-
ইউক্রেনের সন্ত্রাসীদের ষড়যন্ত্র ব্যর্থ, গুপ্তচর সংস্থার ৯ সদস্য আটক
নভেম্বর ০৮, ২০২২ ১৫:০১রাশিয়া নিয়ন্ত্রিত খেরসন অঞ্চলে থেকে ইউক্রেনের গুপ্তরচর সংস্থার নয় সদস্যকে আটক করা হয়েছে। এসব গুপ্তচর খেরসন অঞ্চলে নাশকতামূলক তৎপরতা চালানোর পরিকল্পনা করছিল কিন্তু রুশ সামরিক বাহিনী তাদের আটক করে সে পরিকল্পনা নস্যাৎ করে দেয়।
-
আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার লক্ষ্যবস্তুতে হামলার মহড়া চালালো উ. কোরিয়া
নভেম্বর ০৭, ২০২২ ১৭:০২উত্তর কোরিয়া জানিয়েছে, দেশের সামরিক বাহিনী দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার মহড়া চালিয়েছে। সম্প্রতি এই দুই দেশ যৌথভাবে যে বিমান মহড়া চালিয়েছে তার জবাব হিসেবে উত্তর কোরিয়া শত্রুর লক্ষ্যবস্তুতে আঘাত হানার মহড়া চালায়।
-
ইইউ'র পক্ষ থেকে ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়া সমর্থন করবে না হাঙ্গেরি
নভেম্বর ০৮, ২০২২ ০৭:১০হাঙ্গেরি বলেছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধ চলার মধ্যেই তারা এখনো ইউক্রেনকে দ্বীপক্ষীয় ভিত্তিতে সামরিক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে কিন্তু ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সম্মিলিতভাবে সামরিক সহযোগিতা দেয়ার বিষয়টি সমর্থন করে না বুদাপেস্ট।
-
বিশাল জ্বালানি চুক্তির দ্বারপ্রান্তে ইরান ও রাশিয়া
নভেম্বর ০৭, ২০২২ ১৭:৪৬ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়া বড় রকমের জ্বালানি চুক্তির কাছাকাছি পৌঁছেছে। তেহরান আশা করছে আগামী ডিসেম্বর মাসে রাশিয়ার এনার্জি জায়ান্ট গ্যাজপ্রম ও ইরানের মধ্যে চার হাজার কোটি ডলারের এটি চুক্তি সই হবে। ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী মাহদি সাফারি এ তথ্য জানিয়েছেন।
-
পাকিস্তানে ইমরান খানের লংমার্চ শুরুর তারিখ পরিবর্তন
নভেম্বর ০৭, ২০২২ ১৪:৪৮পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান প্রথমে লংমার্চ মঙ্গলবার থেকে আবার শুরুর সিদ্ধান্ত জানালেও পরে তা একদিন পেছানো হয়েছে বলে জানিয়েছেন পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরি।
-
৪৩ ভাগ মার্কিন নাগরিকের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়েছ: জরিপ
নভেম্বর ০৭, ২০২২ ১৩:০৬মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে শতকরা ৪৩ ভাগ মানুষের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়েছে। নতুন এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে। এ পরিস্থিতি আরো কঠোর হয়েছে মূল্যস্ফীতির কারণে।
-
ইউক্রেনকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে ইতালিতে বিক্ষোভ
নভেম্বর ০৭, ২০২২ ০৭:০২ইউক্রেনকে অস্ত্র সরবরাহ বন্ধ করার দাবিতে ইতালির রাজধানী রোমের রাজপথে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা শান্তি প্রতিষ্ঠা এবং ইউক্রেনকে অস্ত্র সরবরাহের অবসান ঘটানোর জন্য ইতালি সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি রাশিয়ার সঙ্গে কূটনৈতিক যোগাযোগ স্থাপনেরও দাবি জানান তারা।
-
হাইমার্স ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার জলবিদ্যুত প্রকল্পে হামলা চালিয়েছে ইউক্রেন
নভেম্বর ০৭, ২০২২ ০৬:১৩ইউক্রেনের সামরিক বাহিনী মার্কিন নির্মিত হাইমার্স ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়া নিয়ন্ত্রিত খেরসন এলাকার কাখোভস্কায়া জলবিদ্যুৎ প্রকল্পে হামলা চালিয়েছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে জলবিদ্যুৎ প্রকল্পের বাধের একটি গেইট ধ্বংস হয়েছে।
-
ইরানের ওপর হামলার আহ্বান জানালেন জেলেনস্কির ঘনিষ্ঠ কর্মকর্তা
নভেম্বর ০৭, ২০২২ ০৫:৩৫ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র উৎপাদনকারী কারখানার ওপর হামলা চালিয়ে তা ধ্বংস করে দেয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ঘনিষ্ঠ এক সহযোগী।
-
তানজানিয়ায় বিমান দুর্ঘটনা; আরোহীদের অর্ধেক জীবিত উদ্ধার
নভেম্বর ০৬, ২০২২ ১৫:৪৭তানজানিয়ায় উড়োজাহাজ দুর্ঘটনায় অন্তত তিন জন প্রাণ হারিয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ এখনও অনেকেই নিখোঁজ রয়েছেন। ৪৩ জন আরোহী নিয়ে একটি উড়োজাহাজ লেকের মধ্যে পড়েছে।