসেম্বর ১১, ২০২২ ০৭:০৫রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ যেকোনো সংঘাতে আগে পরমাণু অস্ত্র ব্যবহার না করার নীতি থেকে সরে আসতে পারে। তিনি চলতি সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বারের মতো একই আভাস দিলেন।বিশ্বে পারমাণবিক যুদ্ধের ‘ক্রমবর্ধমান’ হুমকির বিষয়ে সতর্ক করার কয়েক দিন পর এ কথা জানালেন প্রেসিডেন্ট পুতিন।
-
ইতিহাস গড়ে সেমিতে মরক্কো: ইংল্যান্ডকে বিদায় করে শেষ চারে ফ্রান্স
ডিসেম্বর ১১, ২০২২ ০৬:১৪কাতার বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে এক গোলে হারিয়ে প্রথম আফ্রিকার দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে পা রাখলো মরক্কো।
-
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের পরিণতি নিয়ে পাশ্চাত্যকে হুঁশিয়ার করল রাশিয়া
ডিসেম্বর ১০, ২০২২ ১৬:১৭জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, পশ্চিমা যেসব দেশ ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করছে এবং সেই সমস্ত অস্ত্র রাশিয়ার ভেতরের স্কুল ও ঘরবাড়ি ধ্বংসের কাজে ব্যবহার করা হচ্ছে- সেসব দেশের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।