আমেরিকার সঙ্গে রাশিয়ার সম্পর্ক তলানিতেই থাকবে: ক্রেমলিনের মুখপাত্র
https://parstoday.ir/bn/news/world-i115674-আমেরিকার_সঙ্গে_রাশিয়ার_সম্পর্ক_তলানিতেই_থাকবে_ক্রেমলিনের_মুখপাত্র
আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফল যা-ই হোক না কেন, তাতে ওয়াশিংটনের সঙ্গে মস্কোর সম্পর্ক এখন যে রকম তলানিতে ঠেকে আছে, সে রকমই থাকবে বলে মনে করছে ক্রেমলিন। ইউক্রেনে রুশ বাহিনীর হামলার কারণে ওয়াশিংটনের সঙ্গে মস্কোর সম্পর্ক এখন এতটা খারাপ যে দুই দেশের সম্পর্ক কখনো এতটা তলানিতে ঠেকেনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১০, ২০২২ ০৫:২০ Asia/Dhaka
  • ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ
    ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফল যা-ই হোক না কেন, তাতে ওয়াশিংটনের সঙ্গে মস্কোর সম্পর্ক এখন যে রকম তলানিতে ঠেকে আছে, সে রকমই থাকবে বলে মনে করছে ক্রেমলিন। ইউক্রেনে রুশ বাহিনীর হামলার কারণে ওয়াশিংটনের সঙ্গে মস্কোর সম্পর্ক এখন এতটা খারাপ যে দুই দেশের সম্পর্ক কখনো এতটা তলানিতে ঠেকেনি।

কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনের পর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক কেমন হতে পারে, সে প্রশ্নে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এই নির্বাচন আমাদের সম্পর্কে তেমন কোনো প্রভাব ফেলবে না। আমাদের বিদ্যমান সম্পর্ক খারাপ এবং সেটা খারাপই থাকবে।

যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনকে অস্ত্র ও অর্থসহায়তা দিয়ে কিয়েভের প্রধান মিত্র হিসেবে আবির্ভূত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেসের সিনেট ও প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেলে কিয়েভকে সহায়তায় বাইডেনের ক্ষমতা কমে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও এই আশঙ্কা প্রকাশ করেছেন।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে রুশ বাহিনী ইউক্রেনে বিশেষ অভিযান শুরু করে। এরপর আমেরিকা কিয়েভকে শত শত কোটি ডলারের সমরাস্ত্র ও অর্থসহায়তা দিয়েছে। এ ছাড়া ইউক্রেনে হামলার কারণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন মস্কোর ওপর একের পর এক নানা নিষেধাজ্ঞা জারি করেছে।#

পার্সটুডে/এমএমআই/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।