-
খেরসন এখনো রাশিয়ার অংশ: ক্রেমলিন
নভেম্বর ১২, ২০২২ ০৭:৫৮ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, খেরসন অঞ্চল এখনো রাশিয়ার অংশ রয়েছে এবং সেখান থেকে সেনা প্রত্যাহার করার কারণে খেরসনের আইনগত মর্যাদার ওপর কোনো প্রভাব পড়বে না।
-
এবার বাইডেনের ২ ভাই ও ১ বোনের রাশিয়া প্রবেশের ওপর নিষেধাজ্ঞা
নভেম্বর ১২, ২০২২ ০৭:৪২মার্কিন যুক্তরাষ্ট্রের ২০০ নাগরিকের রাশিয়া প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মস্কো। ইউক্রেনে রাশিয়ার চলমান বিশেষ সামরিক অভিযানের অজুহাতে মস্কোর ওপর ওয়াশিংটন যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে তার প্রতিক্রিয়ায় এ ব্যবস্থা নিল রাশিয়া।
-
খেরসন থেকে সেনা প্রত্যাহারের সর্বশেষ অবস্থা জানালো রাশিয়া
নভেম্বর ১১, ২০২২ ১৭:২৬ইউক্রেন থেকে সম্প্রতি গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়া খেরসন অঞ্চল হতে সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (শুক্রবার) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
-
আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে আবারও সংঘর্ষ; নিরস্ত্র অঞ্চল গড়ার প্রস্তাব
নভেম্বর ১১, ২০২২ ১৩:৩৩আবারও সংঘর্ষে জড়িয়েছে আজারবাইজান ও আর্মেনিয়ার সশস্ত্র বাহিনী। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, আজ (শুক্রবার) ভোরে নাগোরনো-কারাবাখের দু'টি এলাকায় তাদের সশস্ত্র বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় আজারি বাহিনীও পাল্টা জবাব দিয়েছে।
-
খেরসন অঞ্চল থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে রাশিয়া!
নভেম্বর ১১, ২০২২ ০৭:২৫ইউক্রেন থেকে সম্প্রতি গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়া খেরসন অঞ্চল থেকে সেনাপ্রত্যাহার শুরু করেছে মস্কো। এরমধ্যে ইউক্রেন দাবি করেছে- তারা দক্ষিণাঞ্চলের বহু এলাকা পুনর্দখল করেছে।
-
আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় মৃত এক প্রার্থীর বিপুল ভোটে বিজয়
নভেম্বর ১০, ২০২২ ১৪:৩৭আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট দলীয় এক মৃত প্রার্থী বিপুল ভোটে জিতেছেন।
-
আমেরিকার সঙ্গে রাশিয়ার সম্পর্ক তলানিতেই থাকবে: ক্রেমলিনের মুখপাত্র
নভেম্বর ১০, ২০২২ ০৫:২০আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফল যা-ই হোক না কেন, তাতে ওয়াশিংটনের সঙ্গে মস্কোর সম্পর্ক এখন যে রকম তলানিতে ঠেকে আছে, সে রকমই থাকবে বলে মনে করছে ক্রেমলিন। ইউক্রেনে রুশ বাহিনীর হামলার কারণে ওয়াশিংটনের সঙ্গে মস্কোর সম্পর্ক এখন এতটা খারাপ যে দুই দেশের সম্পর্ক কখনো এতটা তলানিতে ঠেকেনি।
-
খেরসন শহরে বেকায়দায় রাশিয়া: সেনা প্রত্যাহারের ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
নভেম্বর ১০, ২০২২ ০৪:৫৪ইউক্রেনের খেরসন শহর থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে রাশিয়া। গতকাল (বুধবার) রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু রাশিয়ার দখলে থাকা খেরসন শহর থেকে রুশ সেনাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন।রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের সেনাদের পাশাপাশি বেসামরিক নাগরিকদের জীবন রক্ষা করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
-
যুদ্ধে জয়ী হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে: সেনাবাহিনীকে শি জিনপিং
নভেম্বর ১০, ২০২২ ০৪:২৭চীনের জাতীয় নিরাপত্তা ক্রমবর্ধমানভাবে অস্থিতিশীলতার মুখোমুখি হচ্ছে জানিয়ে সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বললেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। রেকর্ড তৃতীয় মেয়াদে সেনাবাহিনীর দায়িত্ব গ্রহণের পর পিপলস লিবাবেশন আর্মিকে (পিএলএ) সক্ষমতা বাড়াতে এবং যুদ্ধে জয়ী হওয়ার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন তিনি।
-
রাশিয়াকে ইরান ক্ষেপণাস্ত্র দিয়েছে এমন কোনো প্রমাণ নেই: পেন্টাগন
নভেম্বর ১০, ২০২২ ০৩:৫৯ইরান ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য রাশিয়াকে ক্ষেপণাস্ত্র দিয়েছে এমন কোনো প্রমাণ আমেরিকা পায়নি। যুদ্ধে রাশিয়ার ক্ষেপণাস্ত্রের পরিমাণ দ্রুত কমে যাওয়ার কারণে তেহরান মস্কোকে ক্ষেপণাস্ত্রের চালান দিতে শুরু করেছে বলে পশ্চিমা গণমাধ্যমে খবর প্রচারিত হওয়ার কয়েক দিনের মাথায় এ বক্তব্য দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়- পেন্টাগন।